হুগলি, ১৮ আগস্ট:- বৈদ্যবাটি পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর নাগরিকদের।২৩ নং ওয়ার্ডের তেঁতুলতল ধান মাঠ এলাকায় গত তিন বছর ধরে নিকাশি বেহাল। নর্দমার জল উপচে রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকে। নরক যন্ত্রনা ভোগ করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। রাস্তা দিয়ে কোনো গাড়ি এ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বলে অভিযোগ বাসিন্দাদের।বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেও কোনো লাভ হয়নি। পুরসভাকে জানিয়েও নিকাশি ঠিক না হওয়ায় বুধবার সকালে পুরসভার গেট আটকে বিক্ষোভ শুরু করে। নিকাশি রাস্তা পানীয় জলের দাবী পূরন করবে পুরসভা এমন প্রতিশ্রুতি পেলে তবেই বিক্ষোভ বন্ধ করবে বলে জানিয়েছে বাসিন্দারা।
Related Articles
মদ্যপের হাতে প্রহৃত শিক্ষক, লাগল রাজনৈতিক রং
হুগলি, ৩ জুন:- এক মদ্যপের হাতে শিক্ষককে মারধরের ঘটনায় লাগল রাজনৈতিক রং। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে, হুগলির কৃষ্ণপুর শান্তিপল্লী এলাকায়। প্রহৃত শিক্ষক মানিক বর্মন বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। মানিক বিজেপির তপসিলি মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাতেই অভিযুক্ত অতনু দাস ওরফে বুবাইয়ের বাড়িতে চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। দরজায় ধাক্কাধাক্কি […]
রাজীব-প্রবীররা আজ থেকে পদ্মাসনে।
সোজাসাপটা ডেস্ক ,৩০ জানুয়ারি:- বহু নাটকের পর অমিত শাহর বাসভবনে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলেন রাজীব বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশাখী ডালমিয়া, রোথিন চক্রবর্তীরা। দল ছেড়ে প্রথম জেহাদ ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারি। অমিত শাহই যোগদান করালেন রাজীবদের। কলকাতা ছাড়ার আগেই রাজীব ববলে গেছিলেন যে সৃষ্টছার বজায় রেখেই মানুষের সাথে কাজ করতে চান। এদিন ও […]
করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আজ জরুরি বৈঠক নবান্নে।
কলকাতা , ২২ মার্চ:- বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে কোভিড সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন। সবকটি জেলার জেলাশাসকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে। বৈঠকে কোভিড পরিস্থিতি পর্যালোচনায় পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। Post Views: 550









