এই মুহূর্তে জেলা

মিষ্টি কিনলেই কাঁচের প্লেট বিনামূল্যে সিঙ্গুরে।

হুগলি, ৬ নভেম্বর:- এবারের ভাইফোঁটায় ভাই-দাদাদের হাতে প্লেটে রকমারি মিষ্টির থালা তুলে দেবে বোনেরা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দোকানের ভীড় কমাতে অভিনব উদ্যোগ সিঙ্গুরের এক মিষ্টি প্রস্তুতকারক। সরপুরিয়া থেকে গোপালভোগ, ম্যাঙ্গো মিলকোস, স্টবেরি জলভরা, গোপালভোগ, বাদশাভোগ সহ বিভিন্ন স্বাদের মিষ্টি রয়েছে একটা কাঁচের প্লেটে। শুধু বোনেরা ফোঁটা দিলেই ভাইরা হাতে পাবে প্লেট ভর্তি মিষ্টি। […]

এই মুহূর্তে জেলা

দুধের স্বাদ ঘোলেমেটানোর মত ভিডিও কলেই ভাইকে ফোঁটা বোনেদের।

হুগলি, ৬ নভেম্বর:- গত বছর বাড়িতেই ভাইফোঁটা নিয়েছিল অরিত্রম ধর, এবার সে রয়েছে সুদূর আমেরিকায়। আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটিতে অঙ্ক নিয়ে গবেষণা করছে। তাই এবার ভাই ফোঁটায় উপস্থিত থাকতে পারেনি সে। তবে তাকে ফোঁটা দিয়েছে তার বোনেরা। ঝর্ণা তার ভাইকে, রিখিয়া, অস্মিতারা তার দাদা অরিত্রমকে অনলাইনে ফোঁটা দেয়। সারা বছর অন্য জায়গায় থাকলেও ভাইফোঁটার দিন পোলবার […]

এই মুহূর্তে জেলা

শ্রমিক অসন্তোষের জেরে ওয়েলিংটন জুট মিলে কর্মবিরতি শ্রমিকদের , ভাঙচুর ম্যানেজারের গাড়ি ও বাংলো।

হুগলি, ৬ নভেম্বর:- রিষড়া ওয়েলিংটন জুটমিলে শ্রমিক অসন্তোষ, ভাঙচুর মিলের অফিস,ম্যানেজারের কোয়ার্টার। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। আজ সকালে মিলে কাজে যোগ দিতে যায় শ্রমিকরা। জুটমিলের কয়েকটি বিভাগে কাজ হলেও সব শ্রমিক কাজ পাচ্ছে না। তা নিয়ে অসন্তোষ থেকে উত্তেজনা তৈরী হয়। আসবাব পত্র অফিসের সামনে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর কর হয়। গত ফেব্রুয়ারী […]

এই মুহূর্তে জেলা

করোনা অতিমারী পরিস্থিতিতে ভাইফোঁটায় ইমিউনিটি সন্দেশ।

হাওড়া, ৫ নভেম্বর:- খাদ্যরসিক ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে হাওড়ার সালকিয়ার এক বেকারি আগেও নিয়ে এসেছিল নিজেদের তৈরী খাবারের এক নতুনত্ব। ভাইফোঁটার এই শুভক্ষণেও তারা তাদের এই অভিনবত্ব বজায় রেখেছে। ভাইফোঁটা মানেই ভাই ও বোনদের জন্য এক বিশেষ দিন। যে দিন প্রতিটি বোন তাদের ভাইদের কপালে ফোঁটা দেয় ও তাদের ভাই বা দাদাদের দীর্ঘায়ু কামনা […]

