হুগলি , ১১ জুলাই:- রাজ্যের স্বাস্থ্য সচিব সৌমিত্র মোহন, হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও সহ জেলা প্রশাসনের কর্তারা ঘুরে দেখলেন লকডাউন কেমন চলছে। জেলা শাসক জানান,মাস্ক বাধ্যতামূলক করতে সামাজিক দূরত্ব মানতে ব্যবসায়ী , হোটেল মালিকদের নোটিশ দেওয়া হচ্ছে। মাস্ক ছাড়া কেনা বেচা বন্ধ থাকবে।কনটেনমেন্ট জোনে লকডাউন ভালোভাবে চলছে। ঢোকা বেরোনোর রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। প্রয়োজনীয় সামগ্রী কি কি প্রয়োজন বাসিন্দাদের তা দেখা হচ্ছে। শ্রীরামপুর তিন নং ওয়ার্ড গোয়ালাপাড়া লেনে লকডাউন চলছে। নতুন করে আক্রান্ত হয়েছেন একজন।বেশ কয়েকজনের জ্বর হওয়ায় তাদের আইশোলেশানে থাকতে বলা হয়েছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিনন্দা মুখার্জী পুরসভার প্রতিনিধিরা আজ সকালে কনটেনমেন্ট জোন গোয়ালাপাড়ায় যান। আক্রান্তের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়। এই এলাকার তিন জন কোভিড রুগি শ্রমজীবি হাসপাতালে ভর্তি। একজনকে বাড়িতেই আইসোলেট করা হয়েছে। কনটেনমেন্ট জোনে ঢোকার মুখে পুলিশ মোতায়েন করা হয়েছে।সেখান থেকে বাইরে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না।বাইরের লোকের ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে। শ্রীরামপুরের বাজার গুলোতে ভীর। সামাজিক বিধি মানছেন না অনেকে।মাস্ক পরার ক্ষেত্রেও অনিহা ক্রেতা বিক্রেতাদের। মাস্ক ব্যাগে ঢুকিয়ে রেখেছেন ,মুখ ফাঁকা।
Related Articles
ঝিলে মহিলার দেহ। চাঞ্চল্য বালিতে।
হাওড়া, ৩০ মে:- হাওড়ার বালি থানা এলাকার একটি ঝিল থেকে উদ্ধার হলো মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ। রবিবার বিকেল নাগাদ সতীশ চক্রবর্তী লেন বিনয় বাদল দীনেশ নগরের ঝিলে দেহটি ভাসতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অঞ্জু লোধ (৪৭)। তাঁর পরিবাররের তরফ থেকে জানা গেছে, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ অঞ্জুদেবী বাড়ি থেকে খাওয়াদাওয়া […]
সাঁতরাগাছি ওভারব্রিজের সংস্কারের কাজ শুরু।
হাওড়া, ১৯ নভেম্বর:- হাওড়ার সাঁতরাগাছি রেলওয়ে ওভারব্রিজের সংস্কারের কাজ শুরু হয়েছে। গতকাল রাত ১২টা থেকে চলছে সংস্কারের কাজ। এই কাজের জন্য আগামী প্রায় দেড়মাস এই সেতু এবং শহরকে কতটা যানজটমুক্ত রাখা যায় সেই পরীক্ষা এখন সিটি পুলিশের। সেতুর সংস্কারের জন্য আগামী প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার গুরুত্বপূর্ণ সাঁতরাগাছি সেতুতে। শুক্রবার রাত ১২টা […]
হাম রেডিওর মাধ্যমে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেলেন তার পরিবার।
হুগলি, ২৭ মে:- হাম রেডিওর মাধ্যমে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেলেন তার পরিবারের লোকজন। গত দোলের দিন থেকে নিখোঁজ ছিলেন বিহারের (বর্তমানে কাজের সুত্রে কোন্নগর) বাসিন্দা রাজেশ্বর সাহানি। তার পরিবারের লোকজন কোন্নগরে থাকে। ঘটনার পর থেকে উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে, তার পরিবার। কিন্তু সেই থেকে বৃদ্ধের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে গত দোলের পরদিন ডানকুনি […]








