হুগলি,১২ ডিসেম্বর:– “নিজ ভূমে পরবাস”বাস্তব চিত্র কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে পোলবা ব্লকে। সারাদেশ যখন উত্তাল এনআরসি ও ক্যাব নিয়ে , কিন্তু ২০১১ সাল থেকে নিজ ভূমে পরবাসী হয়ে চলেছেন ৯২ টি পরিবার । নেই কোন সরকারি সাহায্য নেই আর্থিক সহায়তা অথচ কেন্দ্র-রাজ্য সকলেই তাদের ভোটাধিকার নিয়ে ক্ষমতায় বসেছেন । অদ্ভুত বিরল এই গ্রাম রয়ে গেছে অন্ধকারে । হঠাৎ করেই এলাকার বিধায়কের বিষয়টি নজরে আসে দিদিকে বল কর্মসূচি করতে গিয়ে । জানতে পারেন চরম দুর্দশার মধ্যে কারো ৫০-৬০ কারো ৭০ বছর বাস করে চলেছে ৯২ টি পরিবার এই দেশের এই রাজ্যের হুগলি লোকসভা ও চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পোলবা দাদপুর ব্লকের পোলবা পঞ্চায়েতের ঝাপান তলা গ্রামে।
এই এলাকার বিধায়ক অসিত মজুমদার বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গেই তিনি জেলা শাসকের কাছে এই গ্রামের ৯২ টি পরিবার নাম পাঠিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি এই পরিবারের জন্য।বিধায়ক নিজে সেই পরিবারগুলির কাছে গিয়ে দেখেন চরম দুরবস্থার মধ্যে কাটাচ্ছে ৯২ টি পরিবার।প্রত্যেকটি পরিবারের ঘর থেকে আরম্ভ করে সমস্ত রকম পরিষেবা থেকে বিচ্ছিন্ন এক অজানা দ্বীপে বসবাস করে চলেছে যুগ যুগ ধরে।চরম দুর্দশা গ্রাস করেছে ঘর থেকে আরম্ভ করে পরিবারের সকল মানুষের শরীরে।বিধায়কের কাছে তাদের দুর্দশা দেখান কিভাবে তারা এখানে বাস করে চলেছেন দিনের-পর-দিন সাপ বিচ্ছে নিয়ে। ভেঙে পড়া ঘর তারই মধ্যে দিনের পর দিন কাটিযে যাছেন তারা। প্রত্যেকটি পরিবার দিনমজুরের কাজ করেই দিন চালাচ্ছেন। নেই রেশন কার্ড নয় বিপিএল তালিকাভুক্ত, নেই কোনো যোজনা স্বাস্থসাথী কিছুই। অথচ ভোট দেয়ার অধিকার রয়েছে। আর তাই দিয়ে নেতা মন্ত্রী তৈরি করছেন তারাই। আর বাস করছেন এক অজানা দ্বীপে। যদিও বিধায়ক আজ পরিবারগুলি ঘুরে দেখেন এবং বিষয়টি বিগত বাম সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে পাশ কাটিয়েছেন তিনি।Related Articles
চন্দননগর হাসপাতালে অমানবিক চিত্র।
হুগলি,২৫ জানুয়ারি:- চন্দননগর হাসপাতালে অমানবিক চিত্র ধরা পড়ল এক মৃতদেহকে কেন্দ্র করে। সকালে চন্দননগর তেমাথায় বংগবিদ্যালয়ের সামনে এক ব্যক্তিকে রোয়াকে পড়ে থাকতে দেখে স্থানিয়রা তড়িঘড়ি রিক্সাতে উঠিয়ে চন্দননগর হাসপাতালের উদ্যেশ্যে পাঠিয়ে দেয়। রিক্সা চালক শ্যামল দাস প্রায় এক ঘন্টা ধরে ওই অপরিচিত ব্যাক্তিকে নিয়ে দাড়িয়ে থাকে। কিন্তু হাসপাতালের কোনো হেলদোল নেই। সাংবাদিকরা ওয়ার্ড মাস্টার তরুন […]
রেশন কার্ডের সঙ্গে আধার যোগের সময়সীমা শেষ হচ্ছে ৩০ শে সেপ্টেম্বর।
কলকাতা, ২৪ আগস্ট:- গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার যোগের সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার আগে রাজ্যের সমস্ত রেশন গ্রাহকের আধার যোগের কাজ শেষ করতে খাদ্য দফতর সব জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামার নির্দেশ দিয়েছে। খাদ্য দফতর থেকে জেলাশাসকদের চিঠি দিয়ে এই কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য দফতরের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে […]
বিধানসভার সঙ্গেই হতে পারে পুরভোট , ধরে নিয়ে প্রস্তুতি কমিশনের।
কলকাতা , ১৩ ডিসেম্বর:- দেখতে চলেছে বাংলা। অন্তত তেমন সম্ভাবনাই জেগে উঠছে। কারন অবশ্যই দেশের শীর্ষ আদালতের নির্দেশ। সম্প্রতি সুপ্রিম কোর্ট কলকাতা পুরনিগম নিয়ে দায়ের হওয়া এল মামলায় নির্দেশ দিয়েছে যে ১০ দিনের মধ্যে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা পুরনিগমের নির্বাচণের দিনক্ষন জানাতে হবে। সেই নির্দেশের জেরে চলতি সপ্তাহেই রাজ্যকে কলকাতা পুরনিগমের ভোটের […]









