হুগলি , ৫ এপ্রিল:- 168 নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জন জওয়ানের থাকার ব্যাবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকে। অভিযোগ সোমবার রাতে ওই এলাকার এক নাবালিকা তার পাশের বন্ধুর বাড়ি বই আনতে বের হয় সেই সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে স্কুলের পাশে একটি বাগনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে যৌন নির্যাতন করে।এর পরই ওই নাবালিকা চিৎকার শুরু করতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে। জওয়ানটি ছুটে স্কুল ঘরে ঢুকে যায়।তার পর তাকে বের করে জুতো দিয়ে মারধর করা হয়।খবর পেয়ে ঘটনা স্থলে আসে তারাকেশ্বর থানার পুলিশ।অভিযুক্ত কে শাস্তির দাবিতে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযোগ হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন।
Related Articles
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন হুগলির চার পড়ুয়া।
হুগলি, ৪ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ডাক্তারী পড়তে গিয়ে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা বাড়ি ফিরছে। ভারতের বায়ুসেনা ইউক্রেনের প্রতিবেশি দেশ রোমানিয়া, হাঙ্গেরি হয়ে পড়ুয়াদের ঘরে ফেরার ব্যবস্থা করেছে। প্রায় কুড়ি হাজার পড়ুয়া যুদ্ধের ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়েছিলেন। বাংলা থেকেও অকেনে ছিলেন সেখানে। এমন কয়েকজন বাড়ি ফিরে এসেছেন। তাদের সঙ্গে দেখা করতে যান হুগলির সাংসদ লকেট […]
জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকার ষষ্ঠ স্থানে হুগলির ঋতম।
হুগলি, ৬ জুন:- উচ্চমাধ্যমিকের পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও সাফল্য হুগলির।মেধা তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে ত্রিবেনীর ঋতম বন্দ্যোপাধ্যায়। উচ্চ মাধ্যমিককে হুগলি জেলার ১৩ জন মেধা তালিকার দশে জায়গা করে নিয়েছিল। এবার রাজ্য জয়েন্টে স্থান পেলো ত্রিবেনীর ঋতম। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্টান্স পরীক্ষার ফলাফল।মেধা তালিকায় ষষ্ঠ স্থান হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়ের। মোট ২০০ নম্বরের পরীক্ষায় […]
তৃণমূলের নেতা খুনে এলাকায় উত্তেজনা। পুলিশ পিকেট ঘটনাস্থলে।
হাওড়া, ২৩ নভেম্বর:- হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল খানকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। সোমবার রাতে হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার লিচুবাগানে ওই ঘটনা ঘটে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করা হয়। এদিন রাতে তিনি যখন লিচুবাগান এলাকায় বাড়ির সামনে বসেছিলেন সেই সময় […]









