কলকাতা,১৭ ডিসেম্বর:- যখন গোটা আকাশ অন্ধকর হয়ে থাকে তখন মানুষ একটু আলোর সন্ধানে থাকে। সেটাই আমরা করতে চাইছি। ভারতের এমন জায়গা নেই যেখানে আন্দোলন হয়নি। একটা রাজনৈতিক দল ভোট জিতে যা ইচ্ছা তাই করতে চাইছে। সব কিছু নিজের বললে চলবে না। ভেদাভেদের রাজনীতির আমরা করতে দেব না। যারা দেশের স্বাধীনতা এনেছেন তাদের নাগরিকত্ব দিতে চাইছে না। এটা বিজেপির চক্রান্ত। কারো জীবনের নিরাপত্তা নেই তাই আমরা বলছি আমরা সবাই নাগরিক। নাগরিক নাগরিকের মধ্যে কোন ভেদাভেদ করা যাবে না। আমরা এখানে আছি এটা কোন দিন করতে দেব না। সবাই নিজের নিজের নাম লিখে ব্যাচ তৈরি করুন। সেখানে লিখবেন নো এন আর সি, নো ক্যাব ।
মঙ্গলবার যাদবপুর থেকে ভবানীপুর দ্বিতীয় দিনের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যার জোরে আইন পাশ করানো যায়, মানুষের সমর্থন না পেলে তা কার্যকরী হয় না। এই কবে আইন পাশ হবে, তা আগে জানানো হয়নি। তাই সাংসদদের অনেকে হাজির থাকতে পারেননি। অদিনএ তিনি বলেন, দেশ বিভাজন, বাংলা বিভাজন চলবে না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না। বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন হবে না। তাঁর কথায়, পেঁয়াজের দাম ২০০ টাকায় পৌঁছেছে, আলু-পেঁয়াজ জ্বলছে, দেশ জ্বলছে।এখানে জাতীয় নাগরিকপঞ্জি করতে দেব না। এদিনের বিশাল মিছিলে ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, গৌতম ঘোষ, অভিনেতা সোহম।Related Articles
কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
হাওড়া , ১১ জানুয়ারি:- হাথরস কান্ড প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। হাথরস কান্ড নিয়ে বলতে গিয়ে একটি দলীয় জনসভায় বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। হাওড়ার গোলাবাড়ি থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার সদস্য আশীষ জয়সওয়াল। শনিবার ব্যারাকপুরে এক জনসভায় […]
অবনমনের আতঙ্ক কাটিয়ে ফেলল ইস্টবেঙ্গল।
ঘরের মাঠেই ইন্ডিয়ান অ্যারোজের কাছেই হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। এ দিন ম্যাচ জেতায় আগের হারের প্রতিশোধ নিলো লাল হলুদ শিবির। মুম্বইয়ে লাল-হলুদ শিবির ৩-১ গোলে হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। আর এই জয়ের ফলে অবনমনের আতঙ্ক কাটিয়ে ফেলল ইস্টবেঙ্গল। লিগ টেবিলে ছ’ নম্বরে উঠে এল তারা। ম্যাচের পাঁচ মিনিটের মাথাতেই প্রথম গোলটি পান কোলাডো। দ্বিতীয়ার্ধের শুরুতে বিক্রম প্রতাপ সিংয়ের […]
বঙ্গধনির কর্মসূচিতে জনজোয়ার রিষড়ায়।
তরুণ মুখোপাধ্যায় , ১১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বঙ্গধ্বনি কর্মসূচির আজ সূচনালগ্নে হুগলির বিভিন্ন প্রান্তে মিছিলের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হলো। এদিন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের দুটি বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে। শ্রীরামপুর বটতলা থেকে মহেশ এবং রিষড়ার বাঘখাল থেকে মাহেশ পর্যন্ত এই মিছিলে কয়েক হাজার মানুষ ও তৃণমূল কর্মীরা পা মেলান। এ ব্যাপারে […]








