হাওড়া,৩ মে:- ফের মানবিক মুখ পুলিশের। লকডাউনের সময় আবারও মানবিকতা দেখাল হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে গুরুতর অসুস্থ অশীতিপর এক বৃদ্ধকে পুলিশ পৌঁছে দিল হাসপাতালে। শুক্রবারও গভীররাতে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে পুলিশ পৌঁছে দিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে জগাছা থানা এলাকার জিআইপি কলোনির বাসিন্দা অশীতিপর বৃদ্ধ অসিত কুমার হাজরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়ে পড়ে। এই অবস্থায় বিভিন্ন জায়গায় গাড়ি বা অ্যাম্বুলেন্স জোগাড় করার চেষ্টা করেন বৃদ্ধের আত্মীয় পরিজনরা। কিন্তু লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে যোগাযোগ করা হয় স্থানীয় থানায়। পুলিশ বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই অসুস্থ ব্যক্তির বাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছায়। এরপর পুলিশ তাঁকে মানিকতলায় ইএসআই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
Related Articles
কলকাতা পুলিশকে রাজভবনের নিরাপত্তা থেকে সরানোর জন্য চিঠি রাজ্যপালের।
কলকাতা, ১৭ জুন:- রাজভবনের নিরাপত্তা থেকে কলকাতা পুলিশকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। অবিলম্বে রাজভবন থেকে পুলিশকর্মীদের সরিয়ে দিতে ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন, রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না। তাই রাজভবনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সরিয়ে […]
মহারাষ্ট্র থেকে মার্কিন মুলুক, পুরস্কারের জয়যাত্রা অব্যাহত চুঁচুড়ার অভিজ্ঞানের।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- মহারাষ্ট্রের জলগাঁও শহর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া। চুঁচুড়ার কিশোর অভিজ্ঞানের জয়যাত্রা অব্যাহত। আধুনিক ভারতের সুশ্রুত নামে পরিচিত পন্ডিত মধুসূদন গুপ্তর জীবনীর ওপরে তথ্যচিত্র বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে আমন্ত্রণ পেল হুগলি কলিজিয়েট স্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অভিজ্ঞান কিশোর দাস। আগামী ২৫শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ফিলাডেলফিয়া যুব চলচ্চিত্র উৎসব দেখানো হবে এবং […]
আইএসএল শুরুর আগে চোট লালরাম চুল্লোভার
স্পোর্টস ডেস্ক , ১৪ নভেম্বর:- হঠাৎই বড় ধাক্কা লাল হলুদ শিবিরে আইএসএল শুরুর আগেই গুরুতর চোট পেলেন লালরাম চুল্লোভা। আইজল এফসি র হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। খালিদ জামিলের অধীনে থাকা আইজল এফসির হয়ে আইলিগ ও জয়ের ও স্বাদ পেয়েছেন চুল্লোভা। তারপরই কার্যত খালিদ স্যারের হাত ধরেই কলকাতায় পদার্পন ধীরে ধীরে সমর্থকদের নয়নের মনি হয়ে […]