এই মুহূর্তে জেলা

সচেতনতার বার্তাই হরিশচন্দ্রপুর থানার কালীপূজার মণ্ডপে ফুটে উঠলো।

মালদা, ৫ নভেম্বর:- সেফ ড্রাইভ সেভ লাইফ, বাল্যবিবাহ রোধ, কিংবা ভারতীয় সেনা এ ধরনের অভিনব থিম ফুটে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজা মন্ডপ প্রাঙ্গণে। অভিনব থিম দেখতে কালী পূজার রাত থেকে ভিড় জমিয়েছিল এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত ব্রিটিশ আমলের থানা বলে পরিচিত হরিশ্চন্দ্রপুর থানা। ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানা। ব্রিটিশ সময় এ জেলার […]

এই মুহূর্তে জেলা

ধান কাটার মরশুমে ন্যাড়া পোড়া রুখতে চাষীদের নিয়ে সচেতনতা শিবির আরামবাগে।

মহেশ্বর চক্রবর্তী, ৫ নভেম্বর:- নিষেধাজ্ঞা সত্ত্বেও হুগলি জেলার চাষের জমিতে অবাধে চলতে দেখা যায় ন্যাড়া পোড়ানো। স্বাভাবিক ভাবেই তাই উদ্বিগ্ন হয়ে ওঠে কৃষি ও পরিবেশবিদরা। এই ধান কাটার মরশুমে ন্যাড়া পোড়ানো বন্ধ করতে তৎপর হয়ে ওঠে প্রশাসনে। জেলার বিভিন্ন জায়গায় ব্লক প্রশাসনের কৃষি আধিকারিকরা চাষীদের নিয়ে ন্যাড়া পড়ানো বন্ধ করার জন্য সচেতনতা মুলক বৈঠক করছে। […]

এই মুহূর্তে জেলা

বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো – অরূপ রায়।

হাওড়া, ৫ নভেম্বর:- সুব্রতদার প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো। সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে এই মন্তব্য করলেন মন্ত্রিসভায় তাঁর সহকর্মী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় বালির একটি শ্যামাপূজায় এসে অরূপ রায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, “রাজনীতিতে একটা যুগের অবসান হলো। আমাদের জীবন ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত […]

এই মুহূর্তে জেলা

বিশুদ্ধ পঞ্জিকা মতে অনুষ্ঠিত হয় কামারপুকুর মঠের কালীপূজা।

আরামবাগ, ৪ নভেম্বর:- করোনা বিধি মেনে হুগলির গোঘাটের কামারপুকুর মঠ ও মিশনে শক্তির দেবী মা কালির পুজো পাঠ হয়। বিশুদ্ধ পুঞ্জিকা মতে কামারপুকুর মঠ ও মিশনে পুজোপাঠ হয়। প্রতি বছরের মতো এই বছরও রীতি মেনে পুজো পাঠ হয়।করোনা বিধি মেনে মঠের নিয়ম মেনে পুজো পাঠ। এদিন বেশ কিছু পুর্নার্থীও আগমন ঘটে। তারা মঠের মধ্যে পুজোপাঠ […]

এই মুহূর্তে জেলা

কালীপুজোর রাতে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় আগুন।

হাওড়া, ৪ নভেম্বর:- কালীপুজোর রাতে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় আগুন। ঘুসুড়ি গুহ রোডে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন। শিবপুর থানা এলাকার ফোর্সর রোড করে রিভার ডেল ক্লাব টাউন আবাসনে আগুন। মিডিয়াকে ঢুকতে বাধা। আগুন নেভানোর কাজ চলছে।

এই মুহূর্তে জেলা

চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে কালীপুজো।

হাওড়া, ৪ নভেম্বর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও কালীপুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোর শুরু সম্পর্কে জানা গেছে, অনেক দিন আগের কথা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্যামপুকুর জয়রামবাটিতে ছিলেন। সেই সময় কালীপুজোর একদিন সেখানে পৌঁছান স্বামী বিবেকানন্দ। সেখানেই ঠাকুরকে কালীরূপে পুজো করেন স্বামীজী। তারপর স্বামিজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু করেন কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। […]