হুগলি , ২৫ অক্টোবর:- অষ্টমীতে বেলুড় মঠের কুমারী পূজার রেওয়াজ থাকলেও মূলত নবমীর দিন বহু জায়গাতেই কুমারী পূজার চল রয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে হুগলি জেলার রতনপুর গ্রামের দুর্গাপুজোয় কুমারী মণ্ডপে এলো মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজারের বোতল নিয়ে। এই অভিনব কুমারী পূজা দেখা গেল হুগলির রতনপুর বাবা কালুরায় জিউ মন্দির সংলগ্ন রতনপুর বারোয়ারি […]
জেলা
৫ ও ৬ এর পল্লীর পুজোয় শ্রদ্ধাভরে চন্ডীপাঠ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ২৫ অক্টোবর:- হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানে ৫ ও ৬ এর পল্লীর পুজোয় শ্রদ্ধাভরে চন্ডীপাঠ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের প্রাচীন বারোয়ারি পুজো গুলির মধ্য অন্যতম এই পুজো। গত কয়েক বছর ধরে এই পুজোয় অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে শ্রীরামপুর আর,এম,এস মাঠে এই পুজো মণ্ডপে আসেন কল্যানবাবু। অন্যান্য পুরোহিতদের সঙ্গে […]
অষ্টমীর সকালে প্রাক্তন বিজেপি কাউন্সিলরকে বাড়ি থেকে বের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।
হুগলি , ২৪ অক্টোবর:- অষ্টমীর সকালে বিজেপি কাউন্সিলরকে বাড়ি থেকে বের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আজ পথ অবরোধে সামিল হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ার পুরসভার বিজেপির প্রাক্তন কাউন্সিলরকে দীপঙ্কর বিশ্বাস(মন্টু)-কে তাঁর বাড়ি থেকে বের করে তৃণমূলের পুরপ্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল(সোনা)-র বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলো। অভিযোগ সত্যরঞ্জন […]
সম্প্রীতির নজির । হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আসেন হাওড়ার এই পুজোয়।
হাওড়া, ২৪ অক্টোবর:- হাওড়ার মোল্লা পাড়া লেন দীনু মাস্টার লেন ডিফেন্স পার্টি পূজা কমিটির এবছর ৩৭ তম বর্ষ। সাবেকি এই পুজোয় রয়েছে সম্প্রীতির ছোঁয়া। ১৯৮৪ সালে এই পুজোর পথ চলা শুরু হয়েছিল। ৩৭ তম বছরের এই পুজো নামে বারোয়ারী হলেও এই পুজো সম্পূর্ণ পারিবারিক পুজোর পরিবেশে হয়ে থাকে। কয়েকটি পরিবার মিলে এই পুজোর আয়োজন করা […]
বেলুড় মঠে রাজ্যপাল।
হাওড়া , ২৪ অক্টোবর:- রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। এমতাবস্থায় দাঁড়িয়ে রাজ্যের উচ্চ আদালত পূজামণ্ডপগুলোতে প্রবেশে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার মহাঅষ্টমীর বিকেলে বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি। প্রতিমা দর্শন এর পাশাপাশি বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবন উদ্দেশ্যে যাত্রা করেন। মঠ ছেড়ে […]
হাওড়ার কল্পতরু ক্লাবের থিম জুড়েই এবার করোনা সতর্কতা।
হাওড়া , ২৪ অক্টোবর:- সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের পুজোর থিম জুড়েই এবার করোনা সতর্কতা। মন্ডপে আসা দর্শনার্থীদের করোনা বিধি মেনে চলতে আবেদন জানানো হয়েছে থিমের মাধ্যমে। থিমের হাত ধরে ফুটিয়ে তোলা হয়েছে করোনা সচেতনতার বার্তা। মন্ডপ ভাবনা যাঁর সেই থিম শিল্পী সৌভিক কালীর কথায়, গোটা বিশ্ব এই মুহূর্তে আক্রান্ত হয়েছে মারণ ভাইরাস কোভিড-১৯শে।বিশ্বজুড়ে চলছে আতঙ্ক। […]
হাইকোর্টের উকিল পরিচয় দিয়ে কোন্নগরে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থার অভিযোগ
হুগলি , ২৪ অক্টোবর:- কোন্নগরের বাটার মোড়ে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে তার কাজে বাধা দিয়ে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার বাটার মোড়ে ডিউটি করছিল কোন্নগর পুলিশ ফাঁড়ির এক সিভিক ভলেন্টিয়ার। সেখানে একটি এম্বুলেন্স পাশ করানোর সময় সেখানে বেআইনি ভাবে বাইক নিয়ে ঢুকে পড়ে কোন্নগর দেব পাড়ার বাসিন্দা সায়ম্বর দেব। সিভিক […]
কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল বিষ্ণুপুর শহর।
বাঁকুড়া ২৪ অক্টোবর:- কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল গোটা বিষ্ণুপুর শহর। শ্রীশ্রী মৃন্ময়ী মাতার পুজোকে কেন্দ্র করে আকাশে বাতাসে উন্মাদনা। ইতিহাস বলে 303 মল্লাব্ধ বাংলা 404 শাল ইংরেজি 997 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে জগত মল্লমা মৃন্ময়ী দেবীর প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই প্রাচীন রীতিনীতি মেনে আজও মা মৃন্ময়ী দেবীর পুজো হয়ে আসছে। ষষ্ঠীর পরের দিন থেকে মৃন্ময়ী দেবীর […]
সরকারি নির্দেশ মেনে কামারপুকুর মঠ ও মিশনের কুমারী পূজা অনুষ্ঠিত হলো
হুগলি , ২৪ অক্টোবর:- করোনা আবহে কামারপুকুর রামকৃষ্ণ মঠের চলছে কুমারী পুজো। করোনা অাবহের কারণে সরকারি নির্দেশ মেনে কামারপুকুর মঠ ও মিশনের দুর্গাপুজোর কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এই পুজো কে কেন্দ্র করে কামারপুকুর মঠ মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনকে। শুধু তাই নয় কামারপুকুর মিশনের থার্মাল গান থেকে শুরু করে স্যানিটাইজার, স্যানিটাইজার চ্যানেল দিয়ে প্রবেশ করানো […]

