ব্যারাকপুর , ২৮ ডিসেম্বর:- উপসর্গহীন ভাইরাস নিয়ে কতজন তৃনমূল ছাড়ছে,সেটা আগে অভিষেক দেখুক। সোমবার আগরপাড়ায় এক সাংবাদিক বৈঠকে এভাবেই যুবরাজকে নিশানা করলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রসঙ্গত,রবিবার ডায়মন্ডহারবারের সভায় তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে উপসর্গহীন ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। এদিন আগরপাড়ায় সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন,ওরা এতদিন তাহলে […]
জেলা
বাংলার মানুষ মমতাকে চিনে নিয়েছেন , আর কেউ ভোট দেবেনা – অর্জুন সিং।
হাওড়া , ২৮ ডিসেম্বর:- “সাড়ে ৯ বছর সরকারে থেকে যে সমস্যা উনি ( মমতা বন্দ্যোপাধ্যায় ) সমাধান করতে পারলেন না, এখন তিনি ‘দুয়ারে দুয়ারে’ লোক পাঠাচ্ছেন। মানুষ দেখে চিনতে পারছেন এরাই আগে তোলা নিতে আসত। এখন উনি মরিয়া হয়ে গেছেন।” সোমবার সন্ধ্যায় হাওড়ার শিবপুর মন্ডল – ১ আয়োজিত ‘আর নয় অন্যায়’ শীর্ষক এক প্রতিবাদ সভায় […]
বিজেপিতে থাকছেন , না তৃনমূলে চলে যাবেন , চুঁচুড়ায় এসে স্পষ্ট করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
হুগলি , ২৮ ডিসেম্বর:- গত কয়েকদিন ধরে জল্পনা ছিলো শান্তনু ঠাকুরকে নিয়ে। তিনি কি করতে চলেছেন, বিজেপিতেই থাকছেন না তৃনমূলে চলে যাবেন। আজ চুঁচু্ড়া সুকান্ত নগর ফুটবল মাঠে মতুয়া মহাসংঘের জনসভায় এসে তার অবস্থান স্পস্ট করলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বললেন,আমি সিএএ এর পক্ষে। আমি সিএএ পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট দিয়ে পাশ করিয়েছি। […]
বইমেলায় কোচবিহার রাজাকে অসন্মানের অভিযোগ উঠল
কোচবিহার , ২৮ ডিসেম্বর:- কোচবিহার বই মেলায় কোচবিহার রাজাকে অসন্মানের অভিযোগ উঠলো। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের দারস্থ হয়েছে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্ট। অভিযোগ, কোচবিহার বইমেলা প্রাঙ্গণে কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়নের ছবিতে ইচ্ছাকৃত ভাবে মহারাজা জগদীপেন্দ্র নারায়নের নাম লিখে ইতিহাস বিকৃতির করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই কুমার জীতেন্দ্র নারায়নের নেতৃত্বে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিধ্বংসী আগুন পুড়ে ছাই দুটি আনারসের গদি , ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি, ২৮ ডিসেম্বর:- সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি আনারসের গদি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অল্পের জন্য রক্ষা পেল আনারস মার্কেট। জানা গিয়েছে যে এদিন আচমকাই স্থানীয়রা ওই দুটি আনারসের গদি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন দমকলকে। […]
রিষড়া বন্ধন ব্যাংকের শাখার গ্রাহকদের একাউন্টে ঢুকলো ভুতুড়ে টাকা।
হুগলি , ২৮ ডিসেম্বর:- রিষড়া বন্ধন ব্যাংকের শাখার গ্রাহকদের ব্যাংক একাউন্টে ঢুকলো বেহিসেবি টাকা। সেই নিয়ে চাঞ্চল্য বন্ধন ব্যাংকের শাখায়। এদিন বন্ধন ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেন তাদের একাউন্টে হটাৎ করে ২০০০০ থেকে ৩০০০০ টাকা করে ঢুকে যায় অনেকের একাউন্টে। আবার সেই টাকা হটাৎ কেটেও নেওয়া হয় গ্রাহকদের একাউন্ট থেকে। কিন্তু কোথা থেকে এই টাকা এলো […]
দাদা নয় , এবার স্যারের অনুগামী পোস্টারে চাঞ্চল্য সিঙ্গুরে।
হুগলি , ২৮ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি সহকারে ফ্লেক্স একাধিক ব্যানার পড়ল সিঙ্গুরের আনন্দনগর গ্রামে। তবে ব্যানারে দাদার অনুগামী বদলে লেখা,” আমরা স্যারের অনুগামী”। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব্যানার লাগিয়েছে রবীনবাবুর অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব্যানার […]
ভোট আসে ভোট যায় , কানাইপুর নৈটি রোড নিয়ে নরকযন্ত্রণার সুরাহা হয়না মানুষের।
হুগলি , ২৮ ডিসেম্বর:- ভোট আসে ভোট যায় কিন্তু কোন্নগরের কানাইপুর নৈটি রোড নিয়ে সাধারণ মানুষের নরকযন্ত্রণার কোনো সুরাহা হয়না। সাধারণ মানুষ ভালো রাস্তার বদলে পায় শুধুই প্রতিশ্রুতি। দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে কোন্নগর স্টেশন থেকে পারডানকুনি অবধি গুরুত্বপূর্ণ নৈটি রোড। এই রাস্তা কোন্নগর স্টেশনের একদিকে জিটি রোড ও পারডানকুনি এর দিল্লী […]
অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক , পুলিশ হেফাজতে নিয়ে চলছে তদন্ত।
হাওড়া , ২৮ ডিসেম্বর:- অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, শনিবার রাতে হাওড়ার দাশনগর থানা এলাকায় বেনারস রোডের সিটিআই ক্রসিংয়ে নাকা চেকিং চলার সময় লিলুয়া সাব ট্রাফিক গার্ডের তল্লাশিতে ওই আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে একটি সাদা […]
নতুন বছরেই সোম মঙ্গলে বসবে হাওড়ার মঙ্গলাহাট। ঘোষণা করলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া , ২৭ ডিসেম্বর:- নতুন বছরেই সপ্তাহে প্রতি সোম, মঙ্গলবার বসবে হাওড়ার মঙ্গলাহাট। রবিবার ঘোষণা করলেন মন্ত্রী অরূপ রায়। আর শনি, রবিবার নয়। ইংরেজি নতুন বছরে হাওড়ার মঙ্গলাহাট বসবে পুরানো রীতি মেনে সোম এবং মঙ্গলবারেই। রবিবার মন্ত্রী অরূপ রায় হাট ব্যবসায়ীদের সামনে এই ঘোষণা করেন। বলা হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কেই মানতে হবে কোভিড বিধি। এদিন […]

