কোচবিহার , ২৮ ডিসেম্বর:- কোচবিহার বই মেলায় কোচবিহার রাজাকে অসন্মানের অভিযোগ উঠলো। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের দারস্থ হয়েছে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্ট। অভিযোগ, কোচবিহার বইমেলা প্রাঙ্গণে কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়নের ছবিতে ইচ্ছাকৃত ভাবে মহারাজা জগদীপেন্দ্র নারায়নের নাম লিখে ইতিহাস বিকৃতির করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই কুমার জীতেন্দ্র নারায়নের নেতৃত্বে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্ট কোচবিহার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানায়। বিষয়টি নিয়ে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কুমার জীতেন্দ্র নারায়ন বলেন, গত বছরের মতন এই বছর রাসমেলা মাঠের বই মেলায় ফের ইচ্ছাকৃত ভাবে ইতিহাস বিকৃতি করে মহারাজা জিতেন্দ্র নারায়নের ছবি তে জগদীপেন্দ্র নারায়নের নাম লেখা হয়েছে। এই জঘন্যতম অপরাধ কে বা কারা কোন উদ্দেশ্যে করলো? তাদের শনাক্ত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী তাঁরা তোলেন।
Related Articles
করোনা ও ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করতে বাঁধাই গানের উৎসব মন্তেশ্বরে।
পূর্ব বর্ধমান, ১ নভেম্বর:- মন্তেশ্বর ব্লকের করন্দার সমস্ত গ্রামবাসীর উদ্যোগে, করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় শুরু হয়েছে দুই দিনে বাঁধাই গানের উৎসব। সকালে ও বিকালে মিলিয়ে ২৬ টি জাগায় গানের আসর বসছে। এই উৎসব চলবে আগামীকাল পর্যন্ত, গ্রামের বাসিন্দা রাজীব চ্যাটার্জী জানান বাবা, কাকার আমল থেকে প্রাচীন শতাব্দীর লোকসংস্কৃতি বাঁধাই গানের উৎসব হয়ে আসছে। করন্দা […]
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা।
উঃ২৪পরগনা , ২৫ এপ্রিল:- মারণ ভাইরাস ফের কাড়ল প্রাণ। প্রয়াত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তিনদিন ভেন্টিলেশনে থাকার আজ সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক ধরেই অসুস্থতা অনুভব করছিলেন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই নিভৃতবাসে চলে যান। লালারসের […]
আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাজ্যপাল পুলিশ প্রশাসনকে কে উস্কানি দিচ্ছেন। এর প্রতিবাদে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হবে। গতকাল প্রশাসনিক সভায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ধমকের ঘটনা […]








