হুগলী,১৪ ডিসেম্বর:- শুরু হলো রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবা-রাত্রি দুই দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা। ২৪ টি দল নিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রিষড়া টাউন তৃণমূলের সভাপতি তথা রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র । মূলত ২৩ নম্বর ওয়ার্ড এর পৌরসদস্য মনোজ গোস্বামীর তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা রিষড়া সুভাষনগর মাঠে,১৪ ও ১৫ তারিখ দুইদিন । ২২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সুভাষ দের অকাল মৃত্যুতে শোক-জ্ঞাপন এর পাশাপাশি তার প্রতিকৃতি তে মাল্যদান করেন কাউন্সিলররা ।
দেশের সংহতির রক্ষার জন্য পায়রা উড়িয়ে তারা বার্তা দেন কোন ধর্মের ভেদাভেদ থাকবে না । বিজয় সাগর মিশ্র বলেন রাজ্যে এন,আর,সি মানছি না । কোনো ধর্ম ,বর্ণ ও ভাষাভাষীর বিভেদ কোনো একটি রাজনৈতিক দল করতে চাইছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সেটা এই রাজ্যে কোনোদিনই হবে না । ২৩ নম্বর ওয়ার্ড এর জনপ্রতিনিধি মনোজ গোস্বামি বলেন এই মুহূর্তে দেশের যা অবস্থা আগে সংহতি বজায় রাখতে হবে । সংহতি বজায় রাখার জন্য মানুষের কাছে বার্তা দেবার জন্যই এই খেলা। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি সারেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপৌরপ্রধান জাহিদ হাসান খান, শুভজিৎ সরকার, শীতল ঘটক, কৌশিক মুখার্জী,অভিজিৎ দাস, মনোজ গোস্বামি, সন্ধ্যা দাস, তাপস সরখেল। পরে দর্শকদের অনুরোধে মাঠে ব্যাট হাতে নামতে হয় পুরপ্রধান ও উপপৌরপ্রধানকেও ।Related Articles
৩ মাস পরে আবারও ব্যাট হাতে পিচে ফিরলেন মিস্টার ওয়াল।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- করোনা উদ্বেগ কাটিয়ে ৩ মাস পর মাঠে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ রাজকোটে নিজের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিলেন। নেটে প্রথমদিন সৌরাষ্ট্রের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেন পূজারা। ২২ গজে প্রথম দিন চেতেশ্বর পূজারা গত মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন করা অধিনায়ক জয়দেব উনাদকাটের […]
দেশে লকডাউন এর জেরে মানুষ গৃহবন্দি থাকলেও বাঁকুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি।
বাঁকুড়া ,২৭ মার্চ:- করোনা ভাইরাসের জেরে সারাদেশ জুড়ে চলছে লকডাউন, মানুষ গৃহবন্দী। এমন অবস্থায় সোনামুখীর জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। সোনামুখীর জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ করোনা আতঙ্কের পাশাপাশি হাতির আতঙ্কে আতঙ্কিত। গ্রামের মানুষ প্রায় চার কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে দিয়ে রেশন দোকান যেতে হয় করোনা আতঙ্কের পাশাপাশি হাতির আশংকা মাথায় নিয়ে। সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন […]
করোনার মধ্যেও জনসংযোগ রাখতে নতুন পদ্ধতিতে কর্মসূচী করবে বিজেপি।
প্রদীপ সাঁতরা, ৩১ মার্চ:- টেলিকম শিল্পকে কাজে লাগিয়ে দলের কর্মসূচী পালন করবে রাজ্য বিজেপি। করোনার সময় জনসংযোগকে কখনই নষ্ট করতে দিতে চান না রাজ্য বিজেপির নেতারা। তাই মোবাইলের মাধ্যমে লকডাউনে জনসংযোগের পাশাপাশি সমাজসেবা করতে চান বিজেপি নেতারা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ জমা দেবার জন্য রাজ্য নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি […]






