হুগলি, ২ আগস্ট:- ছাতা রেখে যাওয়ার অছিলায় হোটেল মালিকের মোবাইল টাকা চুরি! সিসি ক্যামেরা চিনিয়ে দিলো চোর।ছাতা ফেরত নিতে এসে ধরা পড়ল। ব্যান্ডেল চার্চের সামনের একটি হোটেলের ঘটনা। গত বুধবার দুপুরে এক যুবক গনেশ দে’র হোটেলে আসেন। হোটেল মালিক গনেশকেই যুবক জিজ্ঞাসা করেন “তুই এখানে কাজ করিস”? গনেশ মজার ছলে জানান হ্যাঁ তিনি কাজ করেন। […]
জেলা
কই মাছ গলায় আটকে মৃত্যু হল এক যুবকের।
হুগলি, ২ আগস্ট:- পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা যুবক। বছর ছয়েক আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন। যুবকের পরিবার থাকে পান্ডুয়ায়। যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। সেই জলে […]
ফুটপাত দখলমুক্ত করতে নির্দিষ্ট সম্প্রদায়কেই টার্গেট মমতার, দাবি অর্জুনের।
উঃ২৪পরগনা, ২ আগস্ট:- ফুটপাথ দখলমুক্ত করতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। শুক্রবার ব্যারাকপুর জেলা বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সন্মেলন করে তিনি ব্যারাকপুর জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা করলেন। অর্জুন সিং বলেন, লোকসভা ভোটের ফলাফলে ৭১ টি পুরসভা ও কর্পোরেশনের ৪৭ টি ওয়ার্ডে হেরেছে তৃণমূল। এরপরেই মুখ্যমন্ত্রী […]
হাসপাতালে জল, রোগীদের কোলে করে নিয়ে ঢুকতে হচ্ছে, হতবাক রচনা।
হুগলি, ১ আগস্ট:- হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে চুঁচুড়া হাসপাতাল পরিদর্শন করে বলেছিলেন ছাগল যেন না চড়ে, আর আজ পান্ডুয়া হাসপাতালে গিয়ে বললেন জমা জল দেখে রীতিমত হতবাক হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার পরে দিন কয়েক আগে তিনি চুঁচুড়ায় জেলার সদর হাসপাতালে এসে উষ্মা প্রকাশ করেছিলেন। অপরিচ্ছন্নতার জন্য হাসপাতাল সুপারকে প্রকাশ্যে কড়া বার্তা দিয়েছিলেন। বৃহস্পতিবার […]
নিম্নচাপের বৃষ্টিতে বেহাল অবস্থা হাওড়ার বামুনগাছির।
হাওড়া, ১ আগস্ট:- নিম্নচাপের বৃষ্টিতে বেহাল অবস্থা হাওড়ার বামুনগাছির। হাওড়া পুরসভার ৭নং ওয়ার্ডের অধীন এই রাস্তা এখন কার্যতই বানভাসি। রাস্তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি স্কুল। একদিনের বৃষ্টিতেই এই রাস্তার এই করুণ দশা। জলে ভাসছে গোটা এলাকা। স্কুলের ছাত্রছাত্রীরা তো বটেই সাধারণ মানুষেরও জমা জলে দুর্বিষহ অবস্থা। অভিযোগ, জল নিকাশির স্থায়ী কোনও সমাধান না […]
*রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই ‘জাল’ করে রেলের রিজার্ভেশনের অভিযোগ।
হাওড়া, ১ আগস্ট:- রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই ‘জাল’ করে রেলের রিজার্ভেশনের অভিযোগ উঠলো। এবার মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই এবং স্ট্যাম্প জাল করার অভিযোগ উঠলো। জানা গেছে, ‘জাল’ প্যাডে সই এবং স্ট্যাম্প ‘জাল’ করে কোনও ব্যক্তি রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানিয়েছেন। […]
প্রমোটারদের নিজেদের মধ্যে মারামারি, গ্রেফতার হওয়া প্রমোটারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ।
হুগলি, ১ আগস্ট:- প্রমোটারি ব্যবসায় সন্দেহ অবিশ্বাস থেকে বিবাদ আর তার জেরে অরূপ ঘোষ ও তার জামাইবাবু অরিজিৎ বসুকে মারধোর করা হয় বলে অভিযোগ। ব্যবসার দুই পার্টনার প্রদীপ ভট্টাচার্য এবং বিজয় দাস গত ২৪ তারিখে কোন্নগর বকুলতলা এলাকায় অবস্থিত তাদের অফিসে দুজনকে মারধর করে বলে অভিযোগ। সেই সময় অরিজিৎ কে বাঁচাতে গিয়ে আহত হন তার […]
ডেঙ্গু রুখতে হাওড়া পুরসভা এলাকায় ড্রেনে ছাড়া হবে গাপ্পি মাছ।
হাওড়া, ৩১ জুলাই:- ডেঙ্গু রুখতে হাওড়া পুরসভা এলাকায় ড্রেনে ছাড়া হবে গাপ্পি মাছ। মশার বংশবৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। বুধবার সকালে পুরসভার তরফ থেকে প্রথম দফায় প্রায় সাড়ে ১২ লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের হাতে। এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়ার কাজ […]
গতকালের দুর্ঘটনার পর পুরসভা ও পুলিশ যৌথভাবে নিমাইতীর্থ ঘাট পরিদর্শনে।
হুগলি, ৩০ জুলাই:- গতকালের নিমাইতীর্থ ঘাটের দুর্ঘটনার পড়ে যাত্রী নিরাপত্তার জন্য নড়ে চড়ে বসে প্রশাসন। আজ পুরসভার ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যৌথভাবে পরিদর্শনে করা নিমাই তীর্থ ঘাট সংলগ্ন বিভিন্ন দোকানপাট। শ্রাবণ মাস জুড়ে নিমাই তীর্থ ঘাট সংলগ্ন এলাকায় বিভিন্ন ছোট বড় দোকান গজিয়ে ওঠে আবার কিছু স্থায়ী দোকানও রয়েছে সেখানে। গোটা শ্রাবণ মাস জুড়ে […]
হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ বিজেপির।
হুগলি, ৩০ জুলাই:- হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুরসভার গেট বন্ধ করে রাখে পুলিশ। বিজেপি কর্মিরা বেয়ে উপরে উঠে গিয়ে গেট ধরে ঝাঁকাতে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুরসভার সামনে রাস্তায় বসে পরে বিজেপি কর্মিরা। শহরের ফুটপাত দখল করে থাকা হকারদের উচ্ছেদের […]











