সুদীপ দাস , ১৭ ফেব্রুয়ারি:- ভোটমুখো বাংলায় জমজমাট রাজ্য রাজনীতি। মোদীর পাল্টা মমতা। তৃণমূল-বিজেপি একে অপরকে যে এক চুলও জমি ছারতে নারাজ! সেজন্যই প্রধানমন্ত্রীর দলীয় সভার ৪৮ ঘন্টার মধ্যেই একই মাঠে মুখ্যমন্ত্রীর সভা। প্রসঙ্গত আগামী ২২শে ফেব্রুয়ারী সাহাগঞ্জের ডানলপ মাঠে নির্বাচনী জনসভায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। ইতিমধ্যে সেই মাঠ পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ(এস.পি.জি)-র আধিকারিক। আর সেই মাঠেই দু’দিন পর অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছে দলীয় সভা করতে। মাঠ পরিদর্শনে আসেন জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব , বিধায়ক অসিত মজুমদার সহ জেলার নের্তৃত্ব।কুটনৈতিক মোদী বনাম বাংলার বাঘিনী মমতার রাজনৈতিক লড়ায়ে জমজমাট রাজ্য-রাজনীতি।
Related Articles
চুরি যাওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র উদ্ধার খানাকুলে।
হুগলি, ১ অক্টোবর:- আবারো সাফল্য পুলিশের। এবার উদ্ধার চুরি যাওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র।পুলিশ সূত্রে জানা গেছে খানাকুল থানার অন্তর্গত চালতাপুর গ্রামের বাসিন্দা বীরেশ্বর পাত্র পেশায় দোকানদার। খানাকুল বাসস্ট্যান্ডে তার একটি মুদিখানার দোকান রয়েছে। গত ২০শে আগস্ট প্রতিদিনের মতো রাত দশটায় তার মুদিখানার দোকানটি বন্ধ করে তিনি সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ অনন্ত নগরের […]
করোনায় হাজারো দোকান নয় , শ্রীকৃষ্ণকে তুষ্ট করতে ৫৬ ভোগের মিষ্টির ডালা এক দোকানেই।
হুগলি , ১১ আগস্ট:- নেই সেই একান্নবর্তী পরিবার । তাই আগের দিনের মতো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তালের ফুলুড়ি থেকে তালের তৈরি বিভিন্ন পদের মিষ্টান্ন বাড়িতে তৈরি । তাই জন্মাষ্টমী উপলক্ষে সিঙ্গুরের এক মিষ্টি প্রস্তুতকারক বিভিন্ন প্রকারের মিষ্টির থালার পসরা সাজিয়েছেন ক্ষীরের নাড়ু থেকে তালের ফুলুরি , ছানার মালপোয়া , ছানার গজা , নারকোল নাড়ু , […]
সাংগঠনিক স্তরে বেশ কয়েকটি রদবদল , সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ৫ জুন:- তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে বেশ কয়েকটি রদবদল করেছে। দল নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ তৃণমূল ভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সায়নী ঘোষ নতুন যুব সভানেত্রী হচ্ছেন। কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে […]







