ঝাড়গ্রাম,২৩ এপ্রিল:- আচমাকাই গুলির শব্দে কাঁপতে থাকে এলাকা,মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায় চারিদিকে,ঘন ঘন গুলির শব্দে ততপর পুলিশও। কিন্তু কে এত গুলি ছুঁড়ছে তা স্পষ্ট নয়।অবশেষে দেখা গেলোপুলিশ লাইনেই এক কনস্টেবল আচমকা গুলি ছুড়ছে।আর এই ঘটনায় উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। বেলা ১ টা ৪০ মিনিট নাগাদ পরপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে সদ্য সেখানে […]
জেলা
করোনার মধ্যেই কালবৈশাখীর আতঙ্কে তছনছ চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা।
হুগলি,২৩ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই প্রকৃতির ভ্রুকুটি। কালবৈশাখীতে তছনছ হয়ে গেলো চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। স্টেশনের সামনেই একটি সাইকেল গ্যারেজের পাশে থাকা সুবিশাল অশ্বত্থ গাছ উপরে যায়। গাছের শিকড়ে বেজে একটি সাইকেল উপরে উঠে যায়। পাশেই আরও একটি গাছ একটি ঘর উপরে নিয়ে অন্য একটি বাড়ির উপরে পরে। ঘটনায় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ৬বছরের […]
বন্ধ বাজার, চলছে মাইকিং।
হুগলি,২৩ এপ্রিল:- লকডাউনকে উপেক্ষা করে বাজার গুলিতে ভিড় জমছিল প্রতিনিয়ত। দিনের পর দিন প্রশাসনের বিভিন্ন বার্তাকে কার্যত উড়িয়ে দিয়ে বাজার কড়ার হিড়িকে চিন্তায় ছিল প্রশাসন। তাই বাজারকেই হাতিয়ার করে গতকালই শ্রীরামপুরের সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মত বৃহস্পতিবার সকাল থেকেই শহরের মাহেশ বাজার,টিন বাজার, পাঁচুবাবু বাজার মল্লিক পাড়া বাজার সম্পুর্ণ রাখা হয়েছে […]
নুন আনতে পান্তা ফুরোনোর ঘর থেকেই লকডাউনের ত্রাণ , অবাক কান্ড চুঁচুড়ায়।
সুদীপ দাস,২৩ এপ্রিল:- করোনা আতঙ্কে বেশকিছু বাবুদের বাড়িতে ঢোকা বন্ধ হয়েছে। হাতেগোনা কয়েকজন বাবুদের বাড়িতে এখনও থালা-বাসন মেজে কোনমতে চলছে সংসার। লকডাউনের দাপটে স্বামীরাও আজ কাজ হারা। ভোররাতে ঘুম থেকে উঠে বাবুদের বাড়িতে গিয়ে শুরু হয় বাসন মাজা, জামাকাপড় কাঁচা। সবকিছু বুঝিয়ে-সুঝিয়ে ঘড়ে আসতে-আসতে বেলা হয়ে যায়। তারপর নিজের বাড়ির উঁনুনে হাঁড়ি চড়ে। এখন যে […]
দুই মহিলার মৃতদেহ উদ্ধার পুকুর থেকে ।
মালদা,২২ এপ্রিল:- গৃহবধূ ও তার নাবালিকা বোনকে মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় । স্থানীয় পুকুর থেকে উদ্ধার দেহ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের পুরানিগ্রাম এলাকায়। পুকুর থেকে দুই বোনকে উদ্ধার মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানা পুলিশ।পুলিশ সূত্রে […]
ত্রাণ না পেয়ে রাস্তা অবরোধ চন্ডীতলার কলাছড়ায়।
চিরঞ্জিত ঘোষ,২২ এপ্রিল:- লকডাউন এ পর্যাপ্ত ত্রাণ না পেয়ে হুগলির চন্ডীতলা দুই কলাছড়া পঞ্চায়েতের মালোপাড়ায় গ্রামবাসীরা টিএনজি মুখার্জী রোড হঠাৎই বাঁশ লাঠি ফেলে অবরোধ শুরু করে স্থানীয় মানুষ। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় চন্ডীতলা থানার পুলিশ এসে অবরুদ্ধ তোলে। এলাকাবাসীর দাবি প্রশাসন থেকে তাদের কোন চাল ডাল দেওয়া হচ্ছে না। রাজনৈতিক ভাবে তারা কোনো সাহায্যই পাচ্ছে না, […]
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। সিদ্ধান্ত নিল হাওড়ার ব্যাঁটরা থানা।
হাওড়া,২২ এপ্রিল:- চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। কেউ যদি প্রেসক্রিপশন ছাড়া জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনও ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনতে আসেন তাহলে সেই ওষুধ তাঁদের দেওয়া হবে না। তবে যাঁরা প্রেসক্রিপশন দেখিয়ে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট জাতীয় ওষুধ কিনতে আসবেন তাঁদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর […]
দুস্থ গরিব মানুষদের পাশে রিষড়ার দুই স্কুল পড়ুয়া , জমানো টাকা তুলে দিলেন থানার আধিকারিকের হাতে।
তরুণ মুখোপাধ্যায়,২২ এপ্রিল:- করোনার মতো মহামারী ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে রিষড়ার দুটি ছোট ছোট স্কুল পড়ুয়া তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল। এই মুহূর্তে করোনার আতঙ্কে সারা পৃথিবীর মানুষ আজ দিশেহারা। আমাদের দেশও ও রাজ্যও বাদ যায়নি এর থাবা থেকে। এই মুহূর্তে সব থেকে সংকটের মধ্য পড়েছেন দিন আনি দিন খাই পরিবারের মানুষরা। রাজ্য […]
পর্যাপ্ত পরিমাণ টেস্টিং কিট না পাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,২২ এপ্রিল:- রাজ্যে করনা ভাইরাস আক্রান্তের খোঁজে কম সংখ্যক নমুনা পরীক্ষার বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন রাজ্যে কম নমুনা পরীক্ষা হচ্ছে এই দাবি ঠিক নয়। এখনো পর্যন্ত গোটা রাজ্যে ৭০৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধুমাত্র […]

