হাওড়া , ২০ জুলাই:- এবার হাসপাতালে রেফার সমস্যায় এক কোভিড পজিটিভ রোগিণীর মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায়। কোভিড পজিটিভ রিপোর্ট আসায় মধ্য হাওড়ার এক নার্সিংহোম থেকে ওই রোগিণীকে রেফারের পর তাকে নিয়ে আসা হয় সরকারি এক হাসপাতালে। সেখান থেকে তাকে ফের রেফার করা হয় বেসরকারি কোভিড হাসপাতালে। কিন্তু ততক্ষণে বৃদ্ধা রোগিণী মারা গিয়েছেন। এরপর ডেথ সার্টিফিকেট পেতেও সমস্যা হয়। পরে নার্সিংহোম থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে কোভিড নিয়ম মেনে দেহ সৎকার হয়। বৃদ্ধার বাড়ি হাওড়ার সদর বক্সি লেনে। কার্যত অক্সিজেনের অভাবে পথেই মৃত্যু হয় শ্বাসকষ্টের উপসর্গ থাকা কোভিড পজিটিভ ওই বৃদ্ধার। কোভিড পজিটিভ ৭০ বছরের ওই বৃদ্ধার মৃত্যু হয় রবিবার রাতে। বৃদ্ধার মৃত্যুর পর মৃতদেহ কোথায় নিয়ে যাবেন সে নিয়েও বেশ সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ মৃতার পরিবারের।
Related Articles
স্নাতকে ভর্তি ৮ অক্টোবর পর্যন্ত।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- কলেজ-বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ করে উচ্চ শিক্ষা দপ্তর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ভর্তি প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পোর্টালের মাধ্যমে ওই ভর্তির প্রক্রিয়া ৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী কাল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক স্তরে প্রথম দফায় ভর্তি-প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় […]
রাজীব গান্ধীর জন্মবার্ষিতে শ্যামপুরে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সম্বর্ধনা কংগ্রেসের।
হাওড়া, ২০ আগস্ট:- রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার হাওড়ার শ্যামপুরে কংগ্রেসের তরফ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সম্বর্ধনার আয়োজন করা হয়। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র এলাকার শশাটি’তে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা […]
বুনিয়াদপুরের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রীর বার্তা একত্রিত হয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করতে।
দক্ষিণ দিনাজপুর,৪ মার্চ:- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এই দিন বুথ ভিত্তিক কর্মী সভায় যোগ দিতে এলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বাচ্চু হাঁসদা, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ, প্রাক্তন তৃণমূল সভাপতি শংকর চক্রবর্তী, […]










