এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন।

হাওড়া,৩ মে:- হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে কোভিড সংক্রান্ত সতর্কতা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারও শরীরে করোনা উপসর্গ রয়েছে কি না তার খোঁজ খবর রাখছেন। সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে হাওড়ায় রবিবার সকালে পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র তাদের সম্মান জানান। পুর এলাকার স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দেওয়া হয় […]

এই মুহূর্তে জেলা

রাজ্যপাল একজন জ্ঞানপাপী – কল্যাণ বন্দোপাধ্যায়।

তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- শেওড়াফুলি হাট এর পাইকারি বাজারটি দিল্লী রোডের ধারে উঠে গেছে বেশ কয়েকদিন আগে । আজ আরএমসি র সেই অত্যাধুনিক বাজারটি ঘুরে দেখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি । নুতন এই বাজারটি সম্বন্ধে বলতে গিয়ে কল্যান বাবু জানান অত্যাধুনিক এই বাজারে যে সমস্ত বিক্রেতারা আসবেন তাদের সমস্ত কিছু সুবিধার ব্যবস্থা রয়েছে এখানে।বেশ কয়েক বছর […]

এই মুহূর্তে জেলা

মানবিক পুলিশ।

হাওড়া,৩ মে:- ফের মানবিক মুখ পুলিশের। লকডাউনের সময় আবারও মানবিকতা দেখাল হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে গুরুতর অসুস্থ অশীতিপর এক বৃদ্ধকে পুলিশ পৌঁছে দিল হাসপাতালে। শুক্রবারও গভীররাতে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে পুলিশ পৌঁছে দিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে জগাছা থানা এলাকার জিআইপি কলোনির বাসিন্দা অশীতিপর বৃদ্ধ অসিত কুমার হাজরা গুরুতর অসুস্থ হয়ে […]

এই মুহূর্তে জেলা

বিবাহ বার্ষিকীতে ভুরিভোজের বিলাসিতা না করে , পঁচিশ বছরের অনুষ্ঠান করলেন সাধারন মানুষের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দিয়ে।

হুগলি,৩ মে:- বিবাহ বার্ষিকীর রজত জয়ন্তীতে সাধ ছিলো গ্রামের সব মানুষকে জমিয়ে ভুরিভোজ করানোর।আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোর করার।করোনা মহামারি সেই সাধে জল ঢেলেছে।বলা ভালো আত্মীয় পরিজনের বাইরে বৃহত্তর অংশের মানুষকে সাহায্যের কর্তব্য নির্দেশ করেছে। সমাজের অনেক মানুষের দুবেলা ঠিক মত খেতে পাবার চিন্তা চন্ডীতলার ঘোষ দম্পতিকে একাত্ম করেছে। তাই ভুরিভোজের বিলাসিতা না করে নিজেদের […]

জেলা এই মুহূর্তে

সাইকেল চালিয়ে সাড়ে তিনশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন জসিডির পরিযায়ী শ্রমিকরা।

হুগলি,৩ মে:- হাওড়া দাশনগরে কাজ করেন ঝারখন্ডের জসিডি জেলার চল্লিশ জন পরিযায়ী শ্রমিক।দু দফার চল্লিশ দিন লকডাউন এর ফলে কাজ বন্ধ হয়েছে।কাজও নেই হাতে পয়সাও নেই। আবার দুই সপ্তাহের জন্য লকডাউন করেছে সরকার।করোনা থেকে বাঁচতে হবে কিন্তু পেটে খিদে নিয়ে কতদিন,তাই ৩৫০ কিমি রাস্তা সাইকেল চালিয়ে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিযায়ী শ্রমিকরা।শুক্রবার হুগলির বৈঁচি গ্রামে […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে বন্ধ হয়ে গেলো চন্দননগর হসপিটালের চারটি ওয়ার্ড।

হুগলি,৩ মে:-  শনিবারই চন্দননগরে এক মহিলা সহ মোট ৩ জনের করোনা পজিটিভ হয়েছে। তাঁরা প্রথমে চন্দননগর হাসতালে ভর্তি ছিলো। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে আজ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মহিলা ও পুরুষদের মেডিক্যাল ও সার্জিক্যাল মিলিয়ে মোট চারটি ওয়ার্ড বন্ধ করে দিলো। খোলা রইলো শুধু শিশু ও মায়েদের বিভাগ।

এই মুহূর্তে জেলা

রাজনৈতিক চালে সরু মোটা চাল নিয়ে চালবাজদের চালাকিতে, চুলাচুলি উপভোক্তাদের ।

  নদীয়া,২ মে:- ব্যাংক বাজার রেশন মূলত এই তিন জায়গা বাদে লকডাউন সফল। সকালে প্রাতরাশ সারার আগেই পরিবারের দুজন কনিষ্ঠসদস্য হাজির রেশন দোকানে, অন্যজন ব্যাংকের লাইনে লাইন দোরগোড়ায় এলে পরিবারের প্রধান হাজির, এভাবেই চলছে খাদ্য সংগ্রহ। প্রয়োজন থাকুক আর নাই থাকুক খাদ্য মজুদ রাখতে হবে ঘরে তাই এতদিন যারা রেশন তুলতেন না,তারাও বাড়ির কাজের মাসিকে […]

এই মুহূর্তে জেলা

কলেজ শিক্ষকের, “একলা চলো রে” অভিনব প্রচার সাইকেলে চেপে।

   নদীয়া,২ মে:- মুর্শিদাবাদের বেলডাঙা কলেজের ইতিহাসের অধ্যাপক এবং এন, এস, এস- এর কো অর্ডিনেটর সুমিত ঘোষ। লকডাউনে তিনি এবার সাইকেলে চেপেই বেড়িয়ে পড়েছেন করোনা সচেতনতার অভিযানে। নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা সুমিতবাবু সাইকেলে চেপে কাগজের পোস্টার তৈরী করে তাঁর এক ছাত্রকে সাথে নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। সাথে রেখেছেন বিস্কুট, ক্ষুধার্থ মানুষ দেখলেই তাদের দিকে এগিয়ে […]

এই মুহূর্তে জেলা

আগামীকাল থেকে রিষড়ার সমস্ত বাজার বন্ধ থাকবে।

তরুণ মুখোপাধ্যায়,২ মে:- আগামীকাল থেকে রিষড়ার সমস্ত বাজার বন্ধ থাকবে। আজ এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানালেন রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র। তিনি জানান পুরসভা পুলিশ এবং এসডিও দপ্তর যৌথভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে  বাজার গুলো বন্ধ থাকবে । তার পরিবর্তে আমরা প্রতিটি এলাকায় ভ্যানে করে সবজি বিক্রির জন্য নির্দিষ্ট লোক […]

এই মুহূর্তে জেলা

লকডাউনের মধ্যে এবারে অজানা জন্তুর আতঙ্ক হুগলিতে।

সুদীপ দাস,২ মে:-  লকডাউনের মধ্যে এবারে অজানা জন্তুর আতঙ্ক হুগলিতে। নির্মীয়মান বাড়িতে ঢুকে শিকলে বাঁধা একটি কুকুরের মাথা খুঁবলে নিয়ে চম্পট দিলো সেই প্রানীটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার গজঘন্টায়। গজঘন্টার বাসিন্দা হিরন্ময় অধিকারীর বাড়িতে চলছে পাকা একটি নতুন বাড়ি তৈরীর কাজ। রাতে সেই বাড়িতেই শিকলে বাঁধা ছিলো তাঁর পোষ্যটি। আজ সকালে উঠে বাড়ির […]