অঞ্জন চট্টোপাধ্যায়,২ ডিসেম্বর:- ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আই লিগের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। গতবারের আই লিগের দুই নম্বর বনাম তিন নম্বরের লড়াই হবে এই ম্যাচে। পাশাপাশি গত মরশুমে রিয়ালের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র আর অ্যাওয়ে ম্যাচে জেতে ইস্টবেঙ্গল। আপাতত অবশ্য পরিসংখ্যান নিয়ে না ভেবে ম্যাচেই মন দিচ্ছে দল। ১৬ বছরের আই লিগের খরা কি এবার কাটবে? এমন প্রশ্নে আলেজান্দ্রোর মন্তব্য কিন্তু লাল-হলুদ সমর্থকদের মন জিতে নেবে। তিনি জানান, “আমি এবারের আই লিগটা ‘এক্সক্লুসিভলি’ লাল-হলুদ সমর্থকদের জন্যই জিততে চাই।” এবারের ইস্টবেঙ্গলে ১০ নম্বর জার্সি কারোর নেই। এই নিয়ে আলেজান্দ্রো বলছিলেন, “আমার দলের সমর্থকরাই ১০ নম্বর ফুটবলার! ”তবে প্রথম ম্যাচের ফুটবলার রিয়াল কাশ্মীরকে সমীহ করেই আলেজান্দ্রো বলছিলেন, “এই ম্যাচটা ঘরের মাঠে হলেও কঠিন হবে। কারণ রিয়াল যথেষ্ট শক্তিশালী।” একইসঙ্গে নিজেদের প্রস্তুতি নিয়ে বলছিলেন, “আমাদের প্রস্তুতি বেশ ভালই। অনেকদিন ধরে সবাই একসঙ্গে অনুশীলন করার ফলে ভাল হয়েছে। রিয়ালও ভাল। এই প্রতিযোগিতাটা উপভোগ করছি।” রবিবার বোরহা এলেও এখনই কোনও ম্যাচ খেলবেন না। আলাজান্দ্রো জানিয়েই দিলেন, তাঁকে ১৬- ২২ ডিসেম্বরের মধ্যে নামানো হবে, অর্থাৎ ডার্বির জন্যই বোরহাকে ভাবা হয়েছে। লালরিনডিকা রালতেও নেই, ওর বদলে আপাতত মার্কোসের উপরই ভরসা রাখছে দল। জামশেদপুর এফসির বিরুদ্ধে যে ১১ জনকে খেলানো হয়েছিল, সেই দলকেই রিয়ালের বিরুদ্ধে খেলাতে পারে ইস্টবেঙ্গল।কল্যানীতে আই লিগের ম্যাচ খেলা ঠিক পছন্দ নয় কোচ আলেজান্দ্রোর। বুধবার ম্যাচের দিনই দল পৌঁছাবে। এই নিয়ে আলেজান্দ্রো বলছিলেন, “একটা পেশাদার দলের ক্ষেত্রে এভাবে ম্যাচের দিন দুই ঘন্টা ট্রাভেল করে যাওয়া খুবই চাপের।” এদিকে কাশিম আইদারা অধিনায়ক হয়ে জানিয়েছেন, ‘ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব পাওয়াটা গর্বের।” ডুরান্ডে কলকাতায় এসে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছিল রিয়াল কাশ্মীর। রিয়াল কোচ ডেভিড রবার্টসন বলছিলেন, “ডুরান্ড আর আই লিগ আলাদা। তবে ডুরান্ডে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে।” পাশাপাশি জানিয়েছেন, “কাশ্মীর নিয়ে অনেক কিছু বলা হলেও আমাদের কিন্তু ওখানে কোনও অসুবিধা হয় না। ওখানে খেলাটা উপভোগ করি।”
Related Articles
বাঁকুড়ার বিজেপি বিধায়কের গাড়ি বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে আটকালো পুলিশ।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- বাঁকুড়ার বিজেপি বিধায়কের গাড়ি বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে আটকালো পুলিশ। রবিবার কলকাতা পুরভোট উপলক্ষে শনিবার সকাল থেকেই হাওড়া ব্রিজ, হাওড়া ফেরিঘাট এবং দ্বিতীয় হুগলি সেতুর সংযোগে নাকা চেকিং এর ব্যবস্থা করেছে হাওড়া সিটি পুলিশ। নাকা চেকিং চলছে কলকাতায় ঢোকার মুখে প্রতিটি পয়েন্টে। রবিবারও সকাল থেকে সেই নাকা চেকিং চলছিল। এদিন দুপুরে দ্বিতীয় […]
রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে রদবদল।
কলকাতা , ২০ মে:- রাজ্য সরকার প্রশাসনিক স্তরে দুটি রদবদল করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব সামলাবেন। অপরদিকে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে অর্থ দপ্তরের সচিব করা হয়েছে। Post Views: 418
রাস্তায় পড়ে ইমারতি দ্রব্য , হচ্ছে যানজট। প্রোমোটার ও তাঁর সহযোগীকে গ্রেফতার করল পুলিশ।
হাওড়া , ১৬ অক্টোবর:- রাতের অন্ধকারে রাস্তায় ফেলে যাওয়া হচ্ছে বালি, স্টোনচিপস সহ ইমারতি দ্রব্য। সকালে এই উপকরণ দিয়েই চলছে প্রোমোটারের কনস্ট্রাকশানের কাজ। রাস্তা আটকে মাল ফেলে রাখায় রোজই যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। এমন অভিযোগ থানায়। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নিল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ গ্রেফতার করেছে প্রোমোটার […]









