হাওড়া,১৪ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারের পর শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে হাওড়া বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। নলপুর, বাউরিয়া, বাঁকড়া নয়াবাজ, সাঁকরাইল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। এর জেরে ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। এর পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এদিন বিক্ষোভকারীরা ৬টি বাসে ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এরপর পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Related Articles
ক্রমশ চরছে আলুর দাম , বাঙালির আলুসেদ্ধ ভাতের স্বপ্নও এখন বিলাসিতা।
কলকাতা, ৯ মে:- গরীবের আলুসেদ্ধ ভাতের স্বপ্নও ক্রমশ পরিণত হচ্ছে বিলাসিতায়! কারণ আলুর দামের পারদ কেওমশই চড়ছে। সে চন্দ্রমুখী হোক কিংবা জ্যোতি, বাজারে আলুর দামে ভিরমি খাচ্ছেন সাধারণ। হতবাক বিক্রেতারাও। চলতি সপ্তাহের শেষ দু থেকে তিনদিনের জ্যোতি আলুর দাম একেবারে লাফিয়ে বেড়েছে ৬টাকা। চন্দ্রমুখী আলুর দাম বাড়তে বাড়তে দাঁড়িয়েছে ৪০ টাকায়। আগামী দিনে দাম আরও […]
বর্ষবিদায় এবং বর্ষবরণের উৎসব পালিত নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে।
কলকাতা , ২৯ ডিসেম্বর:- রাজ্যে কোভিড বিধি মেনেই যাতে বর্ষবিদায় এবং বর্ষবরণের উৎসব পালিত হয় তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে। পার্ক স্টিট সহ জনবহুল স্থান গুলি তে ব্যারিকেড তৈরি করা, ওয়াচ টাওয়ার এর মাধ্যমে নজরদারি চালানো […]
পিছিয়ে গেল বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ
স্পোর্টস ডেস্ক , ১২ আগস্ট:- পিছিয়ে গেল সুনীল ছেত্রীদের ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা পর্বের বাকি ম্যাচগুলো। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ অক্টোবর কাতারের সঙ্গে ঘরের মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। ১৭ নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ ও ১২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল সুনীলদের। কিন্তু করোনার জন্য এই বাকি ম্যাচগুলো পিছিয়ে দেওয়া […]









