কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। চলতি ২০২০-২১ খরিফ মরশুমে এক হাজার ৮৬৮ টাকা কুইন্টাল হিসাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। গতবছর এই হার ছিল এক হাজার ৮৫৫ টাকা। আগামী দোসরা নভেম্বর থেকে এই ধান কেনার প্রক্রিয়া শুরু হচ্ছে। এছাড়াও কৃষকরা কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে এসে সরাসরি ধান বিক্রি করলে তাদের কুইন্টাল প্রতি আরও কুড়ি টাকা করে উৎসাহ মূল্য দেওয়া হবে। এইজন্যে সব জেলায় প্রাথমিকভাবে ২৯৩ টি কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। একজন কৃষক সর্বাধিক ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রয় করতে পারবেন। এই জন্য গত পয়লা অক্টোবর থেকেই নতুন কৃষক বন্ধুদের নাম নিবন্ধী করণ শুরু হয়েছে। কোভিড অতিমারীর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে কৃষকরা অন্নদাত্রী মোবাইল অ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করতে পারবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে।
Related Articles
বেতন হয়নি,পুজোর আগে বোনাসও মেলেনি, পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর কর্মীদের।
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের গত মাসের বেতন হয়নি। উৎসবকালীন ভাতা যেটা দেওয়া হয় তাও মেলেনি। সকাল থেকে পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ বসে কর্মীরা। পুরসভার ভিতরে যারা কাজ করেন সেই কর্মীদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পুজোর সময় বেতন বোনাস না পেলে তাঁদের চলবে কি করে তাই পুরসভার গেটে বিক্ষোভ করছেন দাবী […]
আনিস-কান্ডে হাওড়ায় সিপিএমের বিক্ষোভ।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- আনিস কান্ডের সিবিআই তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার হাওড়ার পাঁচলার রানিহাটি আমতা রোডের হাকোলা চৌমাথায় বিক্ষোভ কর্মসূচি নেয় সিপিএম। প্রায় ১৫-২০ মিনিট রানিহাটি আমতা রোডে যান চলাচল থমকে পড়ে। Post Views: 455
আরামবাগে তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শুভজিৎ ঘোষ,আরামবাগ,২৫ মে:- তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন খুলে ছিড়ে ফেলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়ভাড়ি এলাকায় । জানা গেছে বড়বাড়ি এলাকায় তৃণমূলের বেশ কিছু দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো ছিল । তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ সেই পতাকা ও ফেস্টুন গুলি ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে । […]








