মালদা,২ ডিসেম্বর:- ১৩ দিন ধরে কর্মবিরতিতে শামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা । সোমবার সকালেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে কর্মবিরতিতে বহাল থাকতে দেখা গেল কর্মীদের । বিশ্ব বিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে শামিল হওয়ার পাশাপাশি মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকেন । অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী কর্মীরাও । টানা ১৩ দিন ধরে তাঁদের কর্মবিরতি চলছে। বিশ্ব বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে , বিশ্ব বিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কলকাতায় গিয়েছেন রেজিস্ট্রার বিপ্লব গিরি। বিশ্ববিদ্যালয়ের এক কর্মী সৌমেন্দু রায় জানান, বিশ্ব বিদ্যালয়ের কর্মীরা তিনটি দাবি নিয়ে গত ১৩ দিন ধরে কর্মবিরতিতে বহাল রয়েছেন। দুটো দাবি নিয়ে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ নড়াচড়া করলেও মূল দাবি নিয়ে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। যতক্ষণ না অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে ততক্ষণ এই কর্মবিরতি চলবে।
Related Articles
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরে কোস্টাল জোনাল ম্যানেজমেন্ট প্লান তৈরি করছে।
কলকাতা , ৬ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর এবং সুন্দরবনের সাগরদ্বীপের পুনর্গঠনে রাজ্য পরিবেশ দপ্তর একটি নতুন উপকূলীয় এলাকা ব্যবস্থাপন পরিকল্পনা বা কোস্টাল জোনাল ম্যানেজমেন্ট প্লান তৈরি করছে। এই পরিকল্পনার আওতায় ভবিষ্যৎ বিপর্যয় থেকে উপকূলীয় এলাকাকে বাঁচাতে উপযুক্ত পরিকাঠামোর নির্মাণের পাশাপাশি সৌন্দর্যায়নের কাজও করা হবে বলে পরিবেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী […]
রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে স্কুল থেকে দেওয়া হচ্ছে মিড ডে মিল।
হুগলি, ১৮ মে:- লকডাউনে বন্ধ স্কুল। তবুও রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে স্কুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল। হুগলি জেলায় প্রতিটি স্কুলে গতকাল থেকে শুরু হয়েছে মিড ডে মিল দেওয়ার কাজ। চারদিন ধরে চলবে মিড ডে মিল দেওয়ার কাজ। তবে প্রতিটি স্কুল ছাত্রদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল। স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা এই […]
এলাকার পুরুষরাই আজ ভোলেবাবা , ১০৩ বছর ধরে এটাই রীতি কালিতলায় !
সুদীপ দাস , ১৩ এপ্রিল:- কারোর বয়স মাত্র ২৫, কেউবা ৭০, নীল পুজোর দিন এলাকার পুরুষদেরই ভগবান শিব ভেবে মাথা ধুইয়ে দেয় স্থানীয় মহিলারা। হুগলীর ব্যান্ডেল বালিমোড় কালিতলা গৌরাঙ্গ সমিতির গাজন উৎসব এবার ১০৩ বছরে পরলো। প্রত্যেকবছর চৈত্র মাসের শেষ তিনদিন এখানে মহাসমারোহে বিভিন্ন দেবদেবীর আরাধনা হয়। যার শুভারম্ভ ঘটে নীল পুজোর দিন। রীতি মেনে […]






