সুদীপ দাস , ১৯ জানুয়ারি:- ভোটের মুখে জনতার মান ভঞ্জন শুরু রাজনৈতিক নেতাদের। সাতসকালেই কোদাল হাতে ব্যান্ডেল চার্চ সংলগ্ন রসভরা খাল পরিষ্কারে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেকবছর শীতে চার্চ সংলগ্ন গঙ্গাপারে পিকনিক করতে আসেন বহুমানুষ। আর পিকনিকের পর থার্মোকলের থালা-বাটি সহ আবর্জনা ফেলা হয় রসভরা খালে। ফলে গঙ্গার নিকাশী বন্ধ হয় যায়। দূষন হয় মা গঙ্গাও। তাই এই উদ্যোগ। কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে গঙ্গাকে পবিত্র রাখার জন্য কুঁড়ি হাজার কোটি টাকা সারা ভারতে শুধু বিজ্ঞাপনে খরচ করেছিল। তাতে পবিত্র হওয়ার থেকে কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনায় উল্টে গঙ্গা দূষিত হয়েছে। আজ সকালে রসভরা খাল পরিদর্শন করলাম। বিভিন্ন জায়গা থেকে মানুষ পিকনিক করতে এসে আরো দূষণ করছে। এখানে কোনো আবর্জনা ফেলা যাবে না। মেশিন নিয়ে এসে সম্পুর্ন দূষণ মুক্ত করা হবে বলে জানান বিধায়ক।
Related Articles
বিজেপি ও তৃনমুলকে আক্রমণ করার পাশাপাশি সংবাদ মাধ্যমকেও আক্রমণ করে বাম নেতা মহঃ সেলিম।
হুগলি , ২ ফেব্রুয়ারি:- কৃষি ও কৃষি বিরোধী কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ও কৃষক আন্দোলনের সমর্থনে এবং পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সেই সাথে সমস্ত শূন্যপদ নিয়োগ এবং কর্মসংস্থানের দাবি নিয়ে মঙ্গলবার সকালে হুগলির আরামবাগের বাসস্ট্যান্ড থেকে আরামবাগ গৌরহাটি মোর হয়ে বাসুদেবপুর মোড়ে পথসভা আরামবাগ সিপিএমের। এদিনের এই […]
স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা বেলুড় হাইস্কুলে।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হলো বেলুড় হাই স্কুলে। শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মূর্তির উন্মোচন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এই মূর্তিটি নির্মাণ করেছেন স্কুলেরই আর্ট শিক্ষক। প্রধান শিক্ষক জানান, বেলুড় মঠ সংলগ্ন আমাদের এই স্কুল। অনেক আগেই স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা […]
কানাইপুরে একাধিক ব্যক্তিকে ছুরি মারার ঘটনায় অবশেষে গ্রেফতার গুণধর।
হুগলি, ১১ অক্টোবর:- কানাইপুর এলাকায় মত্ত অবস্থায় ছয় সাত জনকে ধারালো ছুরি চালিয়ে আহত করে অবশেষে হিন্দ মোটর এলাকায় ধরা পড়লো সেই গুণধর। এদিন সকাল থেকেই কানাইপুর আদর্শনগর ও শাস্ত্রীনগর এলাকায় এলাকার সাধারণ মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছিল এক উন্মত্ত যুবক।কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদবের বাড়ির সিসি টিভি ক্যামেরায় ধরে পরে যুবকের ছবি। […]










