হাওড়া , ১১ জুলাই:- তৃণমূলের অন্দরে করোনাভাইরাস আগেই হানা দিয়েছিল। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী। তিনি আবার স্বাস্থ্য দফতরের ডেপুটি সেক্রেটারি। শনিবার সকালে স্ত্রীর করোনা় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান মন্ত্রী। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। এরপর তিনি কোভিড পরীক্ষা করান। গত ১০ জুলাই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে আপাতত বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, লক্ষ্মীরতন শুক্লা সহ তাঁর দুই ছেলে ও বাবাও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার তাঁরাও নমুনা পরীক্ষা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
Related Articles
দমদম সেন্ট্রাল জেলে আসামির মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার।
উঃ২৪পরগনা,৩০ জানুয়ারি:- জোড়া খুনের ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে একজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো বনগাঁয় মৃতের বাড়িতে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ ধাক্কাধাক্কি ঘটনা স্থলে। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লো পুলিশ। প্রসঙ্গত গত ১৮ ডিসেম্বর বনগাঁ মনিগ্রাম এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তপতী মন্ডল ও প্রসেনজিতের বৈদ্যের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তপতির ভাই ভীম মন্ডল […]
নারদকাণ্ডে মন্ত্রীদের গ্রেপ্তারের প্রতিবাদে পানিহাটিতে বিক্ষোভ তৃণমূলের।
উঃ২৪পরগনা , ১৭ মে:- মদন মিত্র ফিরহাদ হাকিম সুব্রত মুখার্জি এদেরকে আজ সকালে সিবিআই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিজাম প্যালেস তার প্রতিবাদে বেলঘরিয়া রথতলা মরে এবং পানিহাটির আগরপাড়া মোল্লাহাটে এবং দেশপ্রিয় নগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় পথ অবরোধ করা হয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় অবিলম্বে তৃণমূল নেতৃত্বের দেরকে ছাড়তে […]
রেলের বেসরকারিকরণের প্রতিবাদে এবার পথে তৃণমূল। ডিআরএম অফিসের সামনে বিক্ষোভে মন্ত্রী অরূপ, লক্ষ্মীরতন।
হাওড়া , ৭ জুলাই:- বেসরকারি সংস্থার হাতে রেলের ১৫১ টি ট্রেনকে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামল তৃণমূল। মঙ্গলবার সকালে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, লক্ষ্মীরতন শুক্লা, আইএনটিটিইউসির হাওড়া জেলা সভাপতি অরূপেশ ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, বেসরকারি সংস্থার হাতে তুলে […]






