হুগলি , ২৮ ডিসেম্বর:- রিষড়া বন্ধন ব্যাংকের শাখার গ্রাহকদের ব্যাংক একাউন্টে ঢুকলো বেহিসেবি টাকা। সেই নিয়ে চাঞ্চল্য বন্ধন ব্যাংকের শাখায়। এদিন বন্ধন ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেন তাদের একাউন্টে হটাৎ করে ২০০০০ থেকে ৩০০০০ টাকা করে ঢুকে যায় অনেকের একাউন্টে। আবার সেই টাকা হটাৎ কেটেও নেওয়া হয় গ্রাহকদের একাউন্ট থেকে। কিন্তু কোথা থেকে এই টাকা এলো বা আবার কেনই বা কেটে নেওয়া হলো তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যাংক কতৃপক্ষ। এদিন ব্যাংকে এসে গ্রাহকরা এই বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন গ্রাহকরা। কিন্তু এই ভুতুড়ে টাকা গ্রাহকদের একাউন্টে কোথা থেকে এলো তার সদুত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে গ্রাহকরা।
Related Articles
মর্মান্তিক। স্বামীর সঙ্গে চন্দননগরে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরিতে পিষ্ট মহিলা।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- মর্মান্তিক। স্বামীর সঙ্গে চন্দননগরে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরিতে পিষ্ট মহিলা। স্বামীও আহত হন এই ঘটনায়। শনিবার হাওড়ার জাতীয় সড়কে ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিঙ্কু দে (৪৫)। হাওড়ার দক্ষিণ বাকসাড়ার বাসিন্দা তিনি। ওই দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই দুর্ঘটনায় মৃতার স্বামীও আহত হন। […]
দৃষ্টিহীন ভিক্ষুকের হাতে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দিলো ব্যান্ডেলের স্বেচ্ছাসেবী সংস্থা।
সুদীপ দাস, ৭ জুন:- ট্রেনে ভিক্ষা করেই তাঁদের জীবন চলতো। করোনা সংক্রমন ঠেকাতে বন্ধ রয়েছে ট্রেন। ফলে তাঁদের কাজও বন্ধ। তাই যখন দু’বেলা ভাত জোগার করাই দূরহ হয়ে উঠছে তখন পয়সা দিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যাবহার করা তাঁদের কাছে যেন বিলাসিতা। সেইসমস্ত ৫০ জন দৃষ্টিহীন ভিক্ষুকের হাতে দু’টি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দিলো ব্যান্ডেলের স্বেচ্ছাসেবী […]
করোনা সংক্রমনে বিশেষ নজরদারি বাড়াতে প্রত্যেক রাজ্যকে চিঠি দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।
কলকাতা, ১৪ জুলাই:- কোভিড বিধি যাতে ঠিকঠাকভাবে সব জায়গায় মানা হয় এবং তার সাথে করোনা সংক্রমনের ব্যাপারটি রাজ্য সরকার বিশেষভাবে নজর দিয়ে দেখে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রত্যেকটি রাজ্যে চিঠি দেওয়া হল। ওই চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা উল্লেখ করেছেন যে, দেশের বিভিন্ন জায়গায় আনলক এর প্রক্রিয়া শুরু হয়েছে। এবং তার সাথে বিভিন্ন […]









