হাওড়া,৪ ডিসেম্বর:- বাতাসে দূষণ কমাতে শহরে রাস্তার ধারের বিভিন্ন ফুড স্টল, হোটেল, রেঁস্তোরায় পরিশ্রুত জ্বালানী হিসাবে এককালীন ভর্তুকিযুক্ত নতুন এলপিজি সংযোগ প্রদান করা হল হাওড়া পুরনিগম এলাকায়। বুধবার বিকেলে হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম পর্যায়ে প্রায় ২২৪ জনের হাতে এই এলপিজি সংযোগ প্রদান করা হয়। এরা সকলেই এতদিন হোটেল বা ফুড স্টলগুলিতে জ্বালানী হিসাবে কয়লা, কাঠ কয়লা বা কেরোসিন ব্যবহার করতেন। এর পরিবর্তে এখন থেকে এরা পরিশ্রুত জ্বালানী হিসাবে এলপিজি ব্যবহার করবেন। যাতে শহরাঞ্চলের বায়ুদূষণ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এদিন প্রথম সংযোগ এরা বিনামূল্যে হাতে পেলেন। এই কাজে এগিয়ে এসেছে পঃ বঃ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও হাওড়া পৌর নিগম।
পুরনিগম সূত্রের খবর, হাওড়া পুর এলাকায় সাম্প্রতিক এক সমীক্ষায় এমন ২ হাজার ৬১১টি ক্ষুদ্র খাদ্য বিপনিকে চিহ্নিত করা হয়েছে যাদের ক্ষেত্রে পরিশ্রুত জ্বালানী হিসাবে এলপিজি সংযোগ আবশ্যিক। পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশ বান্ধব জ্বালানী ব্যবহারের জন্যে প্রয়োজনীয় সংযোগ গ্রহণ ও সরঞ্জাম ইত্যাদি কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপভোক্তাকে উৎসাহভাতা হিসাবে এককালীন আর্থিক সহায়তা প্রদান মঞ্জুর করেছেন যা প্রতি ১৯ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ৫ হাজার ৮০০ টাকা এবং ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ২ হাজার ৫০০ টাকা। এদিন প্রথম পর্যায়ে ২২৪ জন চিহ্নিত উপভোক্তার হাতে নতুন এলপিজি সংযোগ প্রদানের প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, পঃবঃ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি ডঃ কল্যাণ রুদ্র, পর্ষদের সদস্য সচিব ডঃ রাজেশ কুমার, হাওড়া পুরসভার কমিশনার বিজিন কৃষ্ণা সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, দূষণ নিয়ন্ত্রণে এরা যে উদ্যোগ নিয়েছেন তা মহৎ উদ্যোগ। বহুদিন ধরে আমরা শুনে এসেছি হাওড়ার নিঃশ্বাসে বিষ। এনিয়ে দূষণ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দূষণ নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকেও অনেক সচেতন হতে হবে।Related Articles
এই রূপসী , এই রুপালি ; মহিলা সন্মোধন নিয়ে নাম না করে কোন বিধায়ককে ইঙ্গিত করলেন কল্যান !
হুগলি, ১৮ ডিসেম্বর:- ফের আক্রমণ করলেন প্রবীর ঘোষালকে। নাম না করে প্রবীর ঘোষালকে আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। আজ কোন্নগর বই মেলায় এসে কল্যাণ ব্যানার্জি বলেন ভাগ্গিস গত সপ্তাহে আসিনি না হলে বেইমানের সাথে মঞ্চ শেয়ার করতে হতো। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ওই সব নাটক সিনেমা করি না যাদের নাটক করার ইচ্ছে তারা নাটক করুক। […]
ভারতের প্রধানমন্ত্রী কেন রামমন্দিরের শিলান্যাস করবেন ? হাওড়ায় প্রশ্ন তুললেন বাম নেতা বিমান বসু।
হাওড়া , ৩ আগস্ট:- ৫ তারিখের লকডাউন নিয়ে বিজেপির রাজনৈতিক চাপান উতোর প্রসঙ্গে কড়া জবাব দিলেন বাম নেতা বিমান বসু। সোমবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘এর কোনও প্রয়োজন নেই। ওইদিন কমরেড মুজফফর আহমেদের জন্মদিন। ১৯৬৩ সাল থেকে সেটি আমরা পালন করে আসছি। সেটা আমরা এবার পালন করতে পারছি না। আমরা তো এনিয়ে কোনও […]
২৪ ঘন্টায় মৃত ৭, রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ৬৮, আক্রান্ত ১,৩৪৪ -স্বরাষ্ট্রসচিব।
নবান্ন,হাওড়া,৫ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।এই নিয়ে রাজ্যে মোট ৬৮ জনের করোনায় মৃত্যু হল বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন । তিনি বলেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৩৪৪।ইতিমধ্যেই মৃত ও সুস্থ হয়ে […]









