হাওড়া , ১৮ জানুয়ারি:- কৃষি আইন প্রত্যাহার সহ ১০ দফা দাবিতে হাওড়ায় আইন অমান্য ও জেল ভরো আন্দোলন করল বাম সংগঠন সিটু। সোমবার দুপুরে হাওড়া ময়দান চত্বরে জমায়েতের পর সিটু কর্মীরা মিছিল করে ময়দান ফ্লাইওভারের সামনে এলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সিটু কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেডের সামনে চলে আসেন। সেখানে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়। সিটু কর্মীরা তাদের দাবিদাওয়া নিয়ে সেখানেই শ্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের গ্রেফতার করে পরে মুক্তি দেয়। সিটুর হাওড়া জেলা সাধারণ সম্পাদক সমীর সাহা জানান, আজকে আমাদের আইন অমান্য ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। তাতে আমরা সফল হয়েছি। উল্লেখ্য, কৃষক ও কৃষি বিরোধী আইন প্রত্যাহার, শ্রমিক বিরোধী সংশোধিত শ্রম আইন প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে সোমবার আইন অমান্য ও জেল ভরো আন্দোলন কর্মসূচি নিয়েছিল সিটু।
Related Articles
ছাত্র সমাবেশের মঞ্চ থেকে চোরেদের সৎ লোক বলে সার্টিফিকেট দিলেন মমতা। মন্তব্য দীপ্সিতার।
হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার ২৯ তারিখের কলকাতায় টিএমসিপি’র ছাত্র সমাবেশের মঞ্চ থেকে চোরেদের বাঁচানোর কথা বলা হলো। অনুব্রত মন্ডল থেকে পার্থ চট্টোপাধ্যায় যাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে তাঁদেরকে সৎ লোক ভালো লোক বলে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিলেন। এখন একটা পক্ষ চোরেদের পক্ষে, একটা পক্ষ দুর্নীতিবাজদের পক্ষে আর আরেকটা পক্ষ আমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূলের […]
মঙ্গলের সন্ধ্যাতেই ঢাকে কাঠি পড়ে গেল বিশ্ববাণিজ্য সম্মেলনের।
কলকাতা, ১৯ এপ্রিল:- আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার। যদিও মঙ্গল সন্ধ্যাতেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের। করোনার কারণে দু বছর বন্ধ থাকার পর এবছর ফের দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে। দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে পশ্চিমবঙ্গ কে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে এই সম্মেলনকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। তাজপুর সমুদ্র বন্দর, ডেউচা পাচামি […]
একের পর এক মামলা নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৪ নভেম্বর:- একের পর এক নিয়োগ মামলা নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় অভিযোগ করে বলেছেন, যখনই কোনও নিয়োগ করতে যাই তখনই মামলায় আটকে যায়। বিধানসভা মারফৎ আদালতের কাছে আবেদন করেছেন তিনি মানুষের স্বার্থে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছেন আদালত এমন কিছু করুন যাতে মানুষের সুবিধা হয়। অধিবেশনে রেশন-সংক্রান্ত […]









