হাওড়া , ২৭ জুন:- মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ৩১ জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। এরপরই বৃহস্পতিবার ২৫ জুন থেকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলি সিল করে দিয়েছিল পুলিশ। হাওড়ায় কমিশনারেট এলাকায় ২৭টি কন্টেনমেন্ট জোনকে কড়া পুলিশি পাহারায় ঘিরে দেওয়া হয়। ওই সমস্ত এলাকার বাসিন্দাদের এলাকার বাইরে বের হওয়া বা বাইরে থেকে কারও এলাকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়।এবার হাওড়া শহরের কণ্টেনমেণ্ট এলাকাগুলিতে লকডাউন ঠিকঠাক কার্যকর হচ্ছে কিনা শনিবার তা সরোজমিন করেন হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। হাওড়া কমিশনারেটের ২৭টি এলাকায় ফের কঠোরভাবে লকডাউন চালু করা হয়েছে। পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। ওইসব এলাকায় করোনার সংক্রমণ কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার এমনই কয়েকটি এলাকা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। প্রথমে তিনি বেলুড়ের রাজেন শেঠ লেনে যান। সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন। ওই এলাকাটিকেও পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সেখানে লকডাউন ঠিকঠাক চলছে কিনা তা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। সেইসঙ্গে বেলুড়ের একটি শপিং মলে গিয়ে নিরাপত্তাবিধি যথাযথ মানা হচ্ছে কিনা তাও ঘুরে দেখেন। বালি, বেলুড়, মালিপাঁচঘড়ার লকডাউন এলাকাগুলি ঘুরে দেখেন তিনি।
Related Articles
ভদ্রেশ্বরে পাঁচটি দেশী আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ সহ দৃত ১।
হুগলি, ১৫ মে:- ভদ্রেশ্বর থেকে পাঁচটি দেশী আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃতের নাম শ্যামবাবু রায়। শনিবার গভীর রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ও ভদ্রেশ্বর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ভদ্রেশ্বর ডিভিসি ক্যানেলের পাশের রাস্তা থেকে অভিযুক্তকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। Post Views: 677
পাঞ্জাবের ঠান্ডা চিন্তা ভিকুনার।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৩ জানুয়ারি:- দল হিসেবে পঞ্জাব FC যথেষ্ট শক্তিশালী । তাদের বিরুদ্ধে লুধিয়ানায় ম্যাচ বের করা সবসময় কঠিন চ্যালেঞ্জ । তবে কিবুর দলও টানা চারটে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী । তাই লুধিয়ানায় যেকোনও চ্যালেঞ্জের জন্যে দল তৈরি, এমনই বলছেন বাগান কোচ কিবু ভিকুনা । পাঞ্জাবের ঠান্ডা ভালো ফুটবলের পক্ষে প্রতিবন্ধক হতে পারে । কিবু ভিকুনা […]
প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের ৬৭ তম জন্মদিবস পালন হুগলিতে।
হুগলি, ২ জানুয়ারি:- মঙ্গলবার হুগলি জেলার প্রবাদ প্রতীম জন নেতা প্রাক্তন তৃণমূল সাংসদ আকবর আলি খন্দকারের ৬৭তম জন্মদিন শ্রদ্ধা সহকারে পালন করা হলো। এদিন শেওড়াফুলি স্টেশন সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আকবর অনুরাগী তৃণমূল কর্মী এসে যোগ দেন। মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, মন্ত্রী বেচারাম মান্না, প্রাক্তন মন্ত্রী বিধায়ক অসীমা […]










