হুগলি , ২৬ অক্টোবর:- হুগলি জেলায় প্রথম গঙ্গার দূষণ রোধ করতে অভিনব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন হুগলি জেলার কোন্নগরে। সোমবার বিজয়া দশমীতে কোন্নগরে অভিনব পরিবেশ বান্ধব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করেছে কোন্নগর পুরসভা। কোনো দুর্গা প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছেনা। তার পরিবর্তে কোন্নগর লোকনাথ ঘাটে পুরসভার উদ্যোগে দুর্গা প্রতিমা গঙ্গার জল দিয়ে গলিয়ে ফেলা হচ্ছে। এরপর সেই জল পরিশুদ্ধ করে তারপর পড়ছে গঙ্গায়। কোন্নগর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দিনদিন গঙ্গার দূষণ বাড়ছে। তাই গঙ্গার দূষণ রোধ করতে তারা এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছে। কোন্নগর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমীরা।
Related Articles
মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো অভিনেতা দেবের।
মালদা, ৩ এপ্রিল:- শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দীপক অধিকারী দেব। এদিন তিনি রতুয়া স্টেডিয়ামে হেলিকপ্টার করে অবতরণ করেন। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন। উত্তর মালদা তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। প্রখর রোদ্রকে […]
শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ ভদ্রেশ্বরর শ্যামনগর জুট মিলে,ধর্নায় শ্রমিকরা।
হুগলি, ১৮ মার্চ:- গত তিন দিন আগে লকেট চট্টোপাধ্যায় ভদ্রেশ্বর জুট মিল গেটে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন, জুট মিলে শ্রমিকদের সঙ্গে অবিচার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর সেদিন দাবি করেছিলেন মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে জুট মিল চালু রাখার জন্য। দাবি দাওয়া নিয়ে আন্দোলন যা হোক না কেন কাজ […]
আরজি করের ঘটনার আমরা বিচার চাই”, অরূপের নেতৃত্বে মিছিল হাওড়ায়।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- “আমরা ধান্ধাবাজিতে নেই, আরজি করের ঘটনার আমরা বিচার চাই”, অরূপের নেতৃত্বে রবিবার সর্বস্তরের মানুষকে নিয়ে মিছিল হলো হাওড়ায়। সিবিআই যাতে দ্রুততার সঙ্গে তিলোত্তমা হত্যাকাণ্ডের তদন্ত নিষ্পত্তি করে এবং প্রকৃত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এই দাবিকে সামনে রেখে রবিবার সকালে হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে সমাজের […]









