পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- দিন তিনেক অসুস্থ থাকার পর লড়াইয়ে জখম হওয়া দাঁতালের মৃত্যু হল মঙ্গলবার ভোরে। পশ্চিম মেদিনীপুর জেলার মৌপাল বিটের শুষনিখালির জঙ্গলে মৃত হাতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। প্রসঙ্গত মাসখানেক আগে এলাকার দখলকে কেন্দ্র করে পিড়াকাটা রেঞ্জের জামিরগোটের জঙ্গলে দুই দাঁতালের সংঘর্ষ বাধে । সে সময় দাঁত ভেঙে আহত হয় এক পূর্ণবয়স্ক(৩৫) দাঁতাল। অসুস্থ অবস্থায় দিন পাঁচেক ধরে আস্তানা গেড়েছিল শুষনিবাড়ির জঙ্গলে । অসুস্থতার খবর পেয়ে বনদপ্তর থেকে তৈরি করা হয়েছিল মেডিকেল টিম। মঙ্গলবার সকালে সেই মেডিকেল টিম হাতির চিকিৎসার জন্য জঙ্গলে পৌঁছানোর আগেই মৃত্যু হয় হাতিটির। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেদিনীপুরের ডিএফও সন্দিপ কুমার বেড়ওয়াল। হাতির মৃত্যুর কারন ময়নাতদন্তের পরেই নিশ্চিতভাবে বলা সম্ভব বলে দাবি বনদপ্তরের আধিকারিকের। অন্যদিকে হাতির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জঙ্গলবাসীর কাছে হাতি দেবতা রুপেই পুজিত হয়। তাই রীতি মেনে হাতির মৃত্যুর পর তাকে ফুল সিঁদুর দিয়ে পুজো করে গ্রামের মহিলারা।
Related Articles
রাজ্যে কর্মরত শীর্ষস্তরের আধিকারিক ভাতা বাড়লো।
কলকাতা, ১৫ ডিসেম্বর:- রাজ্যে কর্মরত শীর্ষ স্তরীয় আধিকারিকদের ভাতা বাড়ল। অতিথি আপ্যায়ন এবং বিনোদন খাতে এবার তাঁদের আলাদা ভাতা মঞ্জুর করা হবে বলে কর্মিবর্গ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। রাজ্যের মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আধিকারিকরা এই বাবদ প্রতি মাসে ৩৪ হাজার টাকা ভাতা পাবেন। প্রধান সচিব পর্যায়ের অফিসারদের জন্য এই বাবদ বরাদ্দ মাসে ২০ হাজার […]
দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- দিল্লি স্টেশনে রেলের অব্যবস্থায় পদপিষ্ট হয়ে মৃত কুম্ভযাত্রীদের পরিবারকে ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে হাওড়া জেলা কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে সোমবার দুপুরে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হাওড়া স্টেশনের ভিতরে স্টেশন ম্যানেজারের অফিসের সামনে এবং বাইরে ডিআরএম অফিসের সামনে […]
বার্লিনের আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।
কলকাতা, ৩ মার্চ:- দীর্ঘ বেশ কয়েক বছর পর বার্লিনের আন্তর্জাতিক বানিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে। বিশ্বের এই বৃহত্তম মেলা শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। বার্লিনে ৮ মার্চ রাজ্যের হয়ে এই পুরস্কার […]









