হুগলি,৪ ডিসেম্বর:- তেলেঙ্গানায় তরুণী চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের ঘটনায় এবারে পথে নামলো ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা।এদিন হুগলির সদর শহর চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে প্রিয়াঙ্কা রেড্ডীর ছবি সহ প্রতিবাদী পোস্টার হাতে অবস্থানে বসলো মহিলা মোর্চার সদস্যারা।তাদের অবস্থানে ছিলেন জেলার সভাপতি সুবীর নাগও।তাদের দাবি শুধু তেলেঙ্গানা বা ঝাড়খন্ড নয়, ভারতের প্রতিটি প্রান্তে প্রতি মুহূর্তে ঘটা নারী নির্যাতন এ অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি র ও দাবি তোলেন তারা।
Related Articles
ইউনিয়নের নামে অসভ্যতা, প্রতিবাদে কলম ধরলেন ক্ষুব্দ সম্পাদক।
সোজাসাপটা ডেস্ক,৯ মে:- লকডাউনের বাজার বিজ্ঞাপন নেই, বিপাকে বাংলার সমস্ত সংবাদ মাধ্যম। এই চরম সংকটের সময়ও আজকাল চলছে। কর্মীরা বেতনও পাচ্ছেন। আশাকরি আগামী দিনে সংকট কাটিয়ে গর্বের সঙ্গেই আবার মাথা উঁচু করে দাঁড়াবে আজকাল। সঙ্কটজনক এই পরিস্থিতিতে ইতিমধ্যেই অনেক সংস্থা তাদের কর্মীদের বেতন কেটেছে। শুধু তাই নয় জানিয়েও দিয়েছে কম বেতনে না পোশালে চাকরি […]
পান্ডুয়ায় সমবায় ভোটে বাম সমবায় বাঁচাও মঞ্চের কাছে হারলো তৃণমূল।
হুগলি, ১৫ ডিসেম্বর:- সমবায় ভোটে হারলো তৃণমূল। পান্ডুয়ার ব্লকের ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতের অধীনে মান্দারণ ইটাচুনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূল প্রার্থীরা হারলেন, এখানে জয়ী হলো বাম সমবায় বাঁচাও মঞ্চ। সমবায় সূত্রে জানা যায়, মোট আসন সংখ্যা বারোটি। দু’টি আসনে শাসকদল প্রার্থী দিতে পারেনি। বাকি দশটি আসনে নির্বাচন হয় শনিবার। শনিবার সন্ধ্যায় ফলাফল বেরোতে […]
রাজ্যপালকে দুর্নীতিগ্রস্থ বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ জুন:- রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাতে নতুন মোড়। এবার রাজ্যপাল জগদীপ ধানখড় কে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৬ সালের জৈন হাওয়ালা কেলেঙ্কারির চার্জশিটে ধানখড়ের নাম ছিল বলে মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন। সপ্তাহব্যাপী দার্জিলিংয়ে কাটিয়ে কলকাতায় ফিরে আসার আগে রাজ্যপাল সংবাদমাধ্যমের সামনে কাছে জিটিএ-তে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ তোলেন। নবান্নে এই নিয়ে […]









