হাওড়া,২২ এপ্রিল:- চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। কেউ যদি প্রেসক্রিপশন ছাড়া জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনও ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনতে আসেন তাহলে সেই ওষুধ তাঁদের দেওয়া হবে না। তবে যাঁরা প্রেসক্রিপশন দেখিয়ে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট জাতীয় ওষুধ কিনতে আসবেন তাঁদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ওষুধের দোকানের খাতায় লিখে রাখতে হবে। পরে তা থানার নির্দিষ্ট হোয়াটস অ্যাপে প্রতিদিন বিকেল ৫টার মধ্যে জানিয়ে দিতে হবে। থানার মাধ্যমে সেই ব্যক্তির তথ্য জানিয়ে দেওয়া হবে স্বাস্থ্য দফতরে। করোনা সংক্রমণ রুখতে এমনই সিদ্ধান্ত নিয়েছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, অনেকেই জ্বর বা করোনার অন্য কোনও উপসর্গ হলে বেমালুম তা লুকিয়ে রাখছেন। মুড়ি-মুরকির মতো ওষুধের দোকান থেকে বিনা প্রেসক্রিপশনেই সেই ওষুধ কিনে আনছেন। রোগ লুকিয়ে রাখলে ভবিষ্যতে তা থেকে অনেকক্ষেত্রেই সমস্যা বাড়তে পারে। তাই এবার থেকে জ্বরের ওষুধ কেনার ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক করা হচ্ছে বর্তমান এই পরিস্থিতিতে। এই নিয়ে বুধবার হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার সব ওষুধ দোকান মালিককে ডেকে এক জরুরি বৈঠক করেন থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়। থানার সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেওয়া হয়। ব্যাঁটরার মধুসূদন পালচৌধুরী স্কুলের মাঠে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই ওই বৈঠক হয় এদিন।
Related Articles
পাক ক্রিকেটারদের জার্সিতে থাকবে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো !
স্পোর্টস ডেস্ক , ১০ জুলাই:- ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। এই খবর নিজেই জানালেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন সুযোগ দেওয়ায় ধন্যবাদও জানিয়েছেন আফ্রিদি।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে স্পনসর সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। পেপসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে পিসিবি-র। এরপর আর […]
দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ।
কলকাতা , ২০ ডিসেম্বর:- দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ। সঙ্গতভাবেই এবার শীত উত্সবের উদযাপন হবে দ্বিগুণ। সেই উত্সবের ঘণ্টা বেজে যাচ্ছে বুধবার থেকেই। এদিনই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে উত্সব এবার বারো বছরে পা দিচ্ছে। তার আগেই অবশ্য ঝলমলে আলোয় সেজে […]
ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতের ১১ দিনের পুলিশ হেফাজত, এদিন ঘটনাস্থলে বিজেপির রাজ্য সভাপতি।
হওড়া, ২১ জুলাই:- হাওড়ায় ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত। অন্যদিকে, এদিনই গজানন্দ বস্তির ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি। বিষ মদ-কান্ডে মৃত্যুর ঘটনায় চোলাই মদের ঠেকের মালিক প্রতাপ কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। বুধবারই তাকে প্রথমে আটক করেছিল পুলিশ। পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জেলা আদালতে […]










