এই মুহূর্তে জেলা

আর জি করের ঘটনার পর মহিলাদের সুরক্ষার দাবিতে মৌন মিছিল উত্তরপাড়ায়।

হুগলি ১১ আগস্ট:- আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে ধর্ষন করে খুনের বিচার চেয়ে পথে চিকিৎসকরা। উত্তরপাড়ায় এই পদযাত্রা ছিল মৌন। কালো ব্যাচ পরে পদযাত্রায় সামিল হন প্রতিবাদি মানুষজন। অরাজনৈতিক চিকিৎসকদের এই প্রতিবাদে সামিল হন সমাজের বিভিন্ন অংশের মানুষ। তাতে যেমন ছিলেন স্বাস্থ্য কর্মি, নার্স, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী থেকে ছাত্র যুবরা। উত্তরপাড়ার […]

এই মুহূর্তে জেলা

তারকেশ্বরের পূর্ণার্থীদের সেবায় শেওড়াফুলি ক্লাব।

তরুণ মুখোপাধ্যায়, ১১ আগস্ট:- ঐতিহ্যশালী শেওড়াফুলি ক্লাবের পক্ষ থেকে তারকেশ্বরগামী সমস্ত পূর্ণর্থী জল যাত্রীদের শনিবার রাত্রি থেকে সেবার বন্দোবস্ত করলো, ক্লাবের নবনির্বাচিত সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এবং হুগলী জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ (ভাই) জানালেন শেওড়াফুলির প্রাচীন শেওড়াফুলি ক্লাব সব সময় মানুষের সাথে, এবং মানুষের পাশে থাকে, সে ক্রীড়া ক্ষেত্রে […]

এই মুহূর্তে জেলা

শ্রাবনী মেলা উপলক্ষে প্রথম গঙ্গা আরতির আয়োজন’ চন্দননগরে।

হুগলি, ১০ আগস্ট:- বারানসি ঘাটে গঙ্গা আরতি দেখতে বহু মানুষ উপস্থিত হন। পশ্চিমবঙ্গের অনেকটা জায়গা দিয়ে গঙ্গা নদী প্রবাহিত। গঙ্গার ঘাট গুলোতে গঙ্গা আরতি করলে তা দৃষ্টি নন্দন হয়। বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত কলকাতা সহ জেলার গঙ্গা তীরবর্তি পুরসভা গুলো গঙ্গা আরতির ব্যবস্থা করেছিল। এবার শ্রাবণী মেলা উপলক্ষে গঙ্গাবক্ষে গঙ্গা আরতির আয়োজন করা হলো […]

এই মুহূর্তে জেলা

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর প্রতিবাদ হুগলি জেলা হাসপাতালে।

হুগলি, ১০ আগস্ট:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল হুগলি জেলা হাসপাতাল।সেই হাসপাতালে চিকিৎসক নার্সরা এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাচ পড়ে পরিষেবা চালু রাখেন।৪৮ ঘন্টায় দোষীরা ধরা না পড়লে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ হবে। হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বলেন,কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে জেলার হাসপাতালগুলোর কি অবস্থা হতে পারে!নিরাপত্তার অভাব বোধ করছি। […]

এই মুহূর্তে জেলা

আরজি কর-কান্ডে প্রতিবাদ হাওড়াতেও , চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মিছিল।

হাওড়া, ১০ আগস্ট:- আরজি কর হাসপাতালের ঘটনায় এবার পথে হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। আজ শনিবার সকালে পোস্টার, ব্যানার হাতে মিছিল করেন তাঁরা। হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এবং আরজি করের চিকিৎসক ছাত্রীর খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। সাময়িক কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা। তবে রোগীদের যাতে না কোনও সমস্যা হয় […]

এই মুহূর্তে জেলা

ছাত্র-বিক্ষোভে উত্তাল হাওড়ার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজ।

হাওড়া, ৯ আগস্ট:- ‘তুফান ঘোষকে মানছি না।’ তুমুল বিক্ষোভ হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজে। ছাত্র বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। পুলিশের সামনেই ঝামেলায় জড়িয়ে পড়ে বিবদমান দুই পক্ষ। কলেজ পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষকে কেন্দ্র করে প্রতিবাদ জানান ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ঘনিষ্ঠ […]

এই মুহূর্তে জেলা

পরীক্ষা দিয়ে পুকুরে স্নান, হুগলিতে ডুবে মৃত্যু দুই স্কুল ছাত্রের।

হুগলি, ৯ আগস্ট:- ছাত্র সায়ন নাথ ও উজান ঘোষ কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র। আজ প্রথমার্ধে ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় তাঁরা। স্থানীয়রা জানান বাকিরা স্নান করে উঠে গেলেও ওই দুজন তলিয়ে যায়। দুজনকে ডুবে যেতে দেখে স্থানীয়দের খবর দেয় স্কুলেরই ছাত্ররা। পরে দুই ছাত্রকে […]

এই মুহূর্তে জেলা

ব্যান্ডেল লোকালের প্যানটোগ্রাফ ভেঙে বিপত্তি শেওড়াফুলিতে।

হুগলি, ৯ আগস্ট:- শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেনের প‍্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।ডাউনের একটি লাইন বন্ধ। জানা গেছে চারটে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে হাওড়ার দিকে যাত্রা করে। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে হঠাৎ প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তাঁর ছিঁড়ে যায়। ব্যান্ডেল হাওড়া শাখার ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে পরায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তবে রিভার্স […]

এই মুহূর্তে জেলা

তৃনমূল অফিস গুঁড়িয়ে দিলো জেসিবি, দাঁড়িয়ে থেকে উচ্ছেদ কোন্নগরের পুরপ্রধানের।

হুগলি, ৮ আগস্ট:- জি টি রোডের যানজট এড়াতে রাতেই চলল উচ্ছেদ অভিযান।বাদ গেলো না শাসক দলের অফিস।কোন্নগর বাগখাল জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শুরু হয় জি টি রোডের দুই ধারে অবৈধভাবে জবরদখলকারী হকার উচ্ছেদ হল বুধবার রাতে।বহু দোকান ভেঙে দেওয়া হয়। কেন দিনে না করে রাতের অন্ধকারে এই কাজ? কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, […]

এই মুহূর্তে জেলা

দুঃসাহসিক চুরি হাওড়ায়, দরজা ভেঙে নগদ সহ গয়না নিয়ে চম্পট।

হাওড়া, ৭ আগস্ট:- গৃহস্থের বাড়ির দরজা ভেঙে চুরি হলো সোনার গয়না সহ নগদ টাকা। দু:সাহসিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায়। ইয়াকুব আলি মন্ডল নামের এক ব্যক্তি জগৎবল্লভপুরের বড়দিপা আরবাদি এলাকায় নতুন বাড়ি করেছিলেন। প্রতিদিনই ওই বাড়িতে তিনি আসা-যাওয়া করতেন। বুধবার সকালে প্রতিদিনের মতোই ওই বাড়িতে তিনি এসে দেখেন এই ঘটনা। জানা গেছে, মঙ্গলবার […]