হুগলি, ২২ মে:- ট্যুরিজম ব্যাবসার নাম করে একাধিক মহিলার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ করার অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ গতকাল গভীর রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কোলকাতা বিধাননগর সিটি পুলিশের নারায়ণপুর এলাকার হোটেল পালকি প্যালেস থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধাড়ায় মামলা দায়ের করে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুর থানার বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত রাকেশ রায়চৌধুরী 2015 সাল প্রথম বিয়ে শুরু করে, এযাবৎ 83 জন মহিলার সাথে অভিযুক্তর অবৈধ সম্পর্ক ছিল। ইতিমধ্যেই টিটাগর থানার ধর্ষণ মামলায় ৪,১,২০২০ সাল থেকে ১৮,৪,২০২১ সাল পর্যন্ত দমদম জেলে ছিল। সিঙ্গুর থানার মহিলার অভিযোগ, ‘রিও ক্যাব এন্ড ট্যুরিজম’ এর নাম করে ম্যানেজিং ডিরেক্টরের ভিজিটিং কার্ড বানিয়ে বিয়ের নাম করে সহবাস করে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তর আরো কেস ডায়েরি খতিয়ে দেখছে।
Related Articles
মেগা পুজো কার্নিভালের সাক্ষী থাকলো কলকাতা।
কলকাতা, ২৭ অক্টোবর:- এযাবত কালের মধ্যে সত্যিকারের মেগা পুজো কার্নিভালের স্বাক্ষী থাকল কলকাতা। কোনো কার্ড, পাশ, আমন্ত্রণ পত্র ছাড়াই কার্নিভালের দরজা সকলের জন্য খুলে দিয়ে ‘মুড সেট’ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত শুক্রবার দুপুর গড়াতেই রেড রোডে মানুষের ভিড় উপচে পড়ে। প্রতিবারের মত ১৫ -১৬ হাজার নয়, পঞ্চাশ হাজারের বেশি মানুষের বসার আয়োজন […]
শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডে হরিজন মহল্লার বাসিন্দাদের খাদ্য সামগ্রী তুলে দিলেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।
তরুণ মুখোপাধ্যায়,১১ এপ্রিল:- শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী নাগের উদ্যোগে এ দিন স্থানীয় হরিজন মহল্লার বাসিন্দাদের চাল ডাল আলু নুন সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেয়া হলো। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন। সারা বিশ্বজুড়ে যে করোনার ভয়াল থাবা পড়েছে তা থেকে বাদ যায়নি আমাদের রাজ্যও । এই সময় […]
শ্রাবনের প্রথম সোমবার উপলক্ষে লক্ষাধিক পূর্নাথীর ভিড় তারকেশ্বর মন্দিরে।
প্রদীপ বসু, ২৪ জুলাই:- মন্দিরে প্রবেশের আগে মোট আটটি ড্রপ গেট করা হয়েছে।সাত টি পুলিশি সহায়তা ক্যাম্প,চারটি স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প তার মধ্যে দুটি স্পেশাল স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন দুধপুকুরে স্পিড বোর্ড সহ মোতায়েন করা আছে বিপর্যয় মোকাবিলার একটি দল এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ব্রিগেডের একটি টিম এমনকি বোম্ব ডিসপোশাল টিম […]








