এই মুহূর্তে জেলা

তুফানগঞ্জে উদ্ধার অজগর।

কোচবিহার , ১৯ জুলাই:- এক গৃহস্থের বাড়ি থেকে অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের খাগরীবাড়ি গ্রাম সংলগ্ন এলাকায়। ওই ঘটনার খবর জানা জানি হতেই স্থানীয় লোকজন ওই অজগর সাপকে দেখতে ভিড় জমাতে শুরু করে। পরে বন দপ্তরের কর্মীরা এসে ওই সাপটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে […]

এই মুহূর্তে জেলা

ফের এক সপ্তাহের কড়া লকডাউন কোচবিহারে, রাজনৈতিক কর্মসূচী নিয়ে উঠছে প্রশ্ন।

কোচবিহার , ১৯ জুলাই:- এবার এক সপ্তাহের কড়া লকডাউন চলবে কোচবিহারে। রবিবার জেলা প্রশাসনের তরফে ওই লকডাউনের কথা ঘোষণা করা হয়। ওই লকডাউনের কথা জানিয়ে কোচবিহারের জেলা শাসক জানিয়েছেন, কোচবিহার পুর এলাকায় ওই লকডাউন করা হবে। এবার লকডাউন কড়াকড়ি করা হবে। গোষ্ঠী সংক্রমণের আভাস পেতেই গত ১৫ জুলাই থেকে কোচবিহার সহ উত্তরবঙ্গের পাঁচ শহরে লকডাউন […]

এই মুহূর্তে জেলা

করোনা নিয়ে চিত্রনাট্যের মাধ্যমে মানবিকাতাকে উজ্জীবিত করার প্রয়াস “চুঁচুড়া আরোগ্য”র ।

সুদীপ দাস , ১৯ জুলাই:- করোনা আক্রান্ত হওয়ার অপরাধে প্রতিবেশীদের তিরস্কার স্মরূপ ইট-পাটকেল পরছে বাড়িতে। দিন কয়েক আগে এই খবর আসতেই রাতের ঘুম উড়েছিলো এলাকার কো-অর্ডিনেটর তথা স্বেচ্ছাসেবী সংগঠন “চুঁচুড়া আরোগ্য”র পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তর। সেদিন রাতে চুঁচুড়া থানায় খবর দিয়ে কোনরকমে পরিস্থিতি সামলেছিলেন ইন্দ্রজিৎ বাবু । গোটা রাজ্যজুড়ে এধরনের বিক্ষিপ্ত খবর প্রায়শই ঘটলেও নিজের এলাকায় […]

এই মুহূর্তে জেলা

ধর্ষন করে খুনের অভিযোগে উত্তপ্ত চোপড়া , প্রতিবাদে বাসে আগুন বিক্ষোভকারীদের।

চোপড়া , ১৯ জুলাই:- কিশোরী খুনের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের জাতীয় সড়ক অবরোধ তুলতে গিয়ে পুলিশের সাথে খন্ডযুদ্ধ অবরোধ কারীদের। সরকারি বাসে আগুন, পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি চালনার ঘটনায় রনক্ষেত্রের চেহারা নেয় চোপড়ার সোনাপুর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় নামানো হয় র‍্যাফ ও কমব্যাট ফোর্সসহ বিশাল পুলিশবাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা। রবিবার সকালে উত্তর দিনাজপুর […]

এই মুহূর্তে জেলা

অতিমারি ঠেকাতে সমস্ত দলকেই সংযত হতে হবে -চন্দ্রিমা ভট্টাচার্য।

সুদীপ দাস , ১৯ জুলাই:- শুধু তৃণমূলকে দোষারোপ করে লাভ নেই, সমস্ত দলকেই সংযত হতে হবে। এটা রাজনীতির সময় নয়, অতিমারি ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। আজ চুঁচুড়ায় এসে একথাই বললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য্য। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “সামিয়ানা” প্রকল্পে রাজ্যজুড়ে ১ লক্ষ চারা গাছ রোপনের কর্মসূচি নেওয়া হয়েছে। আজ এই কর্মসূচি […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে টেলি মেডিসিন ও হেল্পলাইন চালু হচ্ছে হাওড়ায়।

হাওড়া , ১৯ জুলাই:- করোনা পরিস্থিতিতে এবার টেলি মেডিসিন ও হেল্পলাইন চালু হচ্ছে হাওড়ায়। অনেক ক্ষেত্রে রাতের বেলা বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে তা সামাল দিতে গিয়ে দিশেহারা হচ্ছেন পরিজনরা। এবারে সেই অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে হাওড়া পুরসভা একটি বিশেষ হেল্পলাইন চালু করছে। রাতে ডাক্তার দেখানোর জন্যে ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১ নম্বর দুটিতে ফোন করলেই […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ে প্রমোটারকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। উত্তেজনা।

হাওড়া , ১৯ জুলাই:- শনিবার রাতে বেলুড়ের ভোটবাগানে এক প্রমোটারকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। মোট চারটি বোমা ছোঁড়ে দুষ্কৃতিরা। কেউ হতাহত হয়নি এই ঘটনায়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, বেলুড়ের ডঃ এইচ কে চ্যাটার্জি লেনে শনিবার রাতে দুষ্কৃতিরা বোমাবাজি করে। ওই প্রমোটার ব্যবসায়ী সে সময় নিজের বাড়ির সামনে বসেছিলেন! হঠাৎ করে […]

এই মুহূর্তে জেলা

হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল এক যুবকের , আহত এক।

গোয়ালতোড় , ১৯ জুলাই:- হাতি তাড়াতে গিয়ে হাতিরেই হানায় প্রাণ গেল এক যুবকের পাশাপাশি ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গা তে । মৃত ওই যুবকের নাম কাল টুডু (২৬)। আহতের নাম সনাতন সরেন । দুজনের বাড়ি গোহালডাঙ্গা তেই । স্থানীয় সুত্রে জানা গিয়েছে গতকাল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে […]

এই মুহূর্তে জেলা

২১ জুলাইকে সামনে রেখে মোটরবাইক মিছিল তারকেশ্বর শহরে ।

হুগলি , ১৮ জুলাই:- ২১ জুলাইকে সামনে রেখে নেত্রীর নির্দেশ মতো রান্নার গ্যাস , পেট্রোল , ডিজেল , কয়লাখনি , রেলের বেসরকারিকরণের প্রতিবাদে তারকেশ্বর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে ১০০০ টি মোটরবাইক মিছিল হলো তারকেশ্বর শহরে । উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অশোক হাজরা , পৌরপ্রশাসক স্বপন সামন্ত , […]

এই মুহূর্তে জেলা

সৎকারের পর জানা গেল মৃতের করোনা রিপোর্ট পজিটিভ। আতঙ্কে পুরো এলাকা।

হাওড়া , ১৮ জুলাই:- মৃত্যুর ৪৮ ঘন্টা পরে এলো করোনা রিপোর্ট। কিন্তু তার আগেই কোভিড সতর্কতা ছাড়াই দেহ সৎকার হয়ে যায়। এখন সৎকারের পর করোনা পজিটিভ রিপোর্ট আসায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মৃতের পরিবার প্রতিবেশীরা। সকলেই আতঙ্কে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। হাওড়ার জগাছা থানা এলাকার বকুলতলার বাসিন্দা ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে স্বাসকষ্টের কারণে […]