হাওড়া , ১১ জুলাই:- হাওড়া সিটি পুলিশ এলাকার কন্টেনমেন্ট জোনগুলিতে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করল হাওড়া সিটি পুলিশ। সিটি পুলিশের পক্ষ থেকে কোভিড ১৯ সোলজার ও লকডাউন সোলজাররা শুক্রবার থেকে ফের এই কাজে নেমেছেন। হাওড়া পুর এলাকায় এই মুহূর্তে ১৭টি কন্টেনমেন্ট জোন রয়েছে। ওইসব এলাকাগুলি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। কঠোরভাবে লকডাউন চালু হয়েছে সেখানে। রাস্তাগুলি গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যান চলাচল বন্ধ রাখা হয়েছে। অফিস, দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এই কন্টেনমেন্ট জোনগুলিতে বাড়ি থেকে বের হতেও সবাইকে নিষেধ করা হয়েছে। ওইসব এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ। ওইসব এলাকাগুলিতে নিজ নিজ এলাকার থানার তত্বাবধানে কোভিড সোলজার ও স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও মুদিখানার সামগ্রী পৌঁছে দিতে শুরু করেছেন। যতদিন লকডাউন চলবে ততদিন এই ব্যবস্থা চালু থাকবে। কন্টেনমেন্ট জোনে রাস্তাঘাট প্রায় শুনশান রয়েছে শুক্রবার থেকেই। যেখানেই কন্টেনমেন্ট জোনে নিয়মবিধি ভাঙার অভিযোগ আসছে সেখানেই তৎপর হয়ে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
Related Articles
জিৎ অভিনীত ‘রাবণ’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন হাওড়া সিটি পুলিশের ডিসি।
হাওড়া, ২ নভেম্বর:- হাওড়া সিটি পুলিশের দাপুটে কর্তা ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্যকে এবার দেখা যাবে রূপোলী পর্দার এক বিশেষ চরিত্রে। শত ব্যস্ততার জন্য সময়ের অভাবে ওই চলচ্চিত্রের ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। দ্বিতীয় হুগলী সেতুতে রবিবার হয় ‘রাবণ’ সিনেমার শ্যুটিং। সেখানে উপস্থিত ছিলেন জিৎ, তনুশ্রী, বিশ্বনাথের মতো ছবির মেগা তারকারা। পেশাগত শত ব্যস্ততার […]
আকাশছোঁয়া বিল, ছুঁড়ে ফেলা হলো স্বাস্থ্যসাথীর কার্ড, মৃত মায়ের দেহ দিচ্ছে না নার্সিং হোম!
সুদীপ দাস, ২২ জুলাই:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আবারও স্বাস্থ্য সাথীর কার্ড না নেওয়ার অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে। আকাশছোঁয়া বিল মেটাতে না পারায় রুগীর মৃতদেহ আটকে রাখার অভিযোগ সেই না্র্সিং হোমের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি মুকুন্দপুর আমরি হাসপাতালের। মৃত রুগীর নাম কালিদাসী দাস(৬২)। মৃতের পরিবার সূত্রে খবর চলতি মাসের ৯তারিখ মুকুন্দপুর আমরি হাসপাতালের আউটডোরে দেখানোর পর […]
বিজেপি প্রার্থীর সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর রোড শো ব্যারাকপুরে
ব্যারাকপুর, ১৬ এপ্রিল:- বিজেপি প্রার্থীর সমর্থনে শুক্রবার দুপুরে ব্যারকপুরে রোড শো করলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এদিন স্বরাষ্ট্র মন্ত্রী ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ চন্দ্রমনি শুক্লাকে সঙ্গে নিয়ে পরিবর্তন যাত্রার রথে চেপে মসজিদ মোড় থেকে ব্যারাকপুর-বারাসাত রোড ধরে অমলা সিনেমা পর্যন্ত রোড শোয়ে অংশ নেন। এদিন স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ অর্জুন সিং,নোয়াপাড়া কেন্দ্রের […]







