এই মুহূর্তে জেলা

হাজারো হাসপাতাল ঘুরে ঠাই হয়নি , মৃত অবস্থায় বাড়ির বিছানাতেই কোভিড আক্রান্ত পৌঢ়া !!

হুগলি , ১১ জুলাই:- উত্তরপাড়ার সুকান্ত সরনী ভদ্রকালী এক পৌঢ়া গত কয়েকদিন ধরে পেট খারাপ নিয়ে ভুগছিলেন। গত শনিবার দিন তাকে উত্তর পাড়া র একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে করতে বলা হয় বাড়ীর লোকজনদের। ভর্তি নেওয়া হয়নি নার্সিংহোমে বলে অভিযোগ। গতকাল থেকে কলকাতা সহ জেলার বেশীরভাগ হাসপাতালে ঘুরলেও কোথাও ভর্তি নেওয়া হয়নি তাঁকে। […]

এই মুহূর্তে জেলা

স্যানেটাইজ করাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ভদ্রেশ্বরে , প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির।

সুদীপ দাস , ১১ জুলাই:- স্যানেটাইজ করাকে কেন্দ্র করে উত্তেজনা ভদ্রেশ্বরে। জড়িয়ে পড়ল তৃনমুল বিজেপি। এক তৃনমুল কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভদ্রেশ্বর চৌমাথায় এক ব্যক্তির করোনা সংক্রমন দেখা দিয়েছিল। সেই কারনে পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী আক্রান্তের বাড়ি ও এলাকায় স্যানেটাইজ করতে গাড়ি পাঠিয়েছিলেন। হঠাৎ কিছুক্ষণ পর ওই সেনেটাইজ মেশিন খারাপ হয়ে যায়। এরপরই পৌরপ্রশাসকের বিরুদ্ধে […]

এই মুহূর্তে জেলা

করোনার থাবা রাজ্যের মন্ত্রী লক্ষীরতন শুক্লার বাড়িতে।

হাওড়া , ১১ জুলাই:- তৃণমূলের অন্দরে করোনাভাইরাস আগেই হানা দিয়েছিল। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী। তিনি আবার স্বাস্থ্য দফতরের ডেপুটি সেক্রেটারি। শনিবার সকালে স্ত্রীর করোনা় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান মন্ত্রী। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। এরপর তিনি কোভিড পরীক্ষা করান। […]

এই মুহূর্তে জেলা

কন্টেনমেন্ট জোনে ঘরবন্দি মানুষের পাশে সহায়ক পুলিশ।

হাওড়া , ১১ জুলাই:- হাওড়া সিটি পুলিশ এলাকার কন্টেনমেন্ট জোনগুলিতে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করল হাওড়া সিটি পুলিশ। সিটি পুলিশের পক্ষ থেকে কোভিড ১৯ সোলজার ও লকডাউন সোলজাররা শুক্রবার থেকে ফের এই কাজে নেমেছেন। হাওড়া পুর এলাকায় এই মুহূর্তে ১৭টি কন্টেনমেন্ট জোন রয়েছে। ওইসব এলাকাগুলি পুরোপুরি সিল করে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে লকডাউন পরিস্থিতি দেখতে রাজ্যের স্বাস্থ্য সচিব।

হুগলি , ১১ জুলাই:- রাজ্যের স্বাস্থ্য সচিব সৌমিত্র মোহন, হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও সহ জেলা প্রশাসনের কর্তারা ঘুরে দেখলেন লকডাউন কেমন চলছে। জেলা শাসক জানান,মাস্ক বাধ্যতামূলক করতে সামাজিক দূরত্ব মানতে ব্যবসায়ী , হোটেল মালিকদের নোটিশ দেওয়া হচ্ছে। মাস্ক ছাড়া কেনা বেচা বন্ধ থাকবে।কনটেনমেন্ট জোনে লকডাউন ভালোভাবে চলছে। ঢোকা বেরোনোর রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

চারমাস নিখোঁজ থাকার পর বৌদি-দেওয়রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

পূর্ব-বর্ধমান , ১০ জুলাই:- গত ৪ মাস ধরে বৌদির সঙ্গে দেওরের নিখোঁজ থাকার পর শুক্রবার তাদের ঝুলন্ত দেহ লক্ষ্য করা গেল বাড়ির অদূরে জঙ্গলের এক গাছে। স্থানীয় এলাকার যুবকেরা দুটি ঝুলতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে উদ্ধার করল দেহ। রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারি সাহেব কুঠি এলাকার ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় খনি […]

এই মুহূর্তে জেলা

নদীয়া জেলার বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নদীয়া , ১০ জুলাই:- গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের তরফে, যেখানে অতিমাত্রায় করোনা পজিটিভ ধরা পড়েছে সেখানে নতুনভাবে কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেইমতো নদীয়া জেলার বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া সেই তালিকায়। শুক্রবার হরিপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে এলেন শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ এবং শান্তিপুর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি।

হাওড়া , ১০ জুলাই:- সমবায় ব্যাঙ্কগুলিকে কোম্পানি আইনের আওতায় নিয়ে যাওয়ার একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ কমসূচি পালিত হল হাওড়ায়। শুক্রবার সকালে এই কর্মসূচি পালিত হয় হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে। ২৮ ও ৩০ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কর্মসূচি পালিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে […]

এই মুহূর্তে জেলা

হাওড়া পুরসভায় স্যানিটাইজেশনের কাজ করা হল।

হাওড়া , ৯ জুলাই:- হাওড়া পুরসভায় পদস্থ আধিকারিকদের অনেকেই এই মুহুর্তে করোনায় আক্রান্ত। এছাড়া অনেক পুরকর্মীও আছেন সংক্রমণের তালিকায়। সতর্কতা হিসাবে আজ শুক্রবার দমকলের তরফ থেকে হাওড়া পুরনিগমে স্যানিটাইজেশনের কাজ হয়। পুরনিগমে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। দমকল ও পুরসভার যৌথ উদ্যোগেই এইন সংক্রমিত এলাকায় জীবাণুমুক্তকরণ করা হয়। এদিন দমকলের গাড়ি হাওড়া […]

এই মুহূর্তে জেলা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ তুলে চাল বোঝাই গাড়ি আটকালো এলাকাবাসী।

মালদা, ১০ জুলাই:- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ তুলে চাল বোঝাই গাড়ি আটকালো এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দেওয়া হয়। এবং বরাদ্ধ চাল দেওয়া হয় না। ১৩ বছর ধরে এমনই কারচুপি করা হচ্ছে। এদিন এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর শসান পাড়া […]