ব্যারাকপুর, ১৯ জানুয়ারি:- জগদ্দল থানার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজী নগর কলোনিতে বিজেপির একটি দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। অভিযোগ,সোমবার রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এমনকি কার্যালয়ের অফিসে থাকা টিভি,চেয়ার,টেবিলও ভাঙচুর করেছে […]
জেলা
প্রয়োজনে নতুন কর্মচারী নেওয়া হবে , পুরসভার অস্থায়ী কর্মচারীদের আন্দোলনকে চ্যালেঞ্জ বিধায়কের।
সুদীপ দাস , ১৯ জানুয়ারি:- বেতন বৃদ্ধির দাবীতে হুগলি-চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের আন্দোলন নতুন নয়। গত বছর করোনা আবহের মধ্যেই তাঁরা তাঁদের আন্দোলন জারি রেখেছিলো। একের পর এক আন্দোলন মিটিং মিছিলে সরগরম হয়ে উঠেছিলো পুরসভা। জেরবার হয়েছিলো নাগরিক পরিষেবা। অস্থায়ী কর্মচারীদের দাবী মেনে নিয়ে সেসময় পৌরসভা জানিয়েছিলো আপাতত তাঁদের দৈনিক ৩০ টাকা করে বেতন বৃদ্ধি […]
রেঁধে খাওয়া উৎসবে শামিল বলাগড়ের প্রায় ১০০ টির বেশি পরিবার।
> হুগলি , ১৯ জানুয়ারি:- হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোপালপুরে স্থানীয় বাসিন্দারা রীতি মেনে আনুমানিক ২০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে মা রক্ষাকালী পূজার মধ্যে দিয়ে। পুজো দেওয়ার পরে রেঁধে খাওয়া উৎসব হয় সকল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ১০০ টির বেশি পরিবার এই উৎসবে শামিল হন। আতপ চালের ভাতের পাশাপাশি নানান রকম জিনিস […]
শ্যামপুরের ঘটনায় সাজা ঘোষণা হাওড়া আদালতে।
হাওড়া, ১৯ জানুয়ারি:- আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানার ফিরে আসার সময় পুলিশকে ঘিরে ধরেই আক্রমণ চালানো হয়েছিল হাওড়ার শ্যামপুর থানা এলাকার বার গড়চুমুক গ্রামে। বছর তিনেক আগে ২০১৮ সালের ৫ জানুয়ারি রাতের ওই ঘটনায় থানার ওসি সুমন দাস মারাত্মকভাবে জখম হন। থানার আরও কয়েকজন পুলিশ কর্মীও গুরুতর জখম হন। ওসি সুমন […]
সাতসকালেই কোদাল হাতে খাল পরিষ্কারে নামলেন চুঁচুড়ার বিধায়ক।
সুদীপ দাস , ১৯ জানুয়ারি:- ভোটের মুখে জনতার মান ভঞ্জন শুরু রাজনৈতিক নেতাদের। সাতসকালেই কোদাল হাতে ব্যান্ডেল চার্চ সংলগ্ন রসভরা খাল পরিষ্কারে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেকবছর শীতে চার্চ সংলগ্ন গঙ্গাপারে পিকনিক করতে আসেন বহুমানুষ। আর পিকনিকের পর থার্মোকলের থালা-বাটি সহ আবর্জনা ফেলা হয় রসভরা খালে। ফলে গঙ্গার নিকাশী বন্ধ হয় যায়। দূষন হয় […]
মমতার এখন অধিকারী পরিবারের সঙ্গে প্রয়োজন ফুরিয়ে গেছে তাই একই চলতে চাইছেন – অধীর চৌধুরী।
মুর্শিদাবাদ , ১৮ জানুয়ারি:- মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় একটি সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন ভারতবর্ষে কৃষক আন্দোলন বক্তব্য আইন বাতিল করতে হবে কৃষক আইন প্রত্যাহারের জন্য কৃষকরা আন্দোলনে নেমেছেন। পশ্চিমবঙ্গে বিধায়ক রা মানুষের আগে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয় কারণ যে করোনা ভ্যাকসিন স্বাস্থ্যকর্মীদের জন্য এসেছে সেটি তাদের না দিয়ে […]
যে ঘরের বৌ সামলাতে পারে না, সে তৃনমূলের সঙ্গে লড়বে কি করে ? সৌমিত্রকে কটাক্ষ যুব তৃণমূল নেতার
পশ্চিম মেদিনীপুর , ১৮ জানুয়ারি:- যে ঘরের বৌ সামলাতে পারে না, সে তৃনমূলের সঙ্গে লড়বে কি করে? এই ভাষাতেই সৌমিত্র খাঁকে আক্রমণ করলেন রাজ্য যুব তৃনমূলের মুখপাত্র সুদীপ রাহা। বিজেপির অপপ্রচার, কুৎসা ও মিথ্যাচারের বিরুদ্ধে সোমবার আলিকষা ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস এক প্রতিবাদ সভার আয়োজন করে। সেখানেই সুদীপ রাহা কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি […]
বিজেপি তিন অঙ্কে পৌছতে পারবে না, তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে – সৌগত রায়।
নিউ বারাকপুর, ১৮ জানুয়ারি:- আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তিন অঙ্কে পৌছতে পারবে না, তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। উত্তর ২৪পরগনা জেলার নিউ বারাকপুরে তৃণমূল কংগ্রেসের এক বিরাট জনসভায় রবিবার বিকেলে স্থানীয় মহাজাতি পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের একথা গুলি বলেন সাংসদ সৌগত রায়। বলেন লড়াইটা বাঙালি বনাম বহিরাগতের। বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতরা জেপি নাড্ডারা। জেপি নাড্ডারা কলকাতায় যত […]
সিটুর আইন অমান্য কর্মসূচি হাওড়ায়।
হাওড়া , ১৮ জানুয়ারি:- কৃষি আইন প্রত্যাহার সহ ১০ দফা দাবিতে হাওড়ায় আইন অমান্য ও জেল ভরো আন্দোলন করল বাম সংগঠন সিটু। সোমবার দুপুরে হাওড়া ময়দান চত্বরে জমায়েতের পর সিটু কর্মীরা মিছিল করে ময়দান ফ্লাইওভারের সামনে এলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সিটু কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেডের সামনে চলে আসেন। সেখানে […]
শুভেন্দুর গড়ে চ্যালেঞ্জ মমতার , নন্দীগ্রাম থেকে তিনিই দাঁড়াবেন ঘোষণা সভা থেকে।
নন্দীগ্রাম, ১৮ জানুয়ারি:- বিধানসভা ভোটের এখনো প্রায় মাস দুয়েক দেরি। এখন থেকেই বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিজেপিকে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলনেত্রী। বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি নিজেই লড়াই করতে চান বলে এদিন নন্দীগ্রামের জনসভা থেকে ঘোষণা করলেন মমতা। দরকারে ভবানীপুর কেন্দ্র থেকেও লড়াই করবেন তিনি। […]

