এই মুহূর্তে জেলা

সাইক্লোন ইয়াশ সতর্কতা , বাতিল ট্রেন।

হাওড়া , ২২ মে:- ‘ইয়াশ’ সাইক্লোনের সতর্কতা হিসেবে হাওড়ার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। আগামী ২৫, ২৬ ও ২৭মে, ০২০৭৩ আপ ও ০২০৭৪ ডাউন হাওড়া-ভুবনেশ্বর, ০২০৮৭ আপ ও ০২০৮৮ ডাউন হাওড়া-পুরী, ০২৭০৩ আপ ও ০২৭০৪ ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ, ০২৮২১ আপ ও ০২৮২২ ডাউন হাওড়া-চেন্নাই, ০২৮৭৩ আপ ও ০২৮৭৪ ডাউন হাওড়া-যশবন্তপুর, ২৫ ও ২৬মে, […]

এই মুহূর্তে জেলা

শিশুকন্যাকে নিয়ে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপের ঘটনায় দেহ উদ্ধারে চলছে তল্লাশি।

হাওড়া , ২২ মে:- এখনও হদিশ মেলেনি গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবক এবং তার শিশুকন্যা ঈশানী কুন্ডুর দেহ। শুক্রবার সকালে বালি ব্রিজ থেকে ঝাঁপ দেন তারক কুন্ডু নামের ওই যুবক। তাঁকে খুঁজতে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। এদিকে, শনিবার সকালে খড়দা থানা এলাকার গঙ্গার ঘাট থেকে এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহটি ঈশানির কিনা […]

এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এর মোকাবিলায় হাওড়াতেও নেওয়া হয়েছে প্রস্তুতি।

হাওড়া , ২২ মে:- আগামী বুধবার প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ আছড়ে পড়তে চলেছে এই রাজ্যে। এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই কারণে আগাম প্রস্তুতি শুরু করলো হাওড়া জেলা প্রশাসন। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফ থেকে ডব্লুবিএসইডিসিএল ও সিইএসসিকে কন্ট্রোলরুম খুলতে বলা হয়েছে। গাছ কাটার জন্য বিশেষ যন্ত্র সর্বক্ষণ প্রস্তুত রাখতে বলা […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে ভুয়ো কোভিড পরীক্ষাকেন্দ্র খোলায় গ্রেফতার দুই।

সুদীপ দাস , ২২ মে:- ভুয়ো কোভিড পরীক্ষাকেন্দ্র খোলায় গ্রেফতার দুই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চন্দননগর থানা এলাকায়। ধৃত দুজনের নাম অর্ঘ্য চ্যাটার্জী(৩৭) এবং প্রসেনজিৎ চক্রবর্তী (৩৩)। চন্দননগর নাড়ুয়া, রায়পাড়ার বাসিন্দা অর্ঘ্য হাওড়া পৌরসভায় স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মী। প্রসেনজিৎ চন্দননগর সুভাষ পল্লী স্কুল মাঠ এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার চন্দননগর থানায় ধৃত দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের […]

এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যবিধি মেনেই রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মদিন পালন রাধানগরে।

হুগলি, ২২ মে:- হুগলি জেলার খানাকুলে রাধানগর রামমোহন মেমোরিয়াল এন্ড কালচারাল কমিটির উদ্যোগে ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মদিন পালিত হয়ে গেলো। পাশাপাশি একই সাথে স্থানীয় পঞ্চায়েত ও তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকেও এই মহান মনীষীর জন্মদিন পালিত হয়। উপস্থিত ছিলেন রাধানগর রামমোহন মেমোরিয়াল এন্ড কালচারাল কমিটির সভাপতি ডঃ পরেশ চন্দ্র দাস, […]

এই মুহূর্তে জেলা

যশের আগাম সতর্কতা কোন্নগরে , শুরু হলো গাছের ডাল কাটার কাজ।

হুগলি , ২২ মে:- গত আমফানের স্মৃতি উসকে এবারের ঝড়ের আগাম সতর্কতা হিসাবে কোন্নগরে জিটিরোডের পাশে গাছের ডাল কাটা শুরু করলো বিদ্যুৎ দফতরের উদ্যোগে স্হানীয় তৃণমূল কর্মীরা। গত আমফানের ঝড়ে এলাকায় প্রচুর গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। ফলে বেশ কয়েকদিন এলাকায় বিদ্যুৎ না থাকায় রাস্তা অবরোধ থেকে বিক্ষোভ হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি […]

এই মুহূর্তে জেলা

ট্যুরিজম ব্যাবসার নামে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে ধৃত সিঙ্গুরে।

হুগলি, ২২ মে:- ট্যুরিজম ব্যাবসার নাম করে একাধিক মহিলার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ করার অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ গতকাল গভীর রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কোলকাতা বিধাননগর সিটি পুলিশের নারায়ণপুর এলাকার হোটেল পালকি প্যালেস থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধাড়ায় মামলা দায়ের করে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো […]

এই মুহূর্তে জেলা

বন্ধ ট্রেন , গান নয় , পেটের জ্জ্বালায় অভিমানী কান্না নিয়েই চুঁচুড়ার রাস্তায় দৃষ্টিহীনরা !

সুদীপ দাস , ২১ মে:- অভিজিতের হাতে মাইক্রোফোন, কাঠপোড়া রোদে সুরেলা কন্ঠে তুমি মা আমাকে, পৃথিবীর এই আলো দেখিয়েছিলে! সঙ্গী জনা ছ’য়েক। যার মধ্যে এক বছর ছ’য়ের শিশুকন্যাও রয়েছে। শিশুটি ছাড়া সকলেই জন্মগত দৃষ্টিহীন! যদিও ছোটবেলাতেই দৃষ্টিহীনতার দুঃখ এরা হারিয়েছেন। তবে পরপর দু’বছর ট্রেন বন্ধের দুঃখ এঁদের জীবনে নিয়ে এসেছে সত্যিই অন্ধকার। পেটের টানে এঁরা […]

এই মুহূর্তে জেলা

রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়। বদ্ধ ঘরে মৃত স্বামী ও নিজের বোনের সঙ্গে প্রায় দু’দিন কাটালেন বছর ৬৫ এর এক বৃদ্ধা।

হাওড়া, ২১ মে:- রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়। বদ্ধ ঘরে মৃত স্বামী ও নিজের বোনের সঙ্গে প্রায় দু’দিন কাটালেন বছর ৬৫ এর এক বৃদ্ধা। স্বামী ও বোনের দেহ আগলে ঘরেই রইলেন তিনি। চ্যাটার্জিহাট থানার ওলাবিবিতলার ঘটনায় চাঞ্চল্য। দুর্গন্ধ ছড়াতেই প্রতিবেশীরা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। উদ্ধার করা হয়েছে ওই বৃদ্ধাকেও। তাঁকে নিয়ে […]

এই মুহূর্তে জেলা

আইনজীবীকে চেম্বারে বেঁধে রেখে ডাকাতির চেষ্টা হাওড়ায়।

হাওড়া, ২১ মে:- হাওড়ায় এক সিনিয়র আইনজীবীর বাড়িতে ভরদুপুরে ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার দুপুরে হাওড়া থানা এলাকার বেলিলিয়াস রোডে ওই আইনজীবীর বাড়িতে ঘটনাটি ঘটে। চার পাঁচজনের দুষ্কৃতী দল আইনজীবীর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে তান্ডব চালায় বলে অভিযোগ। আইনজীবীকেও চেম্বারে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। আইনজীবীকে মারধর, বাড়িতে ভাঙচুর পর্যন্ত করা হয়। তদন্তে […]