নবান্ন , হাওড়া , ২৬ জুন:- করোনা পরিস্থিতি ও লকডাউন এর জেরে মানুষের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে বেসরকারি স্কুল গুলিকে ফিজ না বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবেদন জানিয়েছেন। একই সঙ্গে এই সময় কম্পিউটার লাইব্রেরী ফির মত অতিরিক্ত ফি মকুব করার জন্য তিনি আবেদন জানান।নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অনেক বেসরকারি স্কুল অভিভাবকদের কাছ থেকে নানা খাতে বাড়তি ফি আদায় করছে। বর্তমানে লকডাউন স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা লাইব্রেরী বা কম্পিউটার ব্যবহার না করলেও এইসব খাতে ফি নেওয়া হচ্ছে। তবে স্কুলগুলি র সবরকমের ফি আদায় বন্ধ করতে বলা যুক্তিযুক্ত নয় বলে মুখ্যমন্ত্রী মনে করেন। সে ক্ষেত্রে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বেতনের সংস্থানগুলি কোথা থেকে করবে তাও ভাবা প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।
Related Articles
আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ আরামবাগে।
আরামবাগঃ, ২৭ সেপ্টেম্বর:- আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবী তুলে আরামবাগ থানায় ব্যাপক বিক্ষোভ আদীবাসীদের। স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার কনস্টেবল পরিক্ষা দিয়ে ফেরার পথে আরামবাগ স্টেশন এলাকায় কয়েকজন আদিবাসী যুবকের সাথে টোটোচালকদের বচসাকে কেন্দ্রকরে উত্তপ্ত হয় আরামবাগ স্টেশন এলাকা। আদিবাসী পরীক্ষার্থীদের মারধরের প্রতিবাদে এদিন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তীর ধনুক নিয়ে আরামবাগ […]
হাতির দাঁত সহ দুই আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতার করল উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স।
জলপাইগুড়ি , ১০ জুলাই:- বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালিংপঙের কাছে মংপং এলাকায় অভিযান চালায় বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স। এরপর সেখানে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন মহিলা। ধৃতদের নাম শোভা তামাং (৬২) ও সোম শেরিং তামাং (৩৬)। ধৃত দুইজনের বাড়ি দার্জিলিংয়ে। এই বিষয়ে উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন […]
হাওড়ায় করোনা ঠেকাতে নিয়মিত বাজারগুলি জীবাণুমুক্তকরণ করবে পুরসভা।
হাওড়া , ৩ আগস্ট:- হাওড়ায় ক্রমেই বাড়ছে কোভিড-১৯ এর সংক্রমণ। এই পরিস্থিতির লাগাম টানতে এবার শহরের বাজারগুলি নিয়মিতভাবে জীবাণুমুক্তকরণ করার কাজ শুরু করল পুরসভা। যেহেতু বাজারে একজন বিক্রেতার সংস্পর্শে আসেন বহু ক্রেতা, তেমনি একজন ক্রেতার সংস্পর্শে আসেন অনেক বিক্রেতা, তাই এখান থেকে গণসংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। এমনিতেই গত সাতদিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী জেলায় গড়ে […]







