হুগলি , ২৮ ডিসেম্বর:- পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার পান্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, রবিবার পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূলের সভায় ভুল প্রতিশ্রুতি দিয়ে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রাখি কার্ড দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলা প্রতিবাদ করায় তাকে হেনস্থা ও মারধর করা হয়। তারই প্রতিবাদে আজ পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সাধনা বালাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দীর্ঘক্ষন ধরে চলে অবরোধ।
Related Articles
বিরোধী ঐক্যের মধ্যেই হেমন্ত সোরেনের শপথ।
ঝাড়খণ্ড,২৯ ডিসেম্বর:- মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন শনিবারই। বাকি অতিথিদের মধ্যে রয়েছেন অশোক গহলৌত, ভূপেশ বাঘেলের মতো মুখ্যমন্ত্রীরা। এ ছাড়া কংগ্রেস নেতাদের মধ্যে রয়েছেন রাহুল গাঁধী, পি চিদম্বরম। ডিএমকে নেত্রী কানিমোঝি, শরিক আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব-সহ দলের অন্য নেতারাও রয়েছেন শপথগ্রহণে। বাম দলের পক্ষ থেকে রয়েছেন সীতারাম ইয়েচুরি ও ডি রাজা। হেমন্ত […]
আগামী একুশে জানুয়ারি নিজের তৈরি নতুন দলের আত্মপ্রকাশ করবেন আব্বাস সিদ্দিকী।
হুগলি , ৮ জানুয়ারি:- আগামী ২১ শে জানুয়ারি কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। হুগলির ফুরফুরা আজ এক সম্মেলনে করে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, এবারের নির্বাচনে তাদের দল রাজ্যে 60 থেকে 80 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা অবস্থায় রয়েছে। এবং ইতিমধ্যে অন্যএকটি সর্বভারতীয় […]
দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হতে চলেছে বাংলা ডেয়ারি।
কলকাতা, ১৮ আগস্ট:- দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারির পর সম্পূর্ণরূপের রাজ্য সরকারি উদ্যোগে দুগ্ধজাত পণ্যের নতুন সংস্থা চালু হতে চলেছে, যার নাম বাংলা ডেয়ারি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে […]






