হুগলি , ১৮ জুন:- কয়েকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে।ভারত চীন সীমান্তে চীন সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছে ভারতের কয়েকজন বীর সেনা।এরপর থেকেই চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে ভারতবাসীরা।বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো হুগলি জেলার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া খাদিনা মোড়ে চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিধায়ক।
Related Articles
করোনা সতর্কতা হিসাবে কড়া নিয়মবিধি মেনেই বেলুড় মঠে ঢুকতে হবে ভক্ত দর্শনার্থীদের।
হাওড়া ,১২ জুন:- আগামী সোমবার ১৫ জুন থেকে ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে বেলুড় মঠ। তবে, এবার করোনা সতর্কতা হিসাবে কড়া নিয়মবিধি মেনেই বেলুড় মঠে ঢুকতে হবে ভক্ত দর্শনার্থীদের। বিভিন্ন বিধিনিয়ম মেনেই খোলা হবে বেলুড় মঠ। ২৪ মার্চ থেকে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়েছিল বেলুড় মঠে। বেলুড় মঠ সূত্রে জানা গেছে, ১৫ জুন সকাল […]
কুয়াশার চাদর শহরে।
হাওড়া, ২৫ জানুয়ারি:- কয়েকদিন যাবৎ মেঘাচ্ছন্ন ছিল আকাশ। আজ মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকলো শহর। আর এর প্রভাব পড়ে সড়ক ও রেলপথেও। ঠান্ডা আবহের মধ্যেই এদিন যেন কুয়াশাচ্ছন্ন শহর। দৃশ্যমানতার অভাবে সকালের দিকে ধীরগতিতে চলেছে যানবাহন। হেডলাইট জ্বেলে গাড়ি চলাচল করতেও দেখা গেছে। Post Views: 400
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ৯ নভেম্বর:- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বালির নিশ্চিন্দা ষষ্ঠীতলার সাঁপুইপাড়া এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃতার বাপের বাড়ির অভিযোগ, এদিন তাঁদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এসে দেখেন গৃহবধূ স্মৃতিলেখা রায়চৌধুরীকে (২১) বিছানায় শুইয়ে রাখা হয়েছে। গলার দাগ দেখে তাঁদের সন্দেহ হয়। মৃতার পরিবার […]










