হাওড়া,১৭ জানুয়ারি:- হাওড়া জেলা সদর বিজেপির তরফ থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়েছে। এই মিছিলের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত আছেন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সঞ্জয় সিং, জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শুরু হয়েছে দুপুর সাড়ে তিনটে থেকে। ডুমুরজলা স্টেডিয়াম থেকে শুরু হয়েছে মিছিল। এরপর নতুন রাস্তা মোড়, দালালপুকুর, নেতাজি সুভাষ রোড হয়ে মিছিল এগিয়ে চলেছে। এরপর বঙ্গবাসী মোড় বিবেকানন্দ মূর্তির সামনে মিছিল শেষ হবে।এরপর সেখানে বিজেপির সভায় দিলীপ ঘোষ বক্তব্য রাখবেন।
Related Articles
আবারো ভাটপাড়া থানা এলাকায় শুটআউট।
উঃ২৪পরগনা,১৫ ডিসেম্বর:- আবারও ভাটপাড়া থানা এলাকায় শুটআউট, গুলি চালিয়ে পালাবার সময় তাকে ধরে ফেলল পাবলিক।আততায়ীকে গণপ্রহার। কাঁকিনাড়া রথতলা খুবলাল সাউ বাজারে মাংস ব্যবসায়ী শেখ জাহাঙ্গীরকে গুলি করে।মাথায় গুলি লাগে।আহত জাহাঙ্গীরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সেখান থেকে কলকাতা বেসরকারি নার্সিংহোমে পাঠানো হলো। ধৃত আততায়ীর নাম গালকাটা শংকর । আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে নৈহাটি রাজেন্দ্রপুর […]
খড়দহ রহড়া রামকৃষ্ণ মিশন পরিদর্শনে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধীয়া।
উঃ২৪পরগনা, ২৪ জুলাই:- কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধীয়া পৌঁছে গেলেন খরদহ রহড়া রামকৃষ্ণ মিশন মঠে। মঠের মহারাজকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন মন্ত্রী। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীকে এক অন্য মেজাজে দেখা গেল আজ। পথ চলতে চলতে হঠাৎই তিনি রামকৃষ্ণ মিশনের পোশাক তৈরীর ঘরে ঢুকে পড়েন এবং সেখানে তিনি পোশাক তৈরির কারিগরদের সাথে কুশল বিনিময় করেন […]
নব্য ও পুরাতন বিজেপি নেতা কর্মীদের বিবাদ , মেনে নিচ্ছেন দলের একাংশ।
কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- বিজেপি দলে সম্প্রতি প্রায় সর্বস্তরে অভ্যন্তরীণ বিবাদের ঘটনা ঘটছে। এই ঘটনা যে নব্য ও পূর্বতন বিজেপি নেতা-কর্মীদের বিবাদের ফল সেটা দলের নেতৃত্ব আংশিক হলেও মেনে নিয়েছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করলে তিনি বলেন, “দল বড় হচ্ছে। সবাইকে শৃঙ্খলায় আনা সময় সাপেক্ষ। তাই এরকম ঘটনা হতেই পারে। এটা […]









