মালদা,২৬ নভেম্বর:- পাঞ্জাবে কিছু দিন আগেও মাদকের রমরা কারবার ছিল। উড়তা পাঞ্জাব নামে সিনেমাও তৈরী হয়ে ছিল সকলের মনে আছে নিশ্চয়। এখন আর আমাদের পাঞ্জাব যাওয়ার দরকার নেই। মাদকের রমরমা কারবারের নয়া ঠিকানা এখন এই রাজ্যের মালদহ জেলা। কেজি কেজি আফিমের আঠা উদ্ধার করছে পুলিশ। যা দিয়ে কোকেন, ব্রাউন সুগার,হেরোইন,চরশ তৈরী হয়।আর এবারের ঘটনা প্রমান করলো শুধু কোকেন ব্রাউন সুগারে থেমে নেই মালদহ আন্তর্জাতিক মাদক পাচার চক্র কতটা সক্রিয় এই জেলাতে তা ছয় জন মাদক পাচারকারী পুলিশের জালে ধরা পড়তেই টের পাওয়া গেল। সোমবার ইংরেজ বাজার থানার পুলিশ মালদহ শহরের একটি হোটেলে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে এদের কাছ থেকে ৬০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত তিন জনের মধ্যে এক জন বাংলাদেশের নাগরিক এক জন মনিপুরের এবং এক জন কলকাতার ইকবাল পুরের বাসিন্দা। ধৃত তিন জনকে জিঞ্জাসা বাদ করে পুলিশ আরো তিন জন কে গ্রেফতার করে এদের মধ্যে দুই জন মালদার এবং এক জন কলকাতার। ধৃতরা পুলিশকে জানিয়েছে ময়ানমার থেকে এই ইয়াবা ট্যাবলেট চোরা পথে ভারতের মনিপুরে নিয়ে আসা হচ্ছে। এর পর বাংলাদেশ থেকে মালদাতে চলে আসছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডারা। মালাদা থেকেই সীমান্ত পেড়িয়ে পাচার হচ্ছে বাংলাদেশে। এখান থেকেই ইয়াবা ট্যাবলেট যাচ্ছে কলকাতায়। পুলিশের একটি সূত্রের খবর আগে ব্রাউন সুগার কোকেন তৈরীর জন্য পোস্তর আঠা এখান থেকে বাইরে পাচার হতো এখন কালিয়াচকেই মাদকে কারখানা তৈরী হয়েছে। গোপনে তৈরী হচ্ছে ব্রাউন সুগার,কোকেনের মতো মাদক। তাই এখন আর পাঞ্জাবে যাওয়ার দরকার নেই। আর কিছু দিনের মধ্যেই “উড়তা পাঞ্জাবের” মতো “উড়তা মালদা” সিনেমা তৈরী হলে আবাক হওয়ার কিছু নেই। জাল নোট মাদক সব মিলিয়ে মালদা এখন প্রতিদিন খবরের শিরনামে।
Related Articles
তিনটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড কার্তুজ সহ চন্দননগরে দুই দুষ্কৃতি গ্রেফতার।
হুগলি, ১৬মে :- চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত আজ সন্ধায় চুঁচুড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান, চন্দননগর থানা এলাকা থেকে প্রদীপ দাস (বাপন)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস (সোম) নামে আরো এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র […]
ডানকুনির একটি পাইপ কারখানায় ভয়াবহ আগুন।
চিরঞ্জিত ঘোষ , ১১ ফেব্রুয়ারি:- ডানকুনি থানার ভাদুয়া এলাকায় প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় আগুন। ঘটনাস্হলে দমকলের তিনটি ইঞ্জিন। হতাহতের কোনো খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে কারখানায় ক্ষতির পরিমাণ জানা যায়নি। সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই ধোঁয়া দেখতে পায় কারখানার কর্মীরা। প্রাথমিকভাবে তারা নিজেরাই হাত লাগায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে […]
এক কোটি ছাড়ালো লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা।
কলকাতা, ২২ অক্টোবর:- এক কোটি ছাড়ালো রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা।বৃহস্পতিবার এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাংক একাউন্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে এই নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকারের খরচ হলো ১০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার একাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে […]








