হুগলি , ১৮ ফেব্রুয়ারি:- এনআরএস কাণ্ডের ছায়া এবার হুগলি জেলার চন্ডিতলায়।অমানবিক ভাবে বিষ খাইয়ে খুন করা হলো ১৫টি কুকুর ছানাকে। ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। ভোগের খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খাইয়ে ১৫ টি কুকুর ছানা মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্ডিতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর কেউ বা কারা সরস্বতী পুজোর খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খেতে দেয় […]
জেলা
প্রার্থী ঘোষনার আগেই এবার মনপসন্দ প্রার্থীর নামে পোষ্টার চন্দননগরে।
সুদীপ দাস , ১৭ ফেব্রুয়ারি:- প্রার্থী ঘোষনার আগেই এবার মনপসন্দ প্রার্থীর নামে পোষ্টার চন্দননগরে। বুধবার সকালে চন্দননগর রেলওয়ে প্লাটফর্মে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক দীপাঞ্জন গুহর নামে পোষ্টার পরে। সেই পোষ্টারে লেখা ছিলো চন্দননগর বিধানসভায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। চন্দননগর প্লাটফর্মের একাধিক জায়গায় এই মর্মে পোষ্টার পরে। পোষ্টারের […]
হাওড়া জেলা হাসপাতালেই হবে এইডসের চিকিৎসা।
হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- হাওড়া জেলা হাসপাতালে বুধবার থেকে চালু হল এইডসের চিকিৎসা কেন্দ্র। এই চিকিৎসা কেন্দ্র হাওড়া জেলায় এই প্রথম চালু হল। এছাড়াও এদিন উদ্বোধন হয় ব্লাড সেন্টারের। হাওড়া জেলা হাসপাতালের এ.আর.টি সেন্টার এবং ব্লাড সেন্টারের নতুন ভবনের এদিন দ্বারোদঘাটন হয়। এই দুটি সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। জানা গেছে, […]
নিখোঁজ বালক , চাঞ্চল্য হাওড়ার বালিতে।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- বছর দশেকের এক বালক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি থানা এলাকায়। ঘটনাটি ঘটে বালির শিবু চক্রবর্তী লেনে। পরিবার সূত্রে খবর, নিখোঁজ ওই বালকের নাম নীরজ দাস (১০)। গত রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ হয় সে। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বালি […]
বালি ঘাট স্টেশনে ২টি লিফটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- হাওড়ায় পূর্ব রেলওয়ের বালি ঘাট স্টেশনে ২টি লিফটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। বুধবার এক অনুষ্ঠানে এর সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত থাকলেও অনুপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই প্রজেক্ট এর মোট […]
হাওড়া সিটি পুলিশের ট্রাফিক ব্যবস্থা অনেক উন্নত হয়েছে , আশাবাদী এডিজি ট্রাফিক।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- হাওড়া সিটি পুলিশের ট্রাফিক ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আগামী দিনে আরও উন্নতমানের পরিষেবা মিলবে বলেও আশাবাদী এডিজি ট্রাফিক অজয় কুমার। বুধবার হাওড়ায় পথ নিরাপত্তা মাসের সমাপ্তি অনুষ্ঠানে এসে তিনি বলেন, আজকে রোড সেফটি মান্থের শেষ দিন। হাওড়া একটি পুরনো শহর। হাওড়ার ট্রাফিকের অনেক উন্নতি হয়েছে। আরও ভালো কাজ করার সুযোগ রয়েছে। সেফ […]
নিকাশির সমস্যা , হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে স্থানীয়দের অবরোধ।
হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- নিকাশির সমস্যা নিয়ে হাওড়া পুর এলাকার ২১নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা আজ সকালে অফিস টাইমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পুরসভাকে জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। নর্দমা উপচে নোংরা জল জমছে রাস্তায়। ম্যানহোলের জল উপচে ঢুকছে ঘরে। ঘরের মধ্যে নর্দমার নোংরা জল ঢুকছে। এই অবস্থায় বসবাস করা […]
আড়ম্বর বাদ। সরস্বতী পুজোর খরচ বাঁচিয়ে সমাজসেবা হাওড়ার ক্লাবে।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে দিন আনা দিন খাওয়া অনেক মানুষ কাজ হারিয়েছিলেন। পরে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও অনেক পরিবার দিনযাপনের লড়াই চালিয়ে যাচ্ছেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমনই কিছু পরিবারের পাশে এসে দাঁড়ালেন হাওড়ার বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের সদস্যরা সরস্বতী পুজোর যাবতীয় অনুষ্ঠান এবার বাতিল করে হাওড়ার প্রায় […]
হুগলিতে মোদীর পাল্টা মমতা।
সুদীপ দাস , ১৭ ফেব্রুয়ারি:- ভোটমুখো বাংলায় জমজমাট রাজ্য রাজনীতি। মোদীর পাল্টা মমতা। তৃণমূল-বিজেপি একে অপরকে যে এক চুলও জমি ছারতে নারাজ! সেজন্যই প্রধানমন্ত্রীর দলীয় সভার ৪৮ ঘন্টার মধ্যেই একই মাঠে মুখ্যমন্ত্রীর সভা। প্রসঙ্গত আগামী ২২শে ফেব্রুয়ারী সাহাগঞ্জের ডানলপ মাঠে নির্বাচনী জনসভায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। ইতিমধ্যে সেই মাঠ পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর […]
নেতাজির প্রদর্শনী হাওড়ায়।
হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- দেশনায়ক বাংলার বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ায় এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চারাবাগান নেতাজী সংঘ ( হাওড়া ) এর উদ্যোগে। বছরব্যাপী এরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গত ২২জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২৩ জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, নেতাজীর জীবন নিয়ে ক্যুইজ […]

