অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ ডিসেম্বর:- প্রয়াত মোহনবাগান সভাপতি তথা বর্ষীয়ান বিচারপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গত বছর থেকে ক্লাব সভাপতির পদে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে মোহনবাগান ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যায় মঙ্গলবার দুপুরে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই মৃত্যু হয় গীতানাথবাবুর। চলতি মাসেই সিটি সিভিল কোর্টের বাইরে একটা দুর্ঘটনা হয় বর্ষীয়ান এই বিচারপতির। তাঁর গাড়ির পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন গীতানাথবাবু।
তাঁর অস্ত্রোপচারও হয়। সেখান থেকে আর সুস্থ হয়ে উঠতে পারলেন না তিনি। ক্লাব সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ক্লাব তাঁবুতে নিয়ে আসা হবে গীতানাথবাবুর মরদেহ। সেখানে শ্রদ্ধা জানাবেন ক্লাব কর্তা, ফুটবলার ও ক্লাব সদস্যরা। কলকাতা ময়দানের সঙ্গে বহুদিন ধরে যুক্ত এই প্রবীণ আইনজীবীর মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রীড়ামহলে। গীতানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মোহনবাগানের সম্পর্ক আজকের নয়। বহুদিন থেকে বাগানের আইনি বিষয় দেখাশোনা করতেন তিনি। অঞ্জন মিত্র সচিব থাকাকালীনও তিনি আইনি বিষয় দেখতেন। পরে ২০১৮ সালে অঞ্জন গোষ্ঠীকে হারিয়ে টুটু বসু গোষ্ঠী বাগানের ক্ষমতা দখল করলে গীতানাথবাবুকে ক্লাবের সভাপতি হিসেবে মনোনিত করা হয়। এই বয়সেও প্রায় নিয়মিত ক্লাবে আসতেন গীতানাথবাবু। সেই পথ চলা থেমে গেল আজ।Related Articles
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রথম ব্যান্ডেল চার্চে প্রশাসনিক বৈঠক।
হুগলি,২৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রথম ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষের সাথে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। চার্চের ফাদারের ঘরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মিতা শুক্লা, এসিপি মৌমিতা দাস ঘোষ, ফাদার জনি, বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায়, সিআইসি (স্বাস্থ্য) জয়দেব অধিকারী সহ ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকার কাউন্সিলরেরা। বৈঠকে দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ থাকবে বলে […]
লোকাল ট্রেনের সিটের নিচে সদ্যোজাত কন্যা সন্তান ! চাঞ্চল্য হাওড়ার বামুনগাছিতে।
হওড়া, ৮ জুলাই:- লোকাল ট্রেনের সিটের নিচ থেকে উদ্ধার হলো এক সদ্যোজাত কন্যা সন্তান। শুক্রবার দুপুরে হাওড়ার লিলুয়া বামুনগছি কারশেডে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, এদিন কারশেডে বর্ধমান লোকাল আসার পর সাফাই করার সময় রেলকর্মীরা দেখতে পান ওই সদ্যোজাতকে।সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের চাইল্ড লাইনে। কন্যা শিশুটিকে উদ্ধার করে হাওড়া […]
বুধবার থেকে দরজা খুলছে কফি হাউজ , ঘড়ি ধরে আড্ডা জমবে কি ?
কলকাতা , ৮ জুন:- করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় ফিরছে কলকাতার ঐতিহ্যের অঙ্গ কফি হাউজের আড্ডা। বিধি নিষেধ মেনে রোজ সীমিত সময়ের জন্য হোটেল রেস্তোরাঁ খোলার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেই সব শর্ত মেনে মাস দেড়েক বাদে ফের দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছে কফি হাউজ কর্তৃপক্ষ।তবে ঘণ্টা তিনেকের সীমিত সময় দূরত্ব বিধি মেনে আড্ডা কতটা জমবে তা […]








