তরুণ মুখোপাধ্যায়,২ মে:- আগামীকাল থেকে রিষড়ার সমস্ত বাজার বন্ধ থাকবে। আজ এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানালেন রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র। তিনি জানান পুরসভা পুলিশ এবং এসডিও দপ্তর যৌথভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে বাজার গুলো বন্ধ থাকবে । তার পরিবর্তে আমরা প্রতিটি এলাকায় ভ্যানে করে সবজি বিক্রির জন্য নির্দিষ্ট লোক নিয়োগ করবো । পুরনো যে সমস্ত সবজিওয়ালারা ভ্যানে করে সবজি বিক্রী করেন তারা থাকবেন ,এর সংগে নুতন করে আরো সবজি বিক্রেতা নিয়োগ করা হবে।। এব্যাপারে প্রত্যেক পুরসদস্য তার এলাকায় কারা সবজি বিক্রি করবেন কারা ফল বিক্রি করবেন এইগুলো তারা ঠিক করবেন ।তারপর সেই নির্দিষ্ট লিস্ট এস ডি ও অফিসে দেয়া হবে । সেখান থেকেই যারা বিক্রি করবেন তাদের নামে কার্ড ইস্যু করা হবে এবং সঙ্গে সঙ্গে প্রাইস লিস্ট দেয়া হবে।
সেই প্রাইস লিস্ট অনুযায়ী সবজি বিক্রি করতে পারবেন সবজি বিক্রেতার। এর সঙ্গে সঙ্গে তিনি জানান যেমন খাবারের দোকান সহ যে সমস্ত খাদ্যবস্তুর দোকানগুলি খোলার বাপসরে যে সময় বেঁধে দেয়া হয়েছে সেই অনুযায়ী তারা খুলতে পারবেন ।কিন্তু ওষুধের দোকান দুবেলাই খোলা থাকবে। বিজয় বাবু জানান যে আমাদের সমাজে বর্তমানে যে ভয়ংকর বিপদ নেমে এসেছে তা থেকে বাঁচতে গেলে এইটুকু স্বার্থ ত্যাগ স্বীকার করতেই হবে। এবং তিনি অনুরোধ করেছেন যে এই লক ডাউনের সময় আপনারা সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাসী কে যে অনুরোধ করেছেন তা অক্ষরে অক্ষরে মেনে চলুন ।আপনারা নিজে বাঁচুন পরিবারকে বাঁচান নিজের এলাকাকে ,দেশ ও রাজ্য কে বাঁচান।তবেই আমরা করোনার বিরুধ্যে যে ভয়ংকর যুদ্ধ শুরু হয়েছে্ সেই লড়াই তে জিততে পারবো।Related Articles
বিষ্ণুপুর পোড়ামাটির হাটে আজ থেকে শুরু হল বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভাল 2021
বাঁকুড়া , ৯ জানুয়ারি:- মন্দির নগরী বিষ্ণুপুর শহরের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে পাশাপাশি সংগীতের প্রাচীন ঘারানা হিসেবে পরিচিত বিষ্ণুপুর শহর। বিষ্ণুপুর ঘারানার সঙ্গীত শুধুমাত্র এরাজ্যে নয় বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে কিন্তু কালক্রমে তা হারিয়ে যেতে বসেছিল। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিষ্ণুপুর ঘারানার সংগীত আবারও তার মর্যাদা ফিরে পেয়েছে। শুক্রবার অর্থাৎ আটই জানুয়ারি বিষ্ণুপুর […]
রেশন মালিকের চিনি পাচার রুখল স্থানীয়রাই , উত্তেজনা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ২৫ এপ্রিল:- একটি রেশন দোকান থেকে গন বন্টন ব্যাবস্থার চিনি পাচারের সময় হাতেনাতে পাকড়াও। আটক দু’বস্তা চিনি। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া মোড়ের কাছে জিটি রোডের পাশে কাপাসডাঙ্গার একটি রেশন দোকানের সামনে। স্থানীয়দের অভিযোগ ফেয়ার প্রাইস নম্বর ৪৭-এর ওই দোকান থেকে প্রায়শই এক ভ্যানচালক ফাঁকা বস্তা নিয়ে যান। রবিবার দুপুরেও […]
মশাবাহিত রোগের পাকাপাকি নিয়ন্ত্রণ কায়েমে বছরভর অভিযানের প্রস্তুতি সরকারের।
কলকাতা, ৯ অক্টোবর:- ডেঙ্গু ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগের ওপর পাকাপাকি নিয়ন্ত্রণ কায়েম করতে রাজ্য সরকার বছরভর অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। পুজোর পর এনিয়ে বিস্তারিত গাইড লাইন প্রকাশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যে ডেঙ্গু – ম্যালেরিয়া পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আগামী কাল ১২৮টি পুরসভার সঙ্গে আলোচনায় বসছেন। বুধবার […]







