হাওড়া , ১৮ জুন:- টানা প্রায় দশ বছর ধরে বন্ধ রয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর সমবায় ব্যাঙ্ক। কার্যত দুর্বিষহ অবস্থা ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে গ্রাহকদের। বৃহস্পতিবার সকালে এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে সমবায় মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। জানা গেছে, এই ব্যাঙ্ক দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার ফলে এই ব্যাঙ্কের প্রায় ৪০ হাজার গ্রাহক তাদের এই ব্যাঙ্কে গচ্ছিত […]
জেলা
নিকাশি ব্যাবস্থা ঠিক না থাকায় সামান্য বৃষ্টিতেই জমছে জল , ক্ষোভ এলাকাবাসীর।
চিরঞ্জিত ঘোষ , ১৮ জুন:- হুগলির চন্ডীতলা বরিজহাটি গ্রাম পঞ্চায়েতের খানপুর মাঝেরপাড়ার একটি ড্রেন কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ব্যাপক ক্ষোভ। অভিযোগ আজ থেকে ২৫ থেকে ৩০ বছর আগে বাম আমল থেকে এই সমস্যাটা রয়ে গেছে, নিকাশি ব্যবস্থা না থাকার জন্য প্রতি বছর বৃষ্টির জল ওভারফ্লো হয়ে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে । গ্রামের মানুষের বক্তব্য […]
সুশান্তকে ফেসবুকে শেষ শ্রদ্ধা জানিয়ে আত্মঘাতী উত্তরপাড়ার তরুণী।
হুগলি , ১৮ জুন:- সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। বলিউডের এই অভিনেতার মৃত্যু মেনে নিতে পারনি কেউ। শোকাহত তাঁর ফ্যানেরাও। কারণ এই সবে তো কেরিয়ার শুরু হয়েছিল সুশান্তের। এর মধ্যেই তিনি চলে গেলেন! অভিনেতার এই মৃত্যু সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে তাঁরই মতো আত্মহত্যা করলেন এক অনুরাগী। ঘটনাটি […]
চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রদীবাদে সামিল চুঁচুড়ার বিধায়ক।
হুগলি , ১৮ জুন:- কয়েকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে।ভারত চীন সীমান্তে চীন সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছে ভারতের কয়েকজন বীর সেনা।এরপর থেকেই চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে ভারতবাসীরা।বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো হুগলি জেলার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া খাদিনা মোড়ে চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানান […]
কলেজ ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ।
হুগলি , ১৮ জুন:- কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী কে ধর্ষনে অভিযুক্ত উদ্ভিদ বিদ্যার শিক্ষক পার্থ তালুকদারের শাস্তির দাবিতে কলেজ কর্তৃপক্ষ কে স্মারকলিপি জমা দিল তৃণমূল ছাত্র পরিষদ।বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষর কাছে শিক্ষকের কড়া শাস্তির দাবি করে। তাঁদের অভিযোগ শিক্ষক ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তাতে কলেজের ঐতিহ্য কালিমালিপ্ত হয়েছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষ […]
ভোররাতে হাওড়ার গোলাবাড়িতে শপিং মলে আগুন। কার্নিসে আটকে থাকা নাইট গার্ডকে উদ্ধার। হতাহতের খবর নেই।
হাওড়া , ১৮ জুন:- হাওড়ায় গোলাবাড়ির ডবসন রোডের একটি বহুতল শপিং মলে ( রাঘব প্লাজা ) আগুন। বৃহস্পতিবার ভোররাতে ওই আগুন লাগে। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল জানিয়েছে, ওই মলে বিভিন্ন দোকান ছিল। মূলতঃ প্যানেল বোর্ড থেকেই ফলস সিলিংয়ে আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কলকাতা […]
মহকুমা শাসকের উপস্থিতিতে চন্ডীতলা ব্লকের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের নিয়ে বৈঠক।
চিরঞ্জিত ঘোষ , ১৭ জুন:- হুগলি জেলার অতিরিক্ত জেলা শাসক এবং শ্রীরামপুরের মহকুমা শাসকের উপস্থিতিতে চন্ডীতলা ব্লক এর সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের নিয়ে আজ একটি বৈঠক হয় । এই বৈঠকে মূলত করোনা এবং ১০০ দিনের কাজের বিষয় গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ খবর জানিয়ে চন্ডীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লক্ষণ ভৌমিক বলেন যে আজকের […]
কলেজ অধ্যাপকের লালসার স্বীকার ছাত্রী শ্রীরামপুরে।
হুগলি , ১৭ জুন:- শ্রীরামপুরের একটি কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষনের অভিযোগে কলেজের এক শিক্ষক কে গ্রেপ্তার করে শ্রীরামপুর মহিলা থানার পুলিশ।অভিযুক্ত শিক্ষকের নাম পার্থ তালুকদার।তিনি শ্রীরামপুরের একটি প্রখ্যাত কলেজের বোটানির অ্যাসিন্টান্ট প্রফেসর।কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে কলকাতার নারকেল ডাঙার বাড়ি থেকে পুলিশ অভিযুক্ত অধ্যাপক কে গ্রেপ্তার করে।মঙ্গলবার ধৃত কে শ্রীরামপুর আদালতে […]
রেশন ও আম্ফানের ত্রাণ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর।
নবান্ন,হাওড়া , ১৭ জুন:- রেশন ও আম্ফানের ত্রাণ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সঠিক হলে তিনি নিজে বিষয়টি দেখবেন বলেও জানান। বিভিন্ন খাতে ক্ষতিপূরণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য কাউকে ধরা বা টাকা দেওয়ার দরকার নেই […]
কম উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের সেফ হোম সেন্টারে রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার – মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া , ১৭ জুন:- রাজ্য সরকার কম উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের বিশেষ সেফ হোম সেন্টারে রেখে চিকিৎসা ও দেখাশোনা করার সিদ্ধান্ত নিয়েছে।সারা রাজ্যে এরকম ১০৪ টি সেফ হোম সেন্টার চালু করা হয়েছে। কোভিড হাসপাতালগুলির ওপর থেকে অপ্রয়োজনীয় চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে মুখ্যমন্ত্রী মমমতা ব্যানার্জী জানিয়েছেন। রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী আজ নবান্নে বিভিন্ন্ চিকিৎসক […]

