হাওড়া , ২২ মে:- এখনও হদিশ মেলেনি গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবক এবং তার শিশুকন্যা ঈশানী কুন্ডুর দেহ। শুক্রবার সকালে বালি ব্রিজ থেকে ঝাঁপ দেন তারক কুন্ডু নামের ওই যুবক। তাঁকে খুঁজতে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। এদিকে, শনিবার সকালে খড়দা থানা এলাকার গঙ্গার ঘাট থেকে এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহটি ঈশানির কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, শুক্রবার ভোরে বালি ব্রিজ থেকে তারক কুন্ডু নামে ওই ব্যক্তি প্রথমে তাঁর শিশুকন্যা ঈশানিকে গঙ্গায় ফেলে দেন। এরপর নিজেও গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। এই অবস্থা দেখে প্রাতঃভ্রমণ করতে আসা পথচলতি মানুষ হতচকিত হয়ে যান। তাঁরা ঘটনাস্থলে ভীড় জমান। ঘটনার সময় গঙ্গায় কোনও মাঝি না থাকায় দুজনেই গঙ্গায় তলিয়ে যান। এরপর প্রত্যক্ষদর্শীরা খবর দেন স্থানীয় বালি থানায়। তাঁদের বয়ান অনুযায়ী গঙ্গায় তল্লাশি শুরু করে রিভার ট্রাফিক পুলিশ। এর পাশাপাশি তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গঙ্গায় নিখোঁজ তারক কুন্ডু বরানগরের গোপাল লাল ঠাকুর রোডের বাসিন্দা। কি কারণে এমন কাজ করলেন তিনি করলেন তা এখনও পুলিশ জানতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
এবার ডেঙ্গু নিয়ে কি বললেন মেয়র।
কলকাতা,১০ এপ্রিল:- করোনাভাইরাস মোকাবিলায় যে তৎপরতা পুরসভা গুলি তরফে দেখানো হচ্ছে মাক্স ও সেনিটাইজার, তার পাশাপাশি এবার একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের সমস্ত পূরসভা গুলিকে তৎপর হতে বললেন কলকাতার মহানাগরিক এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এক ভিডিও কনফারেন্সে রাজ্যের সবকটি পুরসভার সঙ্গে কথা বলেন পুরমন্ত্রী।ি তিনি নির্দেশ দেন ডেঙ্গু মোকাবিলায় সমানভাবে তৎপর হতে হবে […]
বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ঠেলে ধস্তাধস্তি।
হাওড়া , ১২ আগস্ট:- বাংলায় নারীদের মর্যাদা ফিরিয়ে আনা, গণতন্ত্র রক্ষা এবং বাংলাকে বাঁচানোর দাবিতে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় জনতা মহিলা মোর্চা হাওড়া সদরের ডাকে এক অবস্থান বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়। হাওড়া ময়দান বঙ্কিম সেতুর ফ্লাইওভারের নীচে হাওড়া পুরনিগমের বিপরীতে জমায়েতের পর এদিন মিছিল শুরু হয়। হাওড়া জেলা সদর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী […]
হাওড়ায় বসন্ত উৎসবে মাতলেন আট থেকে আশি সকলে।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- স্বপ্ন সিঁড়ি ও হাওড়ার বালিটিকুরি সজীব সংঘের আয়োজনে বসন্ত উৎসবে মাতলেন সমগ্র এলাকাবাসী। রবিবার হাওড়ার বালিটিকুরির সজীব সংঘের নিজ প্রাঙ্গণে বসন্তের রঙে রাঙাতে রঙিন আবির নিয়ে সংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠানে মেতে ওঠেন আট থেকে আশি সকলেই। যা দেখতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। Post Views: 295







