পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের রেলাতে কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।ঘটনায় জানা যায় স্থানীয় এলাকাবাসীরা চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় ঝোপ জঙ্গলে ঘেরা মাঠের মাঝে এই বোম গুলি দেখতে পায় ।পরে খবর দেওয়া হয় স্থানীয় জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়িতে ।পুলিশ বোম গুলি উদ্ধার করে আনে । পুলিশ সূত্রে খবর বোমগুলি উদ্ধারের সময় তাজা অবস্থায় ছিল না ।মাঝে বেশ কিছুদিন ধরে দাঁতন এর হরিপুর ,সাবড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অশান্তি কে কেন্দ্র করে যে গন্ডগোল হচ্ছিল তাকে কেন্দ্র করে পুলিশি তল্লাশি চলছে জোরকদমে ।তারই ফলে কেউ বা কারা এই বোম গুলিকে মাঠের মাঝে জলা জমিতে ফেলে দিয়ে যায় এমনটাই অনুমান পুলিশ প্রশাসনের । তবে বোম গুলি কে বা কারা ফেলল , এছাড়া এলাকায় যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে সব দিকে কঠিন নজর রাখছে পুলিশ প্রশাসন।
Related Articles
নিকাশি ব্যাবস্থার উন্নতির দাবিতে বৈদ্যবাটি পৌরসভায় বিক্ষোভ বাসিন্দাদের।
হুগলি, ১৮ আগস্ট:- বৈদ্যবাটি পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর নাগরিকদের।২৩ নং ওয়ার্ডের তেঁতুলতল ধান মাঠ এলাকায় গত তিন বছর ধরে নিকাশি বেহাল। নর্দমার জল উপচে রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকে। নরক যন্ত্রনা ভোগ করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। রাস্তা দিয়ে কোনো গাড়ি এ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বলে অভিযোগ বাসিন্দাদের।বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেও কোনো লাভ হয়নি। […]
জয়শ্রী রাম লেখা মাস্ক বিলি করায় আটক আরএসএস এর কর্মিরা !
হুগলী, ১০ ফেব্রুয়ারি:- জয়শ্রী রাম লেখা মাস্ক বিলি করায় আটক আরএসএস এর কর্মিরা! ১৯ জনকে আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। বুধবার সন্ধায় শেওড়াফুলি রিজার্ভেশান কাউন্টার রেল পার্কে মাস্ক বিতরন করা কথা ছিল। কিন্তু পরিস্থিতি বুঝে অন্যত্র করার কথা ভাবেন তারা। মাস্ক বিতরন শুরু হয় শেওড়াফুলি বিবেকানন্দ স্কুলের সামনে থেকে। পরে বিজেপি কর্মীরা জয়শ্রী রাম লেখা […]
শাহের সফরের দিনেই বাংলার বকেয়া মেটানোর দাবিতে ধরনায় মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৯ নভেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের দিনেই একশো দিনের কাজে বাংলার বকেয়া মেটানোর দাবিতে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল ১০০ দিনের বকেয়া মেটানোর দাবি লেখা প্ল্যাকার্ডও। তাতে লেখা ছিল, ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে দিতে হবে।’ রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গেই ধর্নায় সামিল হয়েছিলেন পুর ও নগরোন্নয়ন […]









