নবান্ন,হাওড়া,২২ এপ্রিল:- রাজ্যে করনা ভাইরাস আক্রান্তের খোঁজে কম সংখ্যক নমুনা পরীক্ষার বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন রাজ্যে কম নমুনা পরীক্ষা হচ্ছে এই দাবি ঠিক নয়। এখনো পর্যন্ত গোটা রাজ্যে ৭০৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে পর্যাপ্ত পরিমাণ টেস্টিং কিট না পাওয়ার জন্য তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্য সরকার কেন্দ্রের কাছে ১৪০০০ কিট চাইলেও মাত্র আড়াই হাজার কিট দেয়া হয়েছে। অন্যদিকে নাইস সেট আইসিএমআর এর মত কেন্দ্রীয় সংস্থা ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করার কারণে রাজ্যে করোনা নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বলেন কিট গুলি ত্রুটিপূর্ণ হওয়ায় সব ফেরত নিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের হাতে থাকা সামান্য সংখ্যক কিট দিয়ে পরীক্ষা চলছে। এমত অবস্থায় পরীক্ষা না হওয়ার কারণে কোন করোনা আক্রান্তের মৃত্যু হলে তার দায় কে নেবে তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।
Related Articles
দিন তিনেক অসুস্থ থাকার পর লড়াইয়ে জখম হওয়া দাঁতালের মৃত্যু।
পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- দিন তিনেক অসুস্থ থাকার পর লড়াইয়ে জখম হওয়া দাঁতালের মৃত্যু হল মঙ্গলবার ভোরে। পশ্চিম মেদিনীপুর জেলার মৌপাল বিটের শুষনিখালির জঙ্গলে মৃত হাতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। প্রসঙ্গত মাসখানেক আগে এলাকার দখলকে কেন্দ্র করে পিড়াকাটা রেঞ্জের জামিরগোটের জঙ্গলে দুই দাঁতালের সংঘর্ষ বাধে । সে সময় দাঁত ভেঙে আহত হয় এক পূর্ণবয়স্ক(৩৫) দাঁতাল। অসুস্থ […]
অপরিণত নবজাতকের দেহ উদ্ধার হল হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়।
হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- অপরিণত নবজাতকের দেহ উদ্ধার হল হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকায়। শনিবার ওই নবজাতকের দেহ গঙ্গার ঘাটে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে গঙ্গায় স্নান করতে এসে এলাকার মানুষ গঙ্গার ধারে অপরিণত নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এই খবর […]
নিরাপত্তা জোরদার করতে এবার নবান্নে চালু হচ্ছে স্মার্ট কার্ড।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- রাজ্যের সচিবালয় নবান্নের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করতে বিশেষ স্মার্ট কার্ড চালু করা হচ্ছে। আগামী বছর ১ জানুয়ারি থেকে এই অ্যাকসেস কার্ড চালু করার কথা রয়েছে। নবান্নের সমস্ত কর্মীকে বিভিন্ন তলায় যাওয়ার জন্য এই কার্ড ব্যাবহার করতে হবে। সেই কার্ড সহযোগে তিনি নির্দিষ্ট তলে পৌঁছতে পারবেন। চিপ-যুক্ত বিশেষ প্রযুক্তির কার্ডগুলিতে ঠিক করা […]







