হাওড়া , ২৭ জুন:- হাওড়ায় বান্ধবীর বাড়িতে এসে শুক্রবার সকালে রহস্যজনক ভাবে খুন হয়ে গিয়েছিলেন কলকাতার পরিবহন ব্যবসায়ী আশিস কুমার সিং ( ৪৫ )। ঘটনাটি ঘটেছিল হাওড়ার জেলিয়াপাড়ায়। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা ছিল একটি বড় কাঁচি দিয়ে কুপিয়ে আশিসবাবুকে খুন করা হয়েছিল। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় শুক্রবারই হাওড়া থানার পুলিশ আশিসবাবুর বান্ধবী কবিতা […]
জেলা
হাওড়ার কন্টেনমেন্ট জোন ঘুরে দেখলেন পুলিশ কমিশনার।
হাওড়া , ২৭ জুন:- মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ৩১ জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। এরপরই বৃহস্পতিবার ২৫ জুন থেকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলি সিল করে দিয়েছিল পুলিশ। হাওড়ায় কমিশনারেট এলাকায় ২৭টি কন্টেনমেন্ট জোনকে কড়া পুলিশি পাহারায় ঘিরে দেওয়া হয়। ওই সমস্ত এলাকার বাসিন্দাদের এলাকার বাইরে বের হওয়া বা বাইরে থেকে কারও এলাকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি […]
২০২৪ এ হুগলির লকেট কে পায়ের নূপুর করে ফেলে দেব – পোলবায় বিস্ফোরক কল্যাণ।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ জুন:- গত তিন মাস ধরে যখন মানুষ মারণব্যাধিতে দিশেহারা তখন বিজেপি নেতাদের ময়দানে কেউ দেখতে পাননি। ওদের একমাত্র কাজ হচ্ছে বিদ্বেষ ছড়ানো ।এখানকার যিনি সাংসদ আছেন সেই লকেট চ্যাটার্জি কতদিন তাকে দেখতে পেয়েছেন বিপদের দিনে মানুষের পাশে। তার একমাত্র কাজ লিপস্টিক মেখে , ফেস পাউডার দিয়ে বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে চলেছেন । […]
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি।
হুগলি , ২৭ জুন:- যখন সারাদেশের মানুষ করোনার মতো মহামারিতে জর্জরিত সেই সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে যাচ্ছেন। সারা পৃথিবী জুড়ে যখন অপরিশোধিত তেলের দাম কমছে তখন দেশের মানুষের ঘাড়ে কোপ দিতে গত এক মাস ধরে লাগাতার ভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার ।এতে যেমন সাধারণ […]
আমফানে ক্ষতিগ্রস্তদের নিয়ে দুর্নীতির অভিযোগ এলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দল। বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া , ২৭ জুন:- আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়ো নাম নিয়ে এই মুহুর্তে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজ্য-রাজনীতি। অনেক ক্ষেত্রেই আমফানের ক্ষতিপূরণ তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তালিকায় এমন মানুষের নাম রয়েছে যারা বিত্তশালী ,এমনকি কোনওভাবেই তাঁরা আমফানে ক্ষতিগ্রস্ত হননি। হাওড়া জেলাতেও সাঁকরাইল, দ্যুইল্যা , পাঁচলায় এমন অভিযোগ উঠেছে। শনিবার এক সাংবাদিক […]
ছেলের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল মায়ের।
নদিয়া , ২৬ জুন:- ছেলের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল মায়ের। চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল নদিয়ার চাকদায়। স্থানীয় সুত্রে জানা গেছে নিজের মাকে দা দিয়ে কুপিয়ে খুন করলো ছেলে। এই ঘটনায় অন্য ভাই এর বৌ ঠেকাতে গিয়ে তাকেও কোপালো ওই অভিযুক্ত। নৃশংস এই ঘটনায় স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে দু সন্তান কে পিটিয়ে চাকদহ থানার পুলিশের […]
বেসরকারি স্কুল গুলিকে ফিজ না বাড়ানোর জন্য আর্জি মুখ্যমন্ত্রীর।
নবান্ন , হাওড়া , ২৬ জুন:- করোনা পরিস্থিতি ও লকডাউন এর জেরে মানুষের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে বেসরকারি স্কুল গুলিকে ফিজ না বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবেদন জানিয়েছেন। একই সঙ্গে এই সময় কম্পিউটার লাইব্রেরী ফির মত অতিরিক্ত ফি মকুব করার জন্য তিনি আবেদন জানান।নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অনেক বেসরকারি স্কুল […]
১ জুলাই থেকে মেট্রো চালানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
নবান্ন , হাওড়া , ২৬ জুন:- আগামী পয়লা জুলাই থেকে সামাজিক দূরত্ব মেনে কলকাতা মেট্রো রেল চলাচল ফের শুরু করার ব্যাপারে রাজ্য সরকার ছাড়পত্র দিয়েছে। যত সংখ্যক আসন কত সংখ্যক যাত্রী নিয়ে মেট্রো চলাচল শুরু করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলের কাছে আবেদন জানিয়েছেন। রাজ্য প্রশাসন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেট্রো চলাচলের রূপরেখা স্থির করবে […]
আমফানে ক্ষতিপূরণ না পেয়ে কোথায় পঞ্চায়েতে তালা , কোথাও বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের।
সুদীপ দাস , শুভজিৎ ঘোষ,২৬ জুন:- আমফানে ক্ষতিগ্রস্তদের প্রকৃত তালিকার দাবীতে আজ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তালা ঝোলালো বিজেপি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া ব্লকের সিমলাগর-ভিটাসীন গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী ক্ষতিগ্রস্তদের কোন তালিকা প্রকাশ না করে শুধুমাত্র নিজেদের লোকদের কাছে ত্রান পৌঁছে দিচ্ছে তৃণমূল। বারংবার বলেও কোন সুরাহা না হওয়ায় আজ বেজেপি কর্মী সমর্থকরা ওই […]
বি ,টি ,পি ,এস কো-অপারেটিভ এ বিজেপির একছত্র দাদাগিরির অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের।
হুগলি , ২৬ জুন:- ব্যান্ডেল থার্মল পাওয়ার এমপ্লয়িজ কো-অপারেটিভ স্টোর লিমিটেড বিটিপিএস এ স্থায়ী কর্মিদের সময়বায়। সেই সমবায় মুদিখানা থেকে গ্যাস, ওষুধ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। বামেদের হাত থেকে তৃনমূল দখল করে এই সমবায়। পরে ২০১৯ সালে তৃনমূল থেকেই নির্বাচিত ছয়জন নিজেদের বিজেপি বলে দাবী করে। ভারতীয় মজদুর সংঘের হাতে চলে যায় সমবায় পরিচালনার […]

